নরেশ ভূঁইয়া
নরেশ ভূঁইয়া | |
|---|---|
| জন্ম | ৭ সেপ্টেম্বর ১৯৫১ নোয়াখালী জেলা, পূর্ববঙ্গ, পাকিস্তান অধিরাজ্য |
| জাতীয়তা | বাংলাদেশী |
| শিক্ষা | অনার্স মাস্টার্স |
| মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
| পেশা | অভিনেতা, নাট্যনির্দেশক ও লেখক |
| কর্মজীবন | ১৯৭২–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | শিল্পী সরকার অপু (বি. ১৯৮৩) |
| সন্তান | ইয়াশ রোহান সহ আরো ২ জন |
নরেশ ভূঁইয়া (জন্ম: ৭ সেপ্টেম্বর ১৯৫১) একজন বাংলাদেশী অভিনেতা, নাট্যনির্দেশক ও লেখক।[১] তিনি টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমেই অভিনয় করে থাকেন।
২০১৭ সালে তিনি বাচসাস পুরস্কারের ‘চলচ্চিত্র সাংবাদিক’ বিভাগের ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পান।[২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]নরেশ ভূঁইয়া ৭ সেপ্টেম্বর ১৯৫১ সালে বাংলাদেশের নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।[৪] তার পিতার নাম দেবেন্দ্র কুমার ভূঁইয়া এবং মাতার নাম তুলসী বালা ভূঁইয়া।[৫] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ছোটবেলা থেকেই তার নাটকের প্রতি নেশা ছিল। পরে তার মঞ্চ নাটকের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়।
কর্মজীবন
[সম্পাদনা]১৯৭২ সালে নরেশ ভূঁইয়া সৈয়দ সালাউদ্দিন জাকী প্রযোজিত ‘চাবির দুঃখ’ নামক নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।[৬] এরপর যুক্ত হন নাট্য অভিনয়ে। ১৯৮৯ সালে তিনি মমতাজউদদীন আহমদের নির্দেশনায় ‘সাতঘাটের কানাকড়ি’ নাটকে মঞ্চে অভিনয় করেন।[৭]
নরেশ ভূঁইয়ার সাংবাদিকতা শুরু হয় ১৯৭৩ সালে চিত্রালীতে কাজ করার মধ্য দিয়ে। তিনি ২০০৫ সাল পর্যন্ত চিত্রালীর সাথেই যুক্ত ছিলেন।[৮]
১৯৮০ সালে বিটিভির দীর্ঘ ধারাবাহিক মুসা আহমেদ প্রযোজিত ‘মাটির কোলে’ নাটকে ‘আন্দু ভাই’ চরিত্রে অভিনয় করে অনেক আলোচনায় এসেছিলেন নরেশ ভূঁইয়া।[৬]
১৯৯০ সালে রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মোহর আলী’ নাটকে অভিনয় করেছিলেন নরেশ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন খালেদ খান। তারই কবিরাজ বন্ধুর চরিত্রে অভিনয় করেও অনেক আলোচনায় এসেছিলেন নরেশ ভূঁইয়া।
নির্মাতা হিসেবে নরেশ ভূঁইয়ার যাত্রা শুরু ১৯৯৮ সালে ‘ভালোবাসি সুধাইও না কারে ভালোবাসি’-এর মাধ্যমে। এটি রচনা করেছিলেন তার সহধর্মিণী, জনপ্রিয় অভিনেত্রী শিল্পী সরকার অপু। এরপরও তিনি ‘দয়িতা’, ‘ভালোবাসা ছুঁয়ে গেলে’, ‘কাঙ্ক্ষিত প্রহর’, ‘ভুল লিখতে ভুল করিও না’সহ আরও বেশ কিছু নাটক নির্মাণ করেন।
আশি দশকের শেষ প্রান্তে নরেশ ভূঁইয়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতিতে (বাচসাস) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[৯]
২০২৫ সালে নরেশ ভূঁইয়া ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১০][১১]
লেখক হিসেবে
[সম্পাদনা]নরেশ ভূঁইয়ার লেখা বইগুলো হলো-
- নীতা তোমার জন্যে (২০১৭)
- দীপার সারাবেলা (২০১৮)
- শুধুই তুমি (২০১৮)
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | টীকা |
|---|---|---|---|---|
| ১৯৭৭ | সাহেব বিবি গোলাম | হুমায়ূন কবীর | [১২] | |
| ১৯৭৯ | সূর্য দীঘল বাড়ী | সাদেক | মসিহউদ্দিন শাকের, শেখ নিয়ামত আলী | |
| ১৯৮৫ | সুরুজ মিয়া | কাজল আরেফিন | ||
| ২০০৪ | লালন | তানভীর মোকাম্মেল | ||
| ২০০৫ | মাতৃত্ব | ইমাম | জাহিদ হোসেন | |
| ২০০৯ | ছানা ও মুক্তিযুদ্ধ | বাদল রহমান | ||
| ২০১৮ | আলতা বানু | অরুণ চৌধুরী | ||
| স্বপ্নজাল | গিয়াস উদ্দিন সেলিম | [১] | ||
| ২০১৯ | মায়াবতী | অরুণ চৌধুরী | ||
| ফাগুন হাওয়ায় | দোকানদার | তৌকীর আহমেদ | [১৩] | |
| ২০২১ | রিকশা গার্ল | সেলিম | অমিতাভ রেজা চৌধুরী | [১৪] |
| চিরঞ্জীব মুজিব | নজরুল ইসলাম | |||
| স্ফুলিঙ্গ | তৌকীর আহমেদ | [১৫] | ||
| রাত জাগা ফুল | মীর সাব্বির | |||
| ২০২২ | অপারেশন সুন্দরবন | আক্কাস | দীপংকর দীপন | |
| দাগ | সঞ্জয় সমাদ্দার | ওয়েব চলচ্চিত্র | ||
| পায়ের ছাপ | সাইফুল ইসলাম মান্নু | |||
| ২০২৩ | উনো স্যার | সায়েদ শাকিল | ||
| পরি | মাহমুদুর রহমান হিমি | |||
| একটি না বলা গল্প | পঙ্কজ পালিত | |||
| ইতি চিত্রা | মাসুকের বাবা | রাইসুল ইসলাম অনিক | ||
| ২০২৪ | পয়জন | সঞ্জয় সমাদ্দার | ওয়েব চলচ্চিত্র | |
| শরতের জবা | কুসুম শিকদার | [১৬] | ||
| ফাতিমা | প্রসাদের বাবা | ধ্রুব হাসান | [১৭] | |
| ২০২৫ | বরবাদ | নিতুর চাচা | মেহেদী হাসান হৃদয় | [১৮] |
| উৎসব | তানিম নূর | [১৯][২০] |
ওয়েব ধারাবাহিক
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | ওটিটি | টীকা |
|---|---|---|---|---|---|
| ২০২১ | মরীচিকা | রফিক | শিহাব শাহীন | চরকি | [২১] |
| ২০২৩ | কাবাডি | সাফিনের বাবা | রুবায়েত মাহমুদ | বায়স্কোপ |
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | টিকা |
|---|---|---|---|---|
| ২০১৬ | লাল কাগজের টাকা | ইয়াশ রোহান | ||
| ২০২০ | করোনাকাল | ইমনের বাবা | গৌতম কৈরী | [২২] |
| ২০২২ | ঘরে ফেরা | অশোক মৈত্র | রাফাত মজুমদার রিংকু |
টেলিভিশন
[সম্পাদনা]- চিটিং মাস্টার (২০১৯)
- শিফট (২০২০)
- আপনার ছেলে কি করে (২০২০)
- আয়না (২০২১)
- ট্রল (২০২১)
- মনের বাড়ি (২০২১)
- ম্যাচ উইনার (২০২১)
- বাকের খনি (২০২১)
- সাহস (২০২২)
- খাঁচা (২০২৩)
- যাওয়া আসার মাঝে (২০২৪)
- নিয়ামত (২০২৪)
- ঠিকানা বদলে যায় (২০২৪)
- রেগে গেলেন তো হেরে গেলেন (২০২৪)
- হারানো বিজ্ঞপ্তি (২০২৪)
- সিলেটি বনাম নোয়াখালী (২০২৪)
- ফারাম গেট (২০২৪)
- কী মায়ায় জড়ালে (২০২৫)
- অন্তরাল (২০২৫)
- মেজো ছেলে (২০২৫)
- রাতুল মাস্টার (২০২৫)
ব্যক্তিজীবন
[সম্পাদনা]নরেশ ভূঁইয়া ১৯৮৩ সালের ২৩ নভেম্বর অভিনেত্রী শিল্পী সরকার অপুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[২৩] তাদের দাম্পত্য জীবনে তিনজন পুত্র সন্তান রয়েছে। তাদের বড়ো ছেলে, অভিমন্যু কিশোয়ার রুপাই, সিঙ্গাপুরের ফিলিপ ক্যাপিটালের মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।[২৪] তাদের মেজো ছেলে, ইয়াশ রোহান ইতোমধ্যে বাংলা নাটক ও চলচ্চিত্রে একজন তরুণ অভিনেতা হিসেবে জনপ্রিয়তা লাভ করেছেন এবং ছোট ছেলে, অর্জুন।[৪][২৫][২৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "বহুমুখী ব্যস্ততায় নরেশ ভূঁইয়া"। যায়যায়দিন। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫।
- ↑ "প্রদান করা হল 'ফজলুল হক স্মৃতি পুরস্কার'"। বিডিনিউজ২৪। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৫।
- ↑ "ফজলুল হক স্মৃতি পুরস্কার এবার পেলেন আব্দুল লতিফ বাচ্চু ও নরেশ ভূঁইয়া"। আনন্দ আলো। ৫ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 "অভিনয়ই যে পরিবারের পেশা"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫।
- ↑ "Naresh Bhuiyan"। জাতীয় প্রেস ক্লাব (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৫।
- 1 2 "নির্মাতাকে দুষলেন নরেশ ভূঁইয়া"। দৈনিক আমাদের সময়। ৭ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৫।
- ↑ "নিজের লেখা শেষ বইটি দেখা হলো না তাঁর"। দৈনিক প্রথম আলো। ৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৫।
- ↑ "ধারাবাহিক বন্ধ, পরিচালককে দুষলেন অভিনয়শিল্পী"। jagonews24। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৫।
- ↑ "সিনেমা ও নাটকের অভিনয়ে ব্যস্ত নরেশ ভূঁইয়া"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৫।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২২ ফেব্রুয়ারি ২০২৫)। "সালাহউদ্দিন লাভলুকে হারিয়ে সভাপতি শহীদুজ্জামান সেলিম"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৫।
- ↑ "শিল্পী সংঘের নতুন সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক রাশেদ"। ঢাকা পোস্ট। ১৯ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৫।
- ↑ "সিনেমা, নাটক ও ওয়েব সিরিজে ব্যস্ত নরেশ ভূঁইয়া"। www.dainiksangbadpratidin.com। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫।
- ↑ "পর্যালোচনা: ফাগুন হাওয়ায়"। বাংলা মুভি ডেটাবেজ। ১৯ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৫।
- ↑ "প্রেক্ষাগৃহে আসছে 'রিকশা গার্ল'"। সময়ের আলো। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৫।
- ↑ "'রিক্সগার্ল' নিয়ে আশাবাদী নরেশ ভূঁইয়া"। যায়যায়দিন। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫।
- ↑ "অতৃপ্ত প্রেম-আঘাতের গল্পে কুসুমের 'শরতের জবা', মুক্তি ১১ অক্টোবর"। সমকাল। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৫।
- ↑ রাফায়েল, মতিয়ার (৩০ মে ২০২৪)। "ফারিণের বৃহস্পতি তুঙ্গে"। যায়যায়দিন। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৫।
- ↑ নাগ, পৃথা পারমিতা (৮ এপ্রিল ২০২৫)। "শাকিবের 'বরবাদ' আরও ভালো হতে পারত কি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৫।
- ↑ প্রতিবেদক, বিনোদন (১০ জুন ২০২৫)। "হাসপাতালে ভর্তি জাহিদ হাসান এখন কেমন আছেন"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৫।
- ↑ "ঈদুল আজহায় মুক্তি-প্রাপ্ত চলচ্চিত্র 'উৎসব': এক ঝাঁক শক্তিমান অভিনয়শিল্পীর এক অনবদ্য রম্য পরিবেশনা"। ইউএনবি। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৫।
- ↑ "অভিনয়ে ব্যস্ত নরেশ ভূঁইয়া"। সংবাদ অনলাইন। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৫।
- ↑ "একই চলচ্চিত্রে মা-বাবার সঙ্গে ইয়াশ"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৫।
- ↑ Pratidin, Bangladesh (১৭ জুলাই ২০২০)। "নরেশ ভূঁইয়ার ধারাবাহিক |"। bd-pratidin.com। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 "শুভ জন্মদিন শিল্পী সরকার অপু"। সকালের আলো। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৫।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২৫ মে ২০২৫)। "'ইন্ডাস্ট্রিতে সুনেরাহ্ ছাড়া আরও অভিনেত্রী আছে!'"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে নরেশ ভূঁইয়া (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে নরেশ ভূঁইয়া