বিষয়বস্তুতে চলুন

নাতালিয়া কালিশেক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাতালিয়া কালিশেক
২০১৮ সালে কালিশেক
জন্ম (1996-05-17) ১৭ মে ১৯৯৬ (বয়স ২৯)[]
তোরুন, পোল্যান্ড
উচ্চতা১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি)
ওজন৫০ কিলোগ্রাম (১১০ পাউন্ড)
ফিগার স্কেটিংয়ের তথ্য
দেশ পোল্যান্ড
বিভাগআইস ডান্স
সঙ্গীমাকসিম স্পোদিরিয়েভ
অভিষেক২০০০
অবসর২০২২

নাতালিয়া কালিশেক (পোলীয়: Natalia Kaliszek, পোলীয় উচ্চারণ: [naˈtalʲa kaˈliʂɛk]; জন্ম: ১৭ মে ১৯৯৬) হলেন একজন সাবেক পোলীয় ফিগার স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে মাকসিম স্পোদিরিয়েভের সাথে জুটি হিসেবে ফিগার স্কেটিংয়ের আইস ডান্স বিভাগে পোল্যান্ডের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেন।[]

২০০০ সালে ফিগার স্কেটিংয়ে অভিষেক করা কালিশেক পোল্যান্ডের হয়ে ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

নাতালিয়া কালিশেক ১৯৯৬ সালের ১৭ই মে তারিখে পোল্যান্ডের তোরুনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

কালিশেক পোল্যান্ডের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি মাকসিম স্পোদিরিয়েভের সাথে যুগলবদ্ধ হয়ে ফিগার স্কেটিংয়ের আইস ডান্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। কালিশেক সর্বমোট ১৬৭.৩১ পয়েন্ট অর্জন করে সার্বিকভাবে সপ্তদশ স্থান অধিকার করেছিলেন।[][] রিদম ডান্সে ৭০.৩২ পয়েন্ট স্কোর করে তারা পঞ্চদশ স্থান অধিকার করেছিলেন এবং ফ্রি ডান্সে ৯৬.৯৯ পয়েন্ট নিয়ে পাঁচ ধাপ পিছিয়ে বিংশ স্থান অধিকার করেছিলেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "Olympedia – Natalia Kaliszek" [অলিম্পিডিয়া – নাতালিয়া কালিশেক]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. "Official Results Book – Figure Skating – Ice Dance – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৪৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  3. "XXIV Olympic Winter Games 2022 - Ice Dance" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - আইস ডান্স]isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  4. "Official Results Book – Figure Skating – Ice Dance – Rhythm Dance – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – রিদম ডান্স – অংশের ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১০৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  5. "Official Results Book – Figure Skating – Ice Dance – Free Dance – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – ফ্রি ডান্স – অংশের ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১১৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]