বিষয়বস্তুতে চলুন

নভজ্যোত কৌর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নভজোত কৌর
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম১০ই ফেব্রুয়ারি, ১৯৯০
তরণ তারন জিলা, পাঞ্জাব[]
ওজন৬৭ কেজি
ক্রীড়া
ক্রীড়াকুস্তি
বিভাগফ্রি-স্টাইল
পদকের তথ্য
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
মহিলাদের ফ্রিস্টাইল কুস্তি
কমনওয়েলথ গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৪ গ্লাসগো৬৭ কেজি
এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১১ তাসখন্দ৬৭ কেজি
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৩ নয়াদিল্লি৬৭ কেজি
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৮ বিশকেক৬৫ কেজি
কুস্তি বিশ্বকাপ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৩ উলানবাতার৬৭ কেজি

নভজ্যোত কৌর (জন্ম ১০ ফেব্রুয়ারী ১৯৯০) একজন ভারতীয় কুস্তিগীর। তিনি ২০১৪ সালে গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ফ্রিস্টাইল কুস্তিতে ভারতের প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।[] তিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর।[][]

কেরিয়ার

[সম্পাদনা]

উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মহিলাদের ফ্রিস্টাইল ৬৭ কেজি বিভাগের সেমিফাইনালে নভজ্যোত মঙ্গোলিয়ার বানজিয়ারাগঝ ওয়ুনসুরেনের কাছে ৩:১ এ পরাজিত হন। এরপর তিনি চীনের ইউয়ানইউয়ান ওয়াংয়ের বিরুদ্ধে জিতে ব্রোঞ্জ পদক অর্জন করেন।[]

২০১৩ কুস্তি বিশ্বকাপ

[সম্পাদনা]

মঙ্গোলিয়ার উলান-বাটারে অনুষ্ঠিত কুস্তি বিশ্বকাপে, নভজ্যোত তৃতীয় স্থান অর্জন করেন এবং মহিলাদের ফ্রিস্টাইল ৬৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেন।[]

২০১৩ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ

[সম্পাদনা]

ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মহিলাদের ফ্রিস্টাইল ৬৭ কেজি বিভাগের সেমিফাইনালে নভজ্যোত দক্ষিণ কোরিয়ার হাইকুং হ্যামের মুখোমুখি হন এবং ৩:১ বিজয়ী হন। এরপর তিনি মঙ্গোলিয়ার নাসানবুর্মা ওচিরবাতের বিরুদ্ধে স্বর্ণপদকের লড়াইয়ে যোগ্যতা অর্জন করেন কিন্তু ১:৩ ব্যবধানে হেরে রৌপ্য পদকে লাভ করেন।[]

মহিলাদের ফ্রিস্টাইলে প্রতিযোগিতায় ৬৯ কেজি বিভাগে, নভজ্যোত সেমিফাইনালে কানাডার ডোরি ইয়েটসের মুখোমুখি হন এবং তার কাছে ৪:০ ব্যবধানে হেরে যান। কিন্তু তিনি ব্রোঞ্জ পদকের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হন এবং স্কটল্যান্ডের নিজ দেশের ফেভারিট সারা জোন্সকে ৪:০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন।[]

প্রো রেসলিং লীগ

[সম্পাদনা]

প্রো রেসলিং লিগের বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি (জেএসডব্লিউ স্পোর্টের মালিকানাধীন) কর্তৃক কেনা দুই ভারতীয় মহিলা কুস্তিগীরের মধ্যে নবজ্যোত একজন।[]

প্রো রেসলিং লীগ ১০ থেকে ২৭ ডিসেম্বর ৬টি শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[১০]

অন্যান্য শিরোনাম

[সম্পাদনা]
  • ডেভ শুল্টজ মেমোরিয়াল টুর্নামেন্ট, ২০১০ - ৬ষ্ঠ স্থান[১১]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Navjot Kaur's family celebrates her achievement at her Tarn Taran home"The Indian ExpressPress Trust of India (PTI)। ৩ মার্চ ২০১৮। ৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮
  2. "Glasgow 2014 -Navjot Kaur Profile"। Glasgow 2014। ২ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৪
  3. "Navjot Kaur: Asian Wrestling Championships: Navjot Kaur clinches gold, Sakshi Malik wins bronze | More sports News - Times of India"The Times of India
  4. "Latest Current Affairs of India March 2018"
  5. "International Wrestling Database"www.iat.uni-leipzig.de। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৫
  6. "International Wrestling Database"www.iat.uni-leipzig.de। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৫
  7. "International Wrestling Database"www.iat.uni-leipzig.de। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৫
  8. "Glasgow 2014 - Navjot Navjot Kaur Profile"g2014results.thecgf.com। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৫
  9. "JSW bag Narsingh at Pro Wrestling League auction - Times of India"The Times of India। ৪ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৫
  10. "Pro Wrestling League: Yogeshwar Dutt gets Rs 39.7-lakh offer, Sushil Kumar Rs 38.2 lakh - The Economic Times"The Economic Times। ৪ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৫
  11. "International Wrestling Database"www.iat.uni-leipzig.de। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৫