বিষয়বস্তুতে চলুন

আবুল হায়াত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নাতাশা হায়াত থেকে পুনর্নির্দেশিত)
আবুল হায়াত
২০১৮ সালে আবুল হায়াত
জন্ম (1944-09-07) ৭ সেপ্টেম্বর ১৯৪৪ (বয়স ৮১)
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামখন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন আবুল হায়াত গোলাম মাহবুব রবি
নাগরিকত্ব বাংলাদেশ
মাতৃশিক্ষায়তনচট্টগ্রাম কলেজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা, পরিচালক, প্রকৌশলী
কর্মজীবন১৯৬৯ – বর্তমান
দাম্পত্য সঙ্গীমাহফুজা খাতুন শিরিন (বি. ১৯৭০)
সন্তানবিপাশা হায়াত
নাতাশা হায়াত
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০০৭)

আবুল হায়াত (জন্মঃ ৭ সেপ্টেম্বর, ১৯৪৪) হলেন একজন খ্যাতিমান বাংলাদেশী নাট্যাভিনেতা ও লেখক। পুরা নামঃ খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন আবুল হায়াত গোলাম মাহবুব। ডাক নামঃ রবি, তিনি বহুবছর ধরে টিভি নাটকে, সিনেমায় আর বিজ্ঞাপনে সফলতার সাথে অভিনয় করে আসছেন। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ রচিত প্রচুর নাটকে তিনি অংশ নিয়েছেন। 'মিসির আলি' তার একটি স্মরণীয় চরিত্র। তার প্রথম নাটক ইডিপাস ১৯৬৯ সালে বের হয়েছিল। [][] এর পর একে একে ৫০০ এরও অধিক নাটকে অভিনয় করেছেন।

তিনি অভিনেত্রী বিপাশা হায়াতের পিতা। তিনি অনেকগুলো বাংলা চলচ্চিত্রে ও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি মাঝে মাঝে বিভিন্ন পত্র-পত্রিকায় কলাম লিখে থাকেন। প্রথম আলোতে তার কলামের নাম 'এসো নীপবনে'।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন তিনি।[] আবুল হায়াতের বাবা আব্দুস সালাম ছিলেন চট্টগ্রাম রেলওয়ে ওয়াজিউল্লাহ ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক। স্কুল জীবন কাটে চট্টগ্রাম কলেজিয়েট ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে মেট্রিকুলেশন (বর্তমান এসএসসি) পাস করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। চট্টগ্রাম কলেজ থেকে আইএসসি পাস করে ১৯৬২ সালে বুয়েটে ভর্তি হন। বুয়েটে পড়ার সময় শেরেবাংলা হলে থাকতেন। এরপর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ১৯৬৭ সালে পাস করে ১৯৬৮ সালেই ঢাকা ওয়াসার প্রকৌশলী পদে যোগ দেন।

অভিনয় জীবন

[সম্পাদনা]

১৯৬৯ সালে ইডিপাস নাটকে অভিনয়ের মধ্যদিয়ে প্রথমবারের মতো টিভি পর্দায় তার অভিনয়ের অভিষেক ঘটে।

উল্লেখযোগ্য কাজ

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছরচলচ্চিত্রের নামভূমিকাপরিচালকটীকা
১৯৭২অরুণোদয়ের অগ্নিসাক্ষীতাস খেলোয়াড়সুভাষ দত্ত
১৯৭৩তিতাস একটি নদীর নামঠাকুরঋত্বিক ঘটক
১৯৭৫পালঙ্ক
১৯৭৫চরিত্রহীনবেবী ইসলাম
১৯৭৫বধূ বিদায়মাস্টার মশাইকাজী জহির
সূর্য সন্তানআয়াত আলী পাটোয়ারী
১৯৯৩কেয়ামত থেকে কেয়ামতবড় মির্জাসোহানুর রহমান সোহান
১৯৯৩অবুঝ দুটি মনমোহাম্মদ হোসেন জেমী
১৯৯৩অপহরণশহীদুল ইসলাম খোকন
১৯৯৪আগুনের পরশমণিমতিন উদ্দিনহুমায়ূন আহমেদ
১৯৯৪মহা গ্যাঞ্জামআবুল হোসেন খোকন
১৯৯৪অপরাজিত নায়কআলমগীর কুমকুম
১৯৯৫স্বপ্নের ঠিকানাহাশমি, সুমনের বাবাএম এ খালেক
১৯৯৫আদরের সন্তানরাজুর বাবাআমজাদ হোসেন
১৯৯৫বীর সন্তানএফ আই মানিক
১৯৯৬অতিক্রমআলমগীর কুমকুম
১৯৯৭বাবা কেন চাকরনায়ক রাজ রাজ্জাক
১৯৯৭প্রাণের চেয়ে প্রিয়মহম্মদ হান্‌নান
১৯৯৭আবদুল্লাহতোজাম্মেল হক বকুল
১৯৯৭সুখের ঘরে দুঃখের আগুনমুশফিকুর রহমান গুলজার
১৯৯৮পাগলীর প্রেমআবিদ হাসান বাদল
১৯৯৮তেজীকাজী হায়াৎ
১৯৯৮মাতৃভূমিনাদিম মাহমুদ
১৯৯৮আমার দেশ আমার প্রেমসোহানুর রহমান সোহান
১৯৯৮মুক্তি চাইমোহাম্মদ হোসেন
১৯৯৮শেষ প্রতিক্ষামোখলেছুর রহমান গোলাপ
১৯৯৯মনের মিলনশাহ আলম কিরণ
১৯৯৯স্বপ্নের পুরুষমনোয়ার খোকন
১৯৯৯অনন্ত ভালোবাসাআফজাল চৌধুরীসোহানুর রহমান সোহান
১৯৯৯রবি মাস্তানশাহাদাৎ হোসেন লিটন
১৯৯৯বুক ভরা ভালোবাসাছটকু আহমেদ
২০০০আমার প্রতিজ্ঞাসোহানুর রহমান সোহান
২০০০সবাইতো সুখী হতে চায়আফতাব খান টুলু
২০০১চুড়িওয়ালাশাহ্ আলম কিরণ
২০০১বর্ষা বাদলবর্ষার বাবাছটকু আহমেদ
২০০১মহা সংগ্ৰামজীবন রহমান
২০০২প্রেমের নাম বেদনানায়ক রাজ রাজ্জাক
২০০২প্রেমের তাজমহলরায়হান চৌধুরী, রবিনের বাবাগাজী মাহাবুব
২০০৪জয়যাত্রারামকৃষ্ণতৌকির আহমেদ
২০০৫আমার স্বপ্ন তুমিসাহেদের বাবাহাসিবুল ইসলাম মিজান
২০০৬দজ্জাল শাশুড়িরকিবুল আলম রকিব
২০০৬খেলাঘররেহানার দাদামোরশেদুল ইসলাম
২০০৬রূপকথার গল্পডাক্তার (বিশেষ উপস্থিতি)তৌকির আহমেদ
২০০৭দারুচিনি দ্বীপসোবহান, সঞ্জুর বাবাতৌকির আহমেদবিজয়ী: বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা
২০০৮রাবেয়াতানভীর মোকাম্মেল
২০০৯থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার[]রহমানমোস্তফা সরয়ার ফারুকী
২০১০গহীনে শব্দখালিদ মাহমুদ মিঠু
২০১০নিঝুম অরণ্যমুশফিকুর রহমান গুলজার
২০১০প্রেমিক পুরুষরকিবুল আলম রকিব
২০১১টাইগার নাম্বার ওয়ানশাহীন-সুমন
২০১১কোটি টাকার প্রেমসোহানুর রহমান সোহান
২০১২আত্মগোপনএম. এম. সরকার
২০১৫অমি ও আইসক্রিমওয়ালাকালামসুমন ধর
২০১৫দুই পৃথিবীএফ আই মানিক
২০১৬অজ্ঞাতনামাওয়াহাবের বাবাতৌকির আহমেদ
২০১৬এক পৃথিবী প্রেমএস এ হক অলিক
২০১৭টু বি কন্টিনিউড...ইফতেখার আহমেদ ফাহমি
২০১৯ফাগুন হাওয়ায়দীপ্তির দাদাতৌকির আহমেদ
২০২১ স্ফুলিঙ্গশিক্ষক
২০২১রাত জাগা ফুলজব্বার মাস্টারমীর সাব্বির
২০২৩ ১৯৭১ সেই সব দিন হৃদি হক
২০২৩ দায়মুক্তি Not yet released ঘোষিত হবে বদিউল আলম খোকন নির্মাণাধীন

টেলিভিশন

[সম্পাদনা]
  1. এই সব দিন রাত্রি (১৯৮৫)
  2. একা একা (১৯৮৭)
  3. দ্বিতীয় জন্ম (১৯৮৭)
  4. অয়োময় (১৯৮৮)
  5. বহুব্রীহি (১৯৮৮)
  6. সৈকতে সারস (১৯৮৮)
  7. হিমু (১৯৯৪)
  8. নক্ষত্রের রাত (১৯৯৪)
  9. আজ রবিবার (১৯৯৬)
  10. নিমফুল (১৯৯৭)
  11. ঘটনা সামান্য (১৯৯৭)
  12. অতিথি (১৯৯৮)
  13. মিলিনিয়াম বোম্ব (১৯৯৯)
  14. হাউজফুল (২০০৮-২০০৯)
  15. এফএনএফ (২০১০)
  16. ফ্ল্যাশ ব্যাক (২০১১/III)
  17. হাউস ৪৪
  18. প্রণেয় (২০১৭)
  19. যখন কখনও (২০১৮)
  20. দ্বিতীয় কৈশোর (২০১৯)
  21. মিস শিউলি (২০১৯)
  22. শহরনামা (২০২১)
  23. শেষ প্রান্তে (২০২১)
  24. আমি কান পেতে রই (২০২১)
  25. হৈ চৈ পরিবার (২০২১) - অভিনয়ে:- ফারুক আহমেদ, মিশু সাব্বির, শেহতাজ মনিরা হাশেম, সুমন পাটোয়ারী, মায়মুনা ফেরদৌস মম, রোদসী সিদ্দিকা, মিলি মুন্সী, ললনা নূর, সায়মা স্মৃতি, রিমু রেজা খন্দকার, হিমে হাফিজ পরিচালনা:- মাহামুদুর রহমান হিমি
  26. পাগলা হাওয়া বাদল দিনে

পরিচালনা

[সম্পাদনা]
  1. উন্মেষ
  2. দিলদরিয়া
  3. জোছনার ফুল
  4. মন+হৃদয়
  5. হারানো সুর
  6. শুকনো ফুল রঙিন ফুল
  7. মধ্যাহ্নভোজ কি হবে
  8. হাত বাড়িয়ে দেওয়া

ওয়েব ধারাবাহিক

[সম্পাদনা]

পারিবারিক জীবন

[সম্পাদনা]

১৯৭০ সালে আবুল হায়াতের বিয়ে হয় তার মেজ বোনের ননদ “মাহফুজা খাতুন শিরিনের” সঙ্গে। ১৯৭১ সালের ২৩ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর জন্ম নেয় তাদের প্রথম সন্তান বিপাশা হায়াতের। ছয় বছর পর জন্ম নেয় নাতাশা।

সাহিত্য জীবন

[সম্পাদনা]

১৯৯১ সালের বই মেলায় তার প্রথম উপন্যাসটি প্রকাশিত হয়। উপন্যাসটির নাম ছিল আপ্লুত মরু। এরই ধারাবাহিকতায় একে একে বের হয়,

  1. নির্ঝর সন্নিকট
  2. এসো নীপো বনে (তিন খ-)[]
  3. অচেনা তারা
  4. জীবন খাতার ফুট নোট (দুই খ-) ও
  5. জিম্মি
  6. এসো নীপবনে (২০২০)
  7. ঢাকামি (২০২০)
  8. জীবন খাতার ফুটনোট (২০২০)
  9. মিতুর গল্প (২০২০)[]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সাল নাটকের নাম বিভাগ ফলাফল
২০১১ শনিবার রাত ১০টা ৪০ মিনিট শ্রেষ্ঠ টিভি অভিনয়শিল্পী (সমালোচক) বিজয়ী
১৯৯৯ উন্মেষ শ্রেষ্ঠ নাট্যকার (সমালোচক) বিজয়ী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Acting is like mathematics - Bipasha Hayat"। ১২ জুন ২০০৬। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১২
  2. 1 2 দিলু আলী (১৪ মার্চ ২০১৩)। "আবুল হায়াত ও 'বনফুলের ঘ্রাণ'"। দৈনিক জনকন্ঠ। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৩
  3. 1 2 "আবুল হায়াত"। বিডিনিউজ২৪.কম। ১৮ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৩
  4. "বইমেলায় তারকাদের বই"। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]