বিষয়বস্তুতে চলুন

নাগাল্যান্ড রাজ্য জাদুঘর

নাগাল্যান্ড রাজ্য জাদুঘর
নাগাল্যান্ড রাজ্য জাদুঘরের প্রবেশ পথ
মানচিত্র
স্থাপিত২৫ নভেম্বর ১৯৭০
অবস্থানবায়াভু হিল ওয়ার্ড, কোহিমা, নাগাল্যান্ড, ভারত
স্থানাঙ্ক২৫°৪১′০৬″ উত্তর ৯৪°০৬′১৮″ পূর্ব / ২৫.৬৮৫০° উত্তর ৯৪.১০৪৯° পূর্ব / 25.6850; 94.1049
পরিদর্শক২০,৫৩৯ (২০১৯)
পরিচালকরংসেন পঙ্গেনার
ওয়েবসাইটartandculture.nagaland.gov.in

নাগাল্যান্ড রাজ্য জাদুঘর হলো ভারতের নাগাল্যান্ডের কোহিমার বায়াভু পাহাড়ে অবস্থিত একটি জাদুঘর। এই জাদুঘরটি নাগাল্যান্ডের শিল্প ও সংস্কৃতি বিভাগ দ্বারা পরিচালিত হয়। জাদুঘরটি নাগাল্যান্ডের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত প্রাচীন ভাস্কর্য, ঐতিহ্যবাহী পোশাক, শিলালিপি সহ বিভিন্ন ধরণের নিদর্শনগুলির বিশাল সংগ্রহ, সংরক্ষণ এবং প্রদর্শন করে।[] ১৯৭০ সালের ২৫ নভেম্বর জাদুঘরটি সর্বপ্রথম জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।[][] এই জাদুঘরটি নাগাল্যান্ডের শিল্প ও সংস্কৃতি অধিদপ্তর কর্তৃক পরিচালিত দুটি জাদুঘরের মধ্যে একটি।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৬৪ সালের ১ নভেম্বর শিল্প ও সংস্কৃতি অধিদপ্তর (পূর্বে নাগা ইনস্টিটিউট অফ কালচার) গঠিন করা হয়। এর মূল লক্ষ্য ছিল নাগা জীবন ও সংস্কৃতির উপর গবেষণা করা এবং একটি গবেষণা গ্রন্থাগার স্থাপন করা।[]

১৯৭০ সালের প্রথমের দিকে নাগাল্যান্ড রাজ্য জাদুঘরের ভবনটি নির্মিত হয়। এই ভবনে নাগাল্যান্ড রাজ্য সরকারের অধিদপ্তরটিও ছিল। ১৯৭০ সালের ২৫ নভেম্বর একটি নৃতাত্ত্বিক গ্যালারি নিয়ে গঠিত নাগাল্যান্ড রাজ্য জাদুঘরটিকে আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।[]

প্রদর্শনী

[সম্পাদনা]

এই জাদুঘরে রাখা নানান ধরনের দ্রষ্টব্য সামগ্রীগুলি দর্শনার্থীদের সহজেই মুগ্ধ করে। উপজাতীয় পোশাক এবং অস্ত্র থেকে শুরু করে গয়না এবং ভাস্কর্যগুলি অতুলনীয়। আর্ট গ্যালারিতে স্থানীয় শিল্পীদের তৈরি অনুপম সব চিত্রকর্ম রয়েছে। তাই শিল্প প্রেমীদের অবশ্যই আর্ট গ্যালারিতে একবার থামতে হবে। জাদুঘরে নাগা উপজাতিদের ব্যবহৃত বাদ্যযন্ত্রও প্রদর্শিত হয়। নাগা মোরুং নামে পরিচিত ঐতিহ্যবাহী নাগা কুঁড়েঘরের মডেলগুলি এই জাদুঘরের অন্যতম সেরা আকর্ষণ। কর্নেলিয়ান, টুরমালাইন প্রভৃতি মূল্যবান পাথরের একটি বিরল সংগ্রহও এখানে রয়েছে। এছাড়া রয়েছে পিতলের অপূর্ব কিছু শিল্পকর্ম এবং রুপোর ঘণ্টা।[]

জাদুঘরের সময় ও প্রবেশ মূল্য

[সম্পাদনা]

নাগাল্যান্ড রাজ্য জাদুঘর পরিদর্শনের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ পর্যন্ত যখন আবহাওয়া শীতল এবং মনোরম থাকে। এই সময় জাদুঘর এবং এর আশেপাশের এলাকা ঘুরে দেখার জন্য আদর্শ সময় বলে মনে করা হয়। নাগাল্যান্ড রাজ্য জাদুঘর প্রতিদিন সোমবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে। এই জাদুঘরটি রবিবার দর্শকদের জন্য বন্ধ রাখা হয়। জাদুঘরের সময় হলো সকাল ৯:৩০ থেকে বিকেল ৩টা পর্যন্ত। জাদুঘরে প্রবেশের জন্য প্রতি দর্শনার্থীকে ১০ টাকা করে প্রবেশ মূল্য দিতে হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Nagaland State Museum : A window to the material and socio-cultural world of the Naga tribes"। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২১
  2. 1 2 3 "Department of Art and Culture, Nagaland"Department of Art and Culture, Nagaland। ২৬ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২১
  3. "The State Museum"Incredible India। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২১
  4. 1 2 "Nagaland State Museum"INDIANO TRAVEL। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৫