বিষয়বস্তুতে চলুন

লাকসাম পূর্ব ইউনিয়ন

(নরপাটি ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)
লাকসাম পূর্ব
ইউনিয়ন
লাকসাম পূর্ব চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
লাকসাম পূর্ব
লাকসাম পূর্ব
লাকসাম পূর্ব বাংলাদেশ-এ অবস্থিত
লাকসাম পূর্ব
লাকসাম পূর্ব
বাংলাদেশে লাকসাম পূর্ব ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৪′১৫″ উত্তর ৯১°৯′৩৮″ পূর্ব / ২৩.২৩৭৫০° উত্তর ৯১.১৬০৫৬° পূর্ব / 23.23750; 91.16056 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলালাকসাম উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটlaksampurbaup.comilla.gov.bd
মানচিত্র
মানচিত্র

লাকসাম পূর্ব ইউনিয়ন বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম উপজেলার একটি ইউনিয়ন

গ্রাম সমূহ

[সম্পাদনা]
  1. ফুলগাঁও []
  2. ডোমবাড়িয়া
  3. নরপাটি
  4. এলাইচ
  5. পৈশাগী
  6. পেঁচরা
  7. গাইনেরডহরা
  8. তেলিপাড়া

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

লাকসাম উপজেলার পূর্বাংশে লাকসাম পূর্ব ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে লাকসাম পৌরসভা, দক্ষিণে আজগরা ইউনিয়ন, পূর্বে নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়নলালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়ন এবং উত্তরে লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নপেরুল দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

লাকসাম পূর্ব ইউনিয়ন লাকসাম উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লাকসাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৭নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

শিক্ষা ব্যবস্থাগত দিক থেকে লাকসাম পূর্ব ইউনিয়ন তথা নরপাটি ইউনিয়ন বেশ সমৃদ্ধ। এখানে কয়েক ধরনের তথা মিশ্র শিক্ষা ব্যবস্থার উপস্থিতি দেখা যায়। এই ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, বেশ কয়েকটি দাখিল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেমন: মক্তব, হাফেজিয়া খানা ইত্যাদি রয়েছে। তবে এই ইউনিয়নে কোন ইংরেজী মাধ্যম স্কুল, কিন্ডারগার্টেন (কেজি স্কুল) নেই। এছাড়াও নেই কোন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান বা ভোকেশনাল ইন্সটিটিউট। মেয়ে বা নারীদের জন্য নেই কোন পৃথক বালিকা বিদ্যালয়।

ছেলে-মেয়ে উভয়ই শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। নারী শিক্ষার জন্য এখানে তেমন কোন সাংস্কৃতিক প্রতিবন্ধকতা নেই। সার্বিক শিক্ষার হারের মধ্যে নারী শিক্ষা এখনও আনুপাতিক হারে কম। তবে অভিভাবকবৃন্দের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ার কারণে এখন সবাই তাদের পরিবারের শিশুদের স্কুলে পাঠাচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

১. ফুলগাঁও ফাজিল মাদ্রাসা, ফুলগাঁও

২. ফুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলগাঁও

৩. নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, নরপাটি

৪. পেঁচরা দাখিল মাদ্রাসা, পেঁচরা

৫. এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়,এলাইচ

৬.ডোমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়. ডোমবাড়িয়া

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

লাকসাম পূর্ব ইউনিয়নে দৃশ্যমান অনেক উন্নয়ন হয়েছে।লাকসাম চৌদ্দগ্রাম রোড এবং এর শাখা রোডগুলো পাকা সড়ক।লাকসাম যুক্তিখোলা রোড এবং শাখা সড়কগুলো পাকা সড়ক।ব্রিজ, কালভার্ট সহ অনেক উন্নয়নের ফলে,যোগাযোগ ব্যবস্থা এখন অনেকটাই উন্নত

খাল ও নদী

[সম্পাদনা]

হাট-বাজার

[সম্পাদনা]

১. ফুলগাঁও বাজার (ইউনিয়নের প্রথম ও সর্ববৃহৎ হাট-বাজার)

২. নরপাটি বাজার

৩. এলাইচ বাজার

৪. তালতলা বাজার ( প্রতিষ্ঠাতা: হাজী আবদুর রশিদ।)

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]

নরপাটি ইউনিয়নের কয়েকজন প্রখ্যাত ব্যক্তির নাম নিচে দেওয়া হলো-

১/ জনাব আলহ্বাজ আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান, ৭নং লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদ।

২। জনাব আলহ্বাজ সায়েদুর রহমান খান সাচ্ছু, সাবেক চেয়ারম্যান,

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]