বিষয়বস্তুতে চলুন

নাসরিন ওরিয়াখিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাসরিন ওরিয়াখিল
২০১৪ সালে নাসরিন ওরিয়াখিল
জন্ম১৯৬৪ (বয়স ৬১৬২)
জাতীয়তাআফগান
পেশাডাক্তার

নাসরিন ওরিয়াখিল হলেন আফগানিস্তানের একজন স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ। ২০১৪ সালে তাকে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার প্রদান করে মার্কিন পররাষ্ট্র দফতর

জীবনী

[সম্পাদনা]

নাসরিন ওরিয়াখিল ১৯৬৪ সালে আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন।[] তিনি একজন স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ। ২০০৪ সাল থেকে তিনি কাবুলের মালালাই মাতৃসদন হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।[] তিনি হাসপাতালের অভ্যন্তরে অবস্টেট্রিক ফিস্টুলা নিরাময়ের জন্য একটি ক্লিনিক স্থাপন করেছেন, যেটি আফগানিস্তানের প্রথম অবস্টেট্রিক ফিস্টুলা নিরাময় ক্লিনিক।[] তিনি আফগান পারিবারিক স্বাস্থ্য সংগঠন ও আফগান নারী নেটওয়ার্কের সভাপতি।[][] তিনি আফগান ধাত্রী সংগঠন প্রতিষ্ঠার সমর্থক ছিলেন।[]

তিনি আফগানিস্তান সরকারের শ্রমমন্ত্রী হিসেবে ২০১৫ সালে আশরাফ গনির জাতীয় ঐক্যমতের নিযুক্ত হন।[] ২০১৬ সালের ১২ নভেম্বর তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে আফগান আইনসভা।[]

পুরস্কার

[সম্পাদনা]

২০১৪ সালে তার কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাকে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার প্রদান করা হয়।[][][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Nasrin Oryakhil ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ জানুয়ারি ২০১৯ তারিখে, Molsamd.gov, Retrieved 17 July 2016
  2. 1 2 3 4 "Bios of 2014 Award Winners"state.gov। ২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৯
  3. 1 2 "US Honors Afghan Doctor as an International Woman of Courage"feminist.org
  4. 1 2 "Dr. Nasrin Oryakhil receives International Women of Courage Award"khaama.com
  5. "Afghan Parliament Unseats Foreign Minister, 2 Other Cabinet Members"। ১০ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৯
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৯