বিষয়বস্তুতে চলুন

নরেন্দ্র গুপ্তা (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নরেন্দ্র গুপ্তা
২০১৩ সালে নরেন্দ্র গুপ্তা
জন্ম (1962-07-21) ২১ জুলাই ১৯৬২ (বয়স ৬৩)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৮৮–বর্তমান
পরিচিতির কারণসি.আই.ডি.

নরেন্দ্র গুপ্তা (হিন্দি: नरेंद्र गुप्ता) হলেন একজন ভারতীয় অভিনেতা, যিনি হিন্দি টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সনি টিভি'র জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক সি.আই.ডি.-তে ফরেনসিক বিশেষজ্ঞ ডা. আর. পি. সালুঁখে চরিত্রে অভিনয় করে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেন।[][][][][] এছাড়াও তিনি উড়ান (১৯৯৭), তু চোর ম্যায় সিপাহী (১৯৯৬) সহ বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।[][][]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

গুপ্তা রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন এবং একটি ব্যবসায়ী পরিবারের কনিষ্ঠ সন্তান ছিলেন। তার বাবা মূলত উত্তর প্রদেশের বাসিন্দা, কিন্তু রাজস্থানে চলে আসেন। একজন তরুণ ছাত্র হিসেবে তিনি (নরেন্দ্র) বিজ্ঞান ও গণিত পড়তে পছন্দ করতেন। যদিও কলেজে আসার পর তিনি কলা ও চলচ্চিত্র সম্পর্কে পড়তে শুরু করেছিলেন। তার মায়ের স্বপ্ন ছিল তিনি ডাক্তার হবেন, কিন্তু তিনি অভিনেতা হতে চেয়েছিলেন।[]

অভিনয় জীবন

[সম্পাদনা]

গুপ্তা ১৯৮৮ সালে ডিডি ন্যাশনালের ওয়াগলে কি দুনিয়া ধারাবাহিক দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৯৮ সালে তিনি সি. আই. ডি. ধারাবাহিকে যোগ দেন। সি. আই. ডি.-তে তিনি "দ্য কেস অফ দ্য ইনকমপ্লিট লেটার" পর্বে আত্মপ্রকাশ করেন, যেখানে তাকে প্রাথমিকভাবে ফরেনসিক বিশেষজ্ঞ ডা. বর্মা হিসেবে উল্লেখ করা হলেও "দ্য কেস অফ দ্য বার্ন লেটার" পর্ব থেকে ডা. আর. পি. সালুঁখে বলে উল্লেখ করা হয়। এই ধারাবাহিকে তিনি ডা. আর. পি. সালুঁখে চরিত্রে অভিনয় করে সর্বাধিক জনপ্রিয়তা পান।[]

সি. আই. ডি. ধারাবাহিকের সহ-অভিনেতাদের সাথে নরেন্দ্র গুপ্ত (বাঁ থেকে–শ্রদ্ধা মুসলে, আনশা সায়েদ, হৃষিকেশ পাণ্ডে, শিবাজী সাটম, নরেন্দ্র গুপ্ত, জাহ্নবী ছেড়া এবং অজয় নাগরথ

২০১৪ সালে তিনি শিবাজী সাটম, দয়ানন্দ শেঠি এবং আদিত্য শ্রীবাস্তবের সাথে কৌন বনেগা ক্রোড়পতি-তে উপস্থিত হয়েছিলেন।[১০][১১]

তিনি এলান (১৯৯৪), হালচাল (১৯৯৫), উড়ান (১৯৯৭), পুলিশ ফোর্স (২০০৪), ফরেনসিক (২০২২) সহ অনেক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছরচলচ্চিত্রচরিত্র
১৯৯১মৌত কি সাজা
১৯৯৩কারামতি কৌটলালা
১৯৯৪এলানষড়যন্ত্রকারী, যে রমাকান্ত চৌধুরীকে পাগল প্রমাণ করতে চায়
১৯৯৪আন্থটেলিফোন বুথের মালিক
১৯৯৫হালচালভান্ডারী শোভরাজের সচিব
১৯৯৬আধে আধুরে
১৯৯৬তু চোর ম্যায় সিপাহীছোট খান
১৯৯৬শাস্ত্র
১৯৯৭উড়ানমেন্টাল হাসপাতালের রোগী
২০০১বুঁদ
২০০৪স্কুল
২০০৪কাদভি দাভাচৌবে
২০০৪পুলিশ ফোর্সসাক্সেনা
২০১০তুম মিলো তো সহিদোকানের মালিক
২০১৮ বানোফফি পি ম্যান ১
২০২২ ফরেনসিক ডা. সোলাঙ্কি

টেলিভিশন

[সম্পাদনা]
বছরঅনুষ্ঠানচরিত্র
১৯৮৮ওয়াগলে কি দুনিয়াইন্সপেক্টর ত্যাগী
১৯৮৯ভারত এক খোঁজদীঘা
১৯৯৭বোমকেশ বক্সিরবি বর্মা
১৯৯৮রিশতে
২০০২পিয়া কা ঘরদুর্গাশঙ্কর শর্মা
২০০৫সাথ ফেরে... সালোনি কা সফরআপজি
২০০৮সাথ সাথ বানায়েঙ্গে এক আশিয়াঁবনওয়ারি
২০১৩সি.আই.ডি. ছোটে হিরোজডা. আর পি সালুঁখে
২০১৪কৌন বনেগা ক্রোড়পতি (সিজন ৮)অতিথি
২০১২-২০১৪আদালতডা. আর পি সালুঁখে (২ পর্ব)
২০১৬দ্য কপিল শর্মা শোঅতিথি
১৯৯৮-২০১৮সি.আই.ডি.ডা. আর পি সালুঁখে
২০১৯সি.আই.এফ.ডা. ডি'সুজা
২০২১মৌকা-এ-ভরদত
২০২৩মৌকা ইয়া ধোঁকামিস্টার চাওলা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "I miss my CID family like a child would miss his father, says Narendra Gupta who has joined Mauka-E-Vardaat"The Times of India। ১৪ অক্টোবর ২০২১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৩
  2. "CID Fame Actor Narender Gupta from his new film set Forensic."Bollywood ka halla। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  3. "CID producer Pradeep Uppoor no more. Shivaji Satam, Narendra Gupta share condolences"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  4. Studio, Rajasthan (২৯ জুন ২০২০)। "Acting Techniques With CID Forensic Expert Narendra Gupta"Rajasthan Studio (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩
  5. "" Some people actually think I am a Doctor!""SBS Language (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩
  6. 1 2 "Narendra Gupta plays 235-year-old genius in 'Mauka-E-Vardaat - Operation Vijay'"The Times of India। ২৯ সেপ্টেম্বর ২০২১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  7. "CID teams funny side revealed on Kaun Banega Crorepati"India Forums (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩
  8. "Mission Mumbai kick-starts in Sion!"India Forums (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩
  9. Meri Baatcheet with Narendra Gupta (CID Fame | Dr. Salunkhe) | By Anuj Guptaa (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৪
  10. "Amitabh Bachchan reveals CID team's funny side on Kaun Banega Crorepati"The Times of India। ২৩ সেপ্টেম্বর ২০১৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৪
  11. "CID teams funny side revealed on Kaun Banega Crorepati"India Forums (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]