নাজমা হেপতুল্লা
নাজমা হেপতুল্লা | |
|---|---|
২০১৬ সালে হেপতুল্লা | |
| ১৬তম মণিপুরের রাজ্যপাল | |
| কাজের মেয়াদ ২৪ জুলাই ২০১৯ – ১০ আগস্ট ২০২১ | |
| মুখ্যমন্ত্রী | নংথোমবাম বিরেন সিং |
| পূর্বসূরী | পদ্মনাভ আচার্য (অতিরিক্ত দায়িত্ব) |
| উত্তরসূরী | গঙ্গা প্রসাদ (অতিরিক্ত দায়িত্ব) |
| কাজের মেয়াদ ২৬ জুন ২০১৮ – ২৬ জুন ২০১৯ | |
| মুখ্যমন্ত্রী | নংথোমবাম বিরেন সিং |
| পূর্বসূরী | জগদীশ মুখি (অতিরিক্ত দায়িত্ব) |
| উত্তরসূরী | পদ্মনাভ আচার্য (অতিরিক্ত দায়িত্ব) |
| কাজের মেয়াদ ২১ আগস্ট ২০১৬ – ৩১ মে ২০১৮ | |
| মুখ্যমন্ত্রী | ওক্রম ইবোবি সিং নংথোমবাম বিরেন সিং |
| পূর্বসূরী | ভি. শানমুগানাথন |
| উত্তরসূরী | জগদীশ মুখি (অতিরিক্ত দায়িত্ব) |
| ১১তম কুলপতি, জামিয়া মিলিয়া ইসলামিয়া | |
| কাজের মেয়াদ ২৬ মে ২০১৭[১][২] – ১৩ মার্চ ২০২৩ | |
| উপাচার্য | তালাত আহমদ নাজমা আখতার |
| পূর্বসূরী | মোহাম্মদ আহমেদ জাকি |
| উত্তরসূরী | মুফাদ্দাল সাইফুদ্দিন |
| সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী | |
| কাজের মেয়াদ ২৬ মে ২০১৪ – ১২ জুলাই ২০১৬ | |
| প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদী |
| পূর্বসূরী | কে. রহমান খান |
| উত্তরসূরী | মুখতার আব্বাস নকভি |
| ৭ম রাজ্যসভার উপ-সভাপতি | |
| কাজের মেয়াদ ২৫ জানুয়ারি ১৯৮৫ – ২০ জানুয়ারি ১৯৮৬ | |
| পূর্বসূরী | শ্যামলাল যাদব |
| উত্তরসূরী | এম. এম. জ্যাকব |
| কাজের মেয়াদ ১১ নভেম্বর ১৯৮৮ – ১০ জুন ২০০৪ | |
| পূর্বসূরী | প্রতিভা পাতিল |
| উত্তরসূরী | কে. রহমান খান |
| রাজ্যসভার সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৩ এপ্রিল ২০১২ – ২০ আগস্ট ২০১৬ | |
| নির্বাচনী এলাকা | মধ্যপ্রদেশ |
| কাজের মেয়াদ ২০০৪–২০১০ | |
| নির্বাচনী এলাকা | রাজস্থান |
| কাজের মেয়াদ ১৯৮০–২০০৪ | |
| নির্বাচনী এলাকা | মহারাষ্ট্র |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৩ এপ্রিল ১৯৪০ ভোপাল, ভোপাল রাজ্য, ব্রিটিশ ভারত (বর্তমান মধ্যপ্রদেশ, ভারত) |
| রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি (২০০৪ থেকে) |
| অন্যান্য রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস (১৯৬০-এর দশক – ২০০৪) |
| দাম্পত্য সঙ্গী | আকবর আলি আখতার হেপতুল্লা (বি. ১৯৬৬; মৃ. ২০০৭) |
| সন্তান | ৩ |
| প্রাক্তন শিক্ষার্থী | বিক্রম বিশ্ববিদ্যালয় |
নাজমা আকবর আলী হেপতুল্লা (জন্ম ১৩ এপ্রিল ১৯৪০) একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত জামিয়া মিলিয়া ইসলামিয়ার চ্যান্সেলর ছিলেন। পরে ১৪ মার্চ ২০২৩ সালে সৈয়দনা মুফাদ্দাল সাইফুদ্দিন তার স্থলাভিষিক্ত হন। তিনি ১৯৮০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার ছয়বারের সদস্য এবং কংগ্রেসের সদস্য থাকাকালীন ষোল বছর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে ২০০৭ সালে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপির) সহ-সভাপতি মনোনীত হন এবং নরেন্দ্র মোদীর প্রথম সরকারে বিজেপির সদস্য হিসেবে ২০১৪-২০১৬ সাল পর্যন্ত মন্ত্রী ছিলেন। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি মণিপুরের ১৬তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি অভিনেতা আমির খানের দ্বিতীয় চাচাতো বোন এবং মাওলানা আবুল কালাম আজাদের নাতনি। [৩][৪][৫] তিনি ২০০৭ সালের আগস্টে অনুষ্ঠিত ১৩তম উপ-রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু হামিদ আনসারির কাছে মাত্র ২৩৩ ভোটে হেরে যান। তিনি ২৬ মে ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারে মন্ত্রিপরিষদের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং ২০১৬ সালের জুলাই মাসে মুখতার আব্বাস নকভি তার স্থলাভিষিক্ত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Latest News: Latest Latest News – Latest Live News Online – News18"। News18। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮।
- ↑ "Najma Heptulla appointed as new Jamia Millia Islamia Chancellor – Free Press Journal"। ২৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮।
- ↑ "The Times of India: Latest News India, World & Business News, Cricket & Sports, Bollywood"। The Times of India। ২০ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Aamir Khan gifted Maulana Azad's speech to sister"। The Times of India। ৩ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Aamir Khan, the family guy – Hindustan Times"। ১১ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৪০-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ভারতের নারী রাজ্যপাল
- মণিপুরের রাজ্যপাল
- রাজ্যসভার নারী সদস্য
- ভারতীয় জনতা পার্টির রাজ্যসভা সদস্য
- ২১শ শতাব্দীর ভারতীয় রাজনীতিবিদ
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী রাজনীতিবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় রাজনীতিবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী রাজনীতিবিদ
- নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা
- মধ্যপ্রদেশের ভারতীয় জনতা পার্টির রাজনীতিবিদ
- মধ্যপ্রদেশের রাজনীতিতে নারী
- ২১শ শতাব্দীর ভারতীয় মুসলিম
- ভোপালের ব্যক্তি
- মধ্যপ্রদেশের রাজ্যসভা সদস্য
- রাজস্থানের রাজ্যসভা সদস্য
- আরব বংশোদ্ভূত ভারতীয় ব্যক্তি
- ভারতীয় শিয়া মুসলিম
- গুজরাতি ব্যক্তি
- মহারাষ্ট্রের রাজ্যসভা সদস্য
- ভারতীয় মন্ত্রিসভার নারী সদস্য
- সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী
- বিক্রম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান
- ভারতীয় উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী