নাগকেশর
অনুগ্রহ করে এই নিবন্ধ বা অনুচ্ছেদটি সম্প্রসারণ করে এর উন্নতিতে সহায়তা করুন। অতিরিক্ত তথ্যের জন্য আলাপ পাতা দেখতে পারেন।
|
| নাগকেশর | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Plantae |
| শ্রেণীবিহীন: | সপুষ্পক উদ্ভিদ |
| শ্রেণীবিহীন: | Eudicots |
| শ্রেণীবিহীন: | Rosids |
| বর্গ: | Malpighiales |
| পরিবার: | Calophyllaceae |
| গণ: | Ochrocarpos |
| প্রজাতি: | O. longifolius |
| দ্বিপদী নাম | |
| Ochrocarpos longifolius Benth. & Hook.f. ex T.Anderson | |
নাগকেশর এক প্রকার সপুষ্পক বৃক্ষ, এর বৈজ্ঞানিক নাম Ochrocarpos longifolius যা Calophyllaceae পরিবারভুক্ত। ভারতের পশ্চিমঘাটে এটি পাওয়া যায়। এটি এক ধরনের চিরসবুজ বৃক্ষ। বাংলাদেশের উত্তরাঞ্চল ও চট্টগ্রাম অঞ্চলে এই গাছ সবচেয়ে বেশি দেখা যায়। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, পশ্চিমঘাট ও দক্ষিণ ভারতেও এটি প্রচুর জন্মে।[১][২] উল্লেখ্য, নাগেশ্বর, নাগকেশর ও নাগলিঙ্গম তিনটি ভিন্ন প্রজাতি।
বর্ণনা
[সম্পাদনা]নাগকেশর গাছ প্রায় ৩০ মিটার লম্বা হয়। এদের ডাল বেশ নরম এবং প্রস্থচ্ছেদ গোলাকার। এর বাকল ১ সেমি পুরু এবং লালচে। এর কাঠের রঙও হালকা লাল এবং বেশ শক্ত। এই গাছ পত্রবহুল। পাতা গাঢ় সবুজ। পত্রফলক ১২-২২ সেমি লম্বা এবং ৫-৭ সেমি চওড়া। পাতা নিচের দিকে নুয়ে থাকে। পত্রবৃন্ত .৫ সেমি লম্বা হয়। এই গাছে সুগন্ধযুক্ত ছোটো ফুল হয়। ফুল উভয় লিঙ্গিক। ফুলের ব্যাস ১ সেমি হয়। ফুলের বহিচ্ছদ ৪টি এবং দুই সারিতে থাকে। পাপড়ি হলদেটে লাল। পুংকেশর অনেকগুলো এবং সোনালি রঙের। গর্ভকেশরের মুণ্ডু ঢালের মতো। নাগকেশরের ফল মোচাকৃতির; যার দৈর্ঘ্য ২.৫-৩ সেমি। ফুল থেকে এক ধরনের কষ বা আঠা হয়। ফলে বীজ থাকে ১-৪টি। বীজ ধূসর রঙের। ফেব্রুয়ারি-এপ্রিল মাসে ফুল ফোটে । সেপ্টেম্বর মাসে ফল হয়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 ভারতীয় বনৌষধি । প্রথম খণ্ড। কলিকাতা বিশ্ববিদ্যালয়। ২০০২
- ↑ Roopesh Jain & Archana Tiwari (২০১১)। "Monograph: Ochrocarpus longifolius"। Pharmacognosy Research। ৩ (2): ১৪৬। ডিওআই:10.4103/0974-8490.81965। পিএমসি 3129026। পিএমআইডি 21772761। ১৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৪।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক)