নরহরি পারিখ
নরহরি পারিখ | |
|---|---|
| জন্ম | নরহরি দ্বারকাদাস পারিখ ৭ অক্টোবর ১৮৯১ আহমেদাবাদ, গুজরাত |
| মৃত্যু | ১৫ জুলাই ১৯৫৭ (বয়স ৬৫) স্বরাজ আশ্রম, বারডোলি |
| পেশা | Writer, activist and social reformer |
| ভাষা | গুজরাতি |
| জাতীয়তা | ভারতীয় |
| শিক্ষা | |
| সাহিত্য আন্দোলন | ভারতের স্বাধীনতা আন্দোলন |
| উল্লেখযোগ্য রচনা |
|
| দাম্পত্যসঙ্গী | মণিবেন |
| সন্তান | বনমালা (কন্যা) মোহন (পুত্র) |
নরহরি দ্বারকাদাস পারিখ ( ১৭ অক্টোবর ১৮৯১ - ১৫ জুলাই ১৯৫৭) ছিলেন ভারতের গুজরাতি লেখক , স্বাধীনতা কর্মী এবং সমাজ সংস্কারক। মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী তিনি সারা জীবন গান্ধীবাদী প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি তার সহযোগীদের সহায়তায় জীবনীগ্রন্থ সম্পাদনা এবং কিছু রচনা অনুবাদ করেছেন। তাঁর রচনায় গান্ধীবাদী প্রভাবও প্রতিফলিত হয়েছে। তিনি লিও টলস্টয় ও রবীন্দ্রনাথের বেশ কিছু রচনা অনুবাদ করেন।
জীবনী
[সম্পাদনা]নরহরি পারিখের জন্ম ১৮৯১ খ্রিস্টাব্দের ১৭ অক্টোবর আহমেদাবাদে। [১][২] তাঁর পরিবারের আদি নিবাস অধুনা খেড়া জেলার কাঠলালে। নরহরি আহমেদাবাদে পড়াশোনা করেন এবং ১৯০৬ খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন পাস করেন । ১৯১১ খ্রিস্টাব্দে তিনি ইতিহাস ও অর্থনীতিতে স্নাতক হন। ১৯১৩ খ্রিস্টাব্দে আইনে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯১৪ খ্রিস্টাব্দে তিনি তাঁর বন্ধু মহাদেব দেশাইয়ের সাথে আইন ব্যবসা শুরু করেন। কিন্তু ১৯১৬ খ্রিস্টাব্দে তিনি আইনজীবী পেশা ছেড়ে দেন এবং সমাজ সংস্কার আন্দোলন এবং পরে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে যোগ দেন । [১][২] তিনি অস্পৃশ্যতা , মদ্যপান এবং নিরক্ষরতার বিরুদ্ধে প্রচারণা শুরু করেন। তিনি নারী স্বাধীনতা, স্বচ্ছতা, স্বাস্থ্যসেবা এবং ভারতীয়দের দ্বারা পরিচালিত স্কুলের জন্যও কাজ করেন। ১৯১৭ খ্রিস্টাব্দে তিনি সত্যাগ্রহ আশ্রম পরিচালিত রাষ্ট্রীয় বিদ্যালয়ের (জাতীয় বিদ্যালয়) সাথে যুক্ত হন। ১৯২০ খ্রিস্টাব্দে তিনি গুজরাত বিদ্যাপীঠে যোগদান করেন। ১৯৩৫ খ্রিস্টাব্দ হতে তিনি হরিজন আশ্রম পরিচালনা করতে থাকেন। ১৯৩৭ খ্রিস্টাব্দে তিনি প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি হন। ১৯৪০ খ্রিস্টাব্দে তিনি গ্রামসেবক বিদ্যালয়ের অধ্যক্ষও ছিলেন। তিনি কয়েক বছর গান্ধীর সচিব ছিলেন। [১][২][৩] তিনি নবজীবন ট্রাস্টের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন । [৪]
রচিত গ্রন্থসমূহ
[সম্পাদনা]নরহরি পারিখ তার সহযোগীদের কিছু জীবনীগ্রন্থ রচনা করেন-
- মহাদেবভাইনু পূর্বচরিত - ( মহাদেব দেশাইয়ের) (১৯৫০) ,
- সর্দার বল্লভভাই (২ খণ্ড)
বল্লভভাই প্যাটেলের (১৯৫০, ১৯৫২)এবং
- শ্রেয়ার্থিনী সাধনা
কিশোরলাল মাশরুওয়ালার (১৯৫৩)
- মানব অর্থশাস্ত্র (১৯৪৫) মানব অর্থনীতির উপর তার রচিত গ্রন্থ।
শিক্ষা, রাজনীতি এবং গান্ধীবাদী চিন্তাধারার উপর তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-
*সাম্যবাদ এবং সর্বোদয় (১৯৩৪),
- বর্ধ কেলভানিনো প্রয়োগ (১৯৩৯),
- যন্ত্রানি মর্যাদা (১৯৪০)। [৫][৬]
- অতলু তো জানজো (১৯২২), *কারান্দিও (১৯২৮) এবং *কন্যানে পাত্রো (১৯৩৭, মহাদেব দেশাইয়ের সাথে)
শিক্ষার উপর তাঁর চিন্তাভাবনা সম্পর্কিত বিষয়।
এছাড়াও, সমসাময়িক সামাজিক সমস্যা নিয়ে আলোচিত গ্রন্থগুলি হল -
- কৌতুম্বিক অর্থশাস্ত্র (১৯২৬), *বরদোলিনা খেদুতো (১৯২৭) এবং *সর্বোদয় সমাজী জানখি [৬]
নরহরি পারিখের সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল-
- নামদার গোখলেনা ভাষানো (১৯১৮), *গোবিন্দগমন (১৯২৩, রামনারায়ণ ভি. পাঠকের সাথে যৌথভাবে ), *নবলগ্রন্থাবলী (১৯৩৭), *মহাদেবভাইনী ডায়েরি -সাত খণ্ড (১৯৪৮-৫০),
- সর্দার বল্লভভাইনা ভাষানো (১৯৪৯),
- ডি. বা. অম্বালাল সাকরলালনা ভাষানো (১৯৪৯),
- গান্ধীজিনু গীতশিক্ষা (১৯৫৬)। [৭][৮]
তিনি মহাদেব দেশাইয়ের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু রচনা সহ-অনুবাদ করেছেন যেমন-
- চিত্রাঙ্গদা (১৯১৬),
- বিদায় অভিশাপ (১৯২০), *প্রাচীন সাহিত্য (১৯২২)
এছাড়াও তিনি লিও টলস্টয়ের কিছু রচনাও অনুবাদ করেন যেমন-
*ও টায়রে করিশু শু? ( হোয়াট ইজ টু বি ডান) রঙ্গ অবধূতের সঙ্গে যৌথ ভাবে (১৯২৫-২৬) এবং
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]নরহরি পারিখ মণিবেনকে বিবাহ করেন এবং তাদের এক কন্যা বনমালা এবং এক পুত্র মোহন। (জন্ম ২৪ আগস্ট ১৯২২) জন্মগ্রহণ করেন। [১১] বনমালা পারিখ সুশীলা নায়ারের সাথে কস্তুরবা গান্ধীর জীবনী , অমরা বা (১৯৪৫) রচনা করেন।
১৯৪৭ খ্রিস্টাব্দ নরহরি একবার পক্ষাঘাতগ্রস্ত হন, কিন্তু তিনি সুস্থ হয়ে যান। ১৯৫৭ খ্রিস্টাব্দের জুলাই বরডোলির স্বরাজ আশ্রমে পক্ষাঘাত এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। [১২][১৩][১৪]
আরো দেখুন
[সম্পাদনা]- গুজরাটি ভাষার লেখকদের তালিকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "નરહરિ પરીખ" [Narhari Parikh]। Gujarati Sahitya Parishad (গুজরাটি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৭।
- 1 2 3 Brahmabhatt, Prasad (২০০৭)। અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ (ગાંધીયુગ અને અનુગાંધી યુગ) Arvachin Gujarati Sahityano Itihas (Gandhiyug Ane Anugandhi Yug) [History of Modern Gujarati Literature (Gandhi Era & Post-Gandhi Era)] (গুজরাটি ভাষায়)। Ahmedabad: Parshwa Publication। পৃ. ৬৩–৬৪।
- ↑ G.A. Natesan (১৯৫৭)। The Indian Review। খণ্ড ৫৮। G.A. Natesan & Company। পৃ. ৩৮৪।
- ↑ Shah, Jumana (২৬ মে ২০১৩)। "Where's Mahatma Gandhi's final will?"। dna। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৭।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "GSP4" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - 1 2 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "AGSI24" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "GSP5" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "AGSI25" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "GSP6" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "AGSI26" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "A Gandhi-intoxicated man"। The Hindu। ১০ এপ্রিল ২০০৫। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৭।[অকার্যকর সংযোগ]
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "GSP3" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "AGSI23" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "Natesan19573" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি