বিষয়বস্তুতে চলুন

নাভ্যা সিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাভ্যা সিং
জন্ম (1989-12-23) ২৩ ডিসেম্বর ১৯৮৯ (বয়স ৩৫)
পেশাঅভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী
কর্মজীবন২০১৬–বর্তমান
পিতা-মাতাপরমজিৎ কৌর (মা)[]

নাভ্যা সিং একজন ভারতীয় অভিনেত্রী, মডেল এবং নৃত্যশিল্পী। তিনি সম্প্রতি কালার্স চ্যানেলের কৃষ্ণমোহিনী টিভি শোতে কাজ করেছেন।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

নাভ্যা সিং বিহারের কাটিহার জেলার একটি গ্রামে একটি রক্ষণশীল শিখ পরিবারে জন্মগ্রহণ করেন।[] তিনি কিশোর বয়সেই লিঙ্গগত অস্থিরতায় ভুগেন এবং নিজেকে নারী হিসেবে উপস্থাপন করতে শুরু করেন। ২০১১ সালে তিনি মুম্বইতে চলে আসেন এবং তার প্রথম নাম পরিবর্তন করে নাভ্যা রাখেন। তার লিঙ্গ পরিচয় সমর্থন না করা এক আত্মীয়ের সাথে কয়েকদিন থাকার পর তিনি সেখান থেকে চলে যান এবং নৃত্যশিল্পী হিসেবে কাজ শুরু করেন। যখন তিনি লিঙ্গ-নিশ্চিতকরণ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তখন তার মা তাকে এই প্রক্রিয়ায় সহায়তা করার জন্য মুম্বই চলে আসেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

অভিনয় ও নৃত্য

[সম্পাদনা]

মডেল হওয়ার আগে তিনি চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিকে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন।[] ২০১৭ সালে তিনি লাইফ ওকে চ্যানেলের ক্রাইম শো "সাবধান ইন্ডিয়া" এবং মনিকা ডোগরার সঙ্গীত ভিডিও "শিভার"-এর মাধ্যমে টেলিভিশনে উপস্থিত হন।[]

২০২১ সালের "প্লেজ টু প্রোটেক্ট " চলচ্চিত্রে তিনি একটি নৃত্য পরিবেশন করেন।[]

তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সমালোচনা করেন, কারণ সেখানে "ট্রান্সজেন্ডার চরিত্রে সাধারণত সিসজেন্ডার অভিনেতাদের নেওয়া হয়। ট্রান্সজেন্ডার পুরুষ ও নারীদের পুরুষ ও নারী চরিত্রেও নেওয়া হয় না। এছাড়াও বলিউড চলচ্চিত্রে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের যেভাবে দেখানো হয়, সেগুলো ভালোবাসার মানুষ হিসেবে নয়, বরং হাস্যরস বা কামনার বস্তু হিসেবে দেখানো হয়।"[]

মডেলিং

[সম্পাদনা]

মডেল হিসেবে তার প্রথম উপস্থিতি ছিল ২০১৬ সালে ল্যাকমে ফ্যাশন উইকে, যেখানে তিনিই ছিলেন একমাত্র ট্রান্স নারী যিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি ওয়েন্ডেল রড্রিক্স[] এবং অর্চনা কোচারের নকশা করা পোশাকের মডেলিং করেন।[]

২০১৮ সালে তিনি ট্রান্স নারীদের সুন্দরী প্রতিযোগিতা মিস ট্রান্সকুইন ইন্ডিয়ার শুভেচ্ছাদূত ছিলেন।

পুরস্কার

[সম্পাদনা]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য সূত্র
২০২২ প্লেজ টু প্রোটেক্ট নর্তকী আইটেম নাম্বার []

সঙ্গীত ভিডিও

[সম্পাদনা]
বছর শিরোনাম শিল্পী লেবেল সূত্র
২০২১ সম্ভাল জাও জাকির সাদানি এসএইচ মিউজিক []
উদান ছো দারু অরবিন্দর সিং অপেক্ষা মিউজিক []
কুড়ি পাটোলা গাজী কিং ভয়েস অব হার্ট মিউজিক []
২০২০ দেশি গার্ল চ্যান্ট কুমারী সুরজ কুমারী সুরজ
২০১৬ শিভার মনিকা ডোগরা ওয়াকআবাউট ফিল্মস [][১০]

টেলিভিশন

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য সূত্র
২০১৭ সাবধান ইন্ডিয়া - মৌসুম: ৭০, পর্ব: ৩৫ মোনা []
২০২৪ কৃষ্ণ মোহিনী অনুরাধা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "छोटे से गांव से निकला छोरा, मुंबई की गोरी छोरी बन मचा रही है धमाल, नाम है नव्या..."zeenews.india.com
  2. 1 2 3 Harindran, Nirmal (৪ আগস্ট ২০১৭)। "Misidentified"indianexpress.com
  3. 1 2 3 4 5 "Navya Singh, Model and Actor awarded Dadasaheb Phalke Award"www.aninews.in। ২০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৫
  4. 1 2 "Monica Dogra launches the video of 'Shiver'"The Times of India
  5. 1 2 "Transqueen Navya Singh to be seen in her next Bollywood flick Pledge to Protect"www.mid-day.com
  6. "What's important - Star power or authenticity? Bollywood's casting conundrum with 'Gangubai Kathiawadi', 'Chakda 'Xpress' and more - #BigStory - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)।
  7. "Photos: Striding towards empowerment through Miss Trans Queen India 2019"www.hindustantimes.com। ৫ অক্টোবর ২০১৯।
  8. "The Winners of 10th Newsmakers Achievers' Awards"Afternoon Voice। ২ মে ২০১৯।
  9. "10th Newsmakers Achievers Award 2019"Fiji Times। ৫ মে ২০১৯। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২
  10. "Monica Dogra Wants to Start Conversation on Sexuality With Shiver"www.ndtv.com

বহিঃসংযোগ

[সম্পাদনা]