নাগুলাপল্লী ধনলক্ষ্মী
নাগুলাপল্লী ধনলক্ষ্মী (জন্ম: ৬ ডিসেম্বর ১৯৮৪)[১] হলেন অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী জেলার একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর রামপাচোদাবরম বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করে অন্ধ্র প্রদেশ বিধানসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]ধনলক্ষ্মী তৎকালীন পূর্ব গোদাবরী জেলার আদ্দাতেগালা মণ্ডলের গণ্ডোলু গ্রামে নাগুলাপল্লী রাঘব এবং বীরাববাই ডোরার ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ২০১১ সালে রাজামুন্দ্রির এসকেআর কলেজ থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন[১] এবং পরে শিক্ষায় স্নাতক ডিগ্রি বি.এড অর্জন করেন। তিনি এরামপালেমের গিরিজন ওয়েলফেয়ার আবাসিক স্কুলে একজন শিক্ষিকা ছিলেন। তাঁর মা, নাগুলাপল্লী রাঘব, ২০২১ সালে তৃতীয়বারের মতো গণ্ডোলু পঞ্চায়েতের সরপঞ্চ নির্বাচিত হন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]২০১৯ সালে ধনলক্ষ্মী প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হন। রাজনীতির পথে জীবন তৈরি করার জন্য ধনলক্ষ্মী ২০১৮ সালের জুন মাসে তাঁর শিক্ষকতার পদ থেকে ইস্তফা দেন। তিনি ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব গোদাবরী জেলার রামপাচোদাবরম আসন থেকে ওয়াইএসআর কংগ্রেস পার্টির (ওয়াইএসআরসিপি) প্রতিনিধিত্ব করে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় নির্বাচিত হন।[৩][৪] তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তেলুগু দেশম পার্টির প্রার্থী ভান্থলা রাজেশ্বরীকে ৩৯,২০৬ ভোটে পরাজিত করেন।[৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "తూర్పు గోదావరి వైఎస్సార్సీపీ అభ్యర్థుల ప్రొఫైల్స్"। Sakshi (তেলুগু ভাষায়)। ১৮ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩।
- ↑ "కుమార్తె ఎమ్మెల్యే.. తల్లి సర్పంచ్.."। Sakshi (তেলুগু ভাষায়)। ১৮ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩।
- ↑ "YSRC proves a point with 10 women MLAs and 4 MPs"। The Times of India। ২৪ মে ২০১৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩।
- ↑ "ఆంధ్రప్రదేశ్ అసెంబ్లీ ఎన్నికల్లో గెలిచిన యువత వీళ్లే"। BBC News తెలుగు (তেলুগু ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩।
- ↑ "Rampachodavaram Constituency Winner List in AP Elections 2019 | Rampachodavaram Constituency MLA Election Results 2019"। www.sakshi.com। ২৩ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Live Results: Rampachodavaram Assemlby Constituency (Andhra Pradesh)"। News18। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩।