বিষয়বস্তুতে চলুন

নরওয়ের সামি সংসদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আকাশ থেকে তোলা সংসদ ভবনের চিত্র

নরওয়ের সামি সংসদ ( নরওয়েজীয়: Sametinget , নর্দার্ন সামি: Sámediggi [ˈsaːmeˌtiɡːiː] হলো নরওয়েতে সামি জনগণের প্রতিনিধিত্বকারী সংস্থা। এই সংসদ নরওয়ের সামি জনগণের সাংস্কৃতিক স্বায়ত্তশাসন কর্তৃপক্ষ হিসেবে কাজ করে।

এই সংসদ ১৯৮৯ সালের ৯ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করে। সংসদ ভবনটি ফিনমার্ক কাউন্টির কারাশজোগা পৌরসভার কারাশজোহকা (কারাশজোক) গ্রামে অবস্থিত। বর্তমানে সাংসদ সংখ্যা ৩৯ জন। সাংসদরা প্রতি চার বছর অন্তর অন্তর ৭টি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন। শেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালে। প্রতিবেশী ফিনল্যান্ডের সামি সংসদের বিপরীতে, ৭টি নির্বাচনী এলাকা সমগ্র দেশ জুড়ে অবস্থিত। বর্তমান সভাপতি হলেন নরওয়েজীয় সামি অ্যাসোসিয়েশনের সিলজে কারিন মুওটকা।

ইতিহাস

[সম্পাদনা]
১৯৮৯ সালে উদ্বোধনী সামি সংসদের পূর্ণাঙ্গ অধিবেশন

১৯৬৪ সালে, সামি সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার জন্য নরওয়েজীয় সামি পরিষদ প্রতিষ্ঠিত হয়। এর সদস্যদের নিযুক্ত করেছিলেন রাষ্ট্র কর্তৃপক্ষ। এই সংস্থাটিই পরে সামি সংসদ দ্বারা প্রতিস্থাপিত হয়।

১৯৭৮ সালে, নরওয়েজীয় জলসম্পদ ও শক্তি অধিদপ্তর একটি পরিকল্পনা প্রকাশ করে যাতে একটি বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আহ্বান জানানো হয় যা একটি কৃত্রিম হ্রদ তৈরি করবে এবং মাজে -এর সামি গ্রামকে প্লাবিত করবে। এই পরিকল্পনাটি সামিদের তীব্র বিরোধিতার মুখোমুখি হয় এবং এর ফলে আল্টা বিতর্কের সৃষ্টি হয়। বিতর্কের ফলে, নরওয়ে সরকার ১৯৮০ এবং ১৯৮১ সালে নরওয়েজীয় সামি অ্যাসোসিয়েশন, নরওয়ের সামি রেনডিয়ার পালনকারী সমিতি এবং নরওয়েজীয় সামি পরিষদ দ্বারা নিযুক্ত এক সামি প্রতিনিধি দলের সাথে বৈঠক করে। এই বৈঠকের ফলে সামি সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য একটি কমিটি এবং সামি আইনি সম্পর্ক মোকাবেলা করার জন্য সামি অধিকার কমিটি গঠন করা হয়। অধিকার কমিটি সামিদের জন্য একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংস্থার প্রস্তাব করে, যার ফলে ১৯৮৭ সালের সামি আইন প্রণয়ন করা হয়। এছাড়াও, সামি অধিকার কমিটির ফলে ১৯৮৮ সালে নরওয়ের সংবিধান সংশোধন করা হয় এবং ২০০৫ সালে ফিনমার্ক আইন গৃহীত হয়। []

২০০০ সালে নতুন ভবনটির উদ্বোধন করছেন পঞ্চম হ্যারাল্ড

নরওয়েজীয় সামি সংসদের দায়িত্ব ও ক্ষমতা নির্ধারণকারী সামি আইন (১৯৮৭:৫৬),[] নরওয়ের সংসদ কর্তৃক ১২ জুন ১৯৮৭ সালে পাস হয় এবং ২৪ ফেব্রুয়ারি ১৯৮৯ সালে কার্যকর হয়। সামি সংসদের প্রথম অধিবেশন ১৯৮৯ সালের ৯ অক্টোবর ডাকা হয়েছিল এবং রাজা পঞ্চম ওলাভ উদ্বোধন করেছিলেন।

সংগঠন

[সম্পাদনা]
সোভেন-রোল্ড নিস্তো, আইলি কেসকিটালো এবং ওলে হেনরিক ম্যাগা ছিলেন প্রথম তিনজন সভাপতি।

নরওয়েজীয় সামি সংসদের পূর্ণাঙ্গ অধিবেশনে ( dievasčoahkkin ) ৭টি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত ৩৯ জন প্রতিনিধি থাকেন। dievasčoahkkin সামি আইনের কাঠামোর মধ্যে থেকে সার্বভৌম ভাবে দায়িত্ব পালন করে। বৃহত্তম দলের (অথবা জোটের) প্রতিনিধিরা পরিচালনা পরিষদ ( Sámediggeráđđi ) গঠন করে এবং একজন সভাপতি নির্বাচন করে। পূর্ণাঙ্গ সভার মধ্যে সংসদের ভূমিকা ও দায়িত্ব পালনের জন্য গভর্নিং কাউন্সিল দায়ী। এছাড়াও, নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক বিষয়ভিত্তিক কমিটি রয়েছে। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Archived copy" (পিডিএফ)। ২৮ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০০৭{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক)
  2. "Lovdata - Sender deg til riktig side"। ২৫ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০০৭
  3. "The respond by the Sami Parliament of Norway on the UNPFII Questionnaire 2016" (পিডিএফ)Un.org। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৮