নাগাল্যান্ড বিধানসভা
অবয়ব
নাগাল্যান্ড আইনসভা হল ভারতের নাগাল্যান্ড রাজ্যের এককক্ষ বিশিষ্ট আইনসভা। নাগাল্যান্ড ১ ডিসেম্বর ১৯৬৩-এ ভারতের একটি রাজ্যে পরিণত হয় এবং ১৯৬৪ সালের জানুয়ারিতে নির্বাচনের পর, ১১ ফেব্রুয়ারি ১৯৬৪-এ প্রথম নাগাল্যান্ড বিধানসভা গঠিত হয়।[১] ১৯৭৪ সালে, নাগাল্যান্ড বিধানসভার সদস্য সংখ্যা বর্তমানের ৬০ জন সদস্যে বৃদ্ধি করা হয়েছিল।
বিধানসভায় কোনও মনোনীত সদস্য নেই। সমস্ত সদস্য একক আসনের নির্বাচনী এলাকা থেকে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন। মেয়াদ পূর্তির পূর্বেই ভেঙে না গেলে বিধানসভার স্বাভাবিক মেয়াদ পাঁচ বছর। নাগাল্যান্ডের রাজধানী কোহিমায় বিধানসভার আসন অবস্থিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Nagaland Legislative Assembly"। webtest.nagaland.gov.in। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১।
আরও পড়ুন
[সম্পাদনা]- মুরি, খোচামো চোনজামো (২০০৭)। নাগা বিধানসভা এবং এর স্পিকার, নয়াদিল্লি: মিত্তাল প্রকাশনা,আইএসবিএন ৮১-৮৩২৪-১২৬-৩
বহিঃসংযোগ
[সম্পাদনা]- নাগাল্যান্ড বিধানসভা, কোহিমা, ওয়েবপেজ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জুন ২০১৪ তারিখে