বিষয়বস্তুতে চলুন

নারায়ণ চক্রবর্তী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নারায়ণ চক্রবর্তী (১৮ জানুয়ারি ১৯২৬ - ৮ ফেব্রুয়ারি ১৯৯৮) একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।[][]

বরেণ্য অভিনেতা নারায়ণ চক্রবর্তী ১৯৪৪ সালে মেট্রিকুলেশন পাশ করেন। লেখাপড়ার প্রতি আগ্রহ কম থাকায় কলেজে ভর্তি না হয়ে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ নিতে শুরু করেন। খিদিরপুর ‘ইন্ডিয়ান অক্সিজেন অ্যান্ড অ্যাসোটাইল কোম্পানি’তে ইলেক্ট্রিক ও গ্যাস ওয়েল্ডিংয়ের কাজ শিখে ওই কোম্পানিতে চাকরি করেন। ওখানে কিছুদিন কাজ করার পর, ‘ফ্রেন্ডস মটর ওয়ার্কস’ নামে এক কোম্পানিতে যোগ দেন । এরপর কলকাতার ‘পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টে’ চাকুরি নেন। নারায়ণ চক্রবর্তী মেট্রিক পরীক্ষার পরই তাঁর বাবার ইচ্ছায়, রেখা চক্রবর্তীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

১৯৪৭ খ্রিষ্টব্দে ভারত পাকিস্তান ভাগ হলে তিনি পোস্টিং নিয়ে পূর্ব পাকিস্তানের কুষ্টিয়ায় চলে আসেন।[]

চাকরির অবসরে তিনি ফুটবল খেলতেন। কুষ্টিয়া মোহিনী মিলের মালিক কানু চক্রবর্তীর সহযোগিতায় কুষ্টিয়ায় প্রথম বিভাগ ফুটবল দলে টাউন মাঠে খেলার সুযোগ হয় তাঁর ।

কিছুদিন পর রাজবাড়িতে বদলি হয়ে আসেন। রাজবাড়ি ‘রেলওয়ে ক্লাবে’র বাৎসরিক নাটক ‘সিরাজউদ্দৌলা’তে জীবনে প্রথম অভিনয় করেন নারায়ণ চক্রবর্তী। প্রথম অভিনয়েই ভালো পারফর্মেন্সের জন্য রৌপ্য পদক পান।

পরবর্তীতে তাকে ঢাকায় বদলি করা হয় । থাকতেন বাংলাবাজারে । তখন লক্ষ্মীবাজার এলাকায় নিয়মিত মঞ্চনাটক হতো।

বিনয় বিশ্বাস, ড. আজম, নূরুল আলম খান, ভবেশ মুখার্জি, শিরিন চৌধুরী, কাফি খান, হোসনে আরাদের সাথে তিনিও মঞ্চনাটকে অভিনয় শুরু করেন । এক সময় নারায়ণ চক্রবর্তীকে চট্টগ্রামে বদলি করা হয়। সেখানে তাঁর পরিচয় হয় যাত্রা দলের নায়িকা পুর্ণিমা সেন গুপ্তার সাথে এবং তিনি যাত্রাপালায় অভিনয়ও করেন। পুনরায় ঢাকায় বদলি হয়ে এসে আবার নাটক করতে থাকেন। এরইমধ্যে নাট্যমহলে নারায়ণ চক্রবর্তীর বেশ নামডাক ছড়িয়ে পড়ে এবং তিনি ঢাকার রেডিওতে নাট্যশিল্পী হিসেবে যোগ দেন।

তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের ঢাকার বিক্রমপুরে বর্তমানে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের মধ্য কোলা গ্রামে ১৯২৬ সালের ১৮ জানুয়ারী জন্মগ্রহণ করেন।[] চার ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

অভিনীত চলচ্চিত্রসমূহ

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://www.nirapadnews.com/2020/02/08/entertainment/জননন্দিত-অভিনেতা-নারায়ণ/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. https://www.ittefaq.com.bd/print-edition/features/different-eyes/29626/সোনালি-দিনের-অভিনেতা-নারায়ণ-চক্রবর্তী
  3. DOI DESATIVADO, DOI DESATIVADO; DOI DESATIVADO, DOI DESATIVADO; DOI DESATIVADO, DOI DESATIVADO; DOI DESATIVADO, DOI DESATIVADO; DOI DESATIVADO, DOI DESATIVADO; DOI DESATIVADO, DOI DESATIVADO; DOI DESATIVADO, DOI DESATIVADO (৮ জুলাই ২০২৫)। DOI DESATIVADO। Even 3।
  4. https://www.munshiganjnews.com/2020/09/16/অভিনেতা-নারায়ণ-চক্রবর্তী/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]