বিষয়বস্তুতে চলুন

নবী মুহাম্মদের যুগে মুসলিম ও অমুসলিমদের মাঝে পারস্পরিক সম্পর্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি ইসলামের নবী মুহাম্মদের যুগে মুসলিমদের সাথে কূটনৈতিক অথবা সামাজিক কারণে যোগাযোগকারী অমুসলিমদের একটি সাধারণ তালিকা। এতে ইসলাম ও নবী মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বা তাঁর সাথে যুদ্ধে অংশগ্রহণকারী নেতৃত্বস্থানীয় অমুসলিমদের নাম তালিকাভুক্ত করী হয়েছে। ইসলামে সাহাবাহ (আরবি: الصحابة; সাহাবা) নবী মুহাম্মদের অনুসাসীদের বলা হয়। সর্বাধিক পরিচিত সাহাবীদের তালিকা মুহাম্মদের সাহাবীদের তালিকায় [] পাওয়া যাবে।

আরব উপদ্বীপ

[সম্পাদনা]
  • আবু আফাক –একজন ইহুদি কবি ছিলেন।
  • আসমা বিনত মারওয়ান – হিজাজ অঞ্চলের একজন মহিলা কবি।
  • সাল্লাম ইবন আবুল হুকায়িক– ইহুদি নেতা ও ইসলামের সমালোচক।
  • মুসাইলিমা–যিনি নিজেকে নবী দাবি করেছিলেন এবং মিথ্যুক বা ভণ্ডনবী নামে পরিচিত।

মক্কা

[সম্পাদনা]
  • আখনাস ইবনে শরিক –সূরা হুমাযা তাঁকে লক্ষ্য করে নাজিল হয় বলে বর্ণিত হয়েছে।
  • হিশাম ইবনে মুগীরা – সাহাবী হয়েছেন কি না, তা পরিষ্কার নয়।
  • আবু তালিব –নবী মুহাম্মদের চাচা ও আলী ইবনে আবু তালিবের পিতা।
  • আবু লাহাব–নবী মুহাম্মদের চাচা, ইসলামবিরোধী কর্মকাণ্ডের জন্য কুখ্যাত।
  • আমর ইবনে হিশাম – আবু জাহল নামে পরিচিত, বদরের যুদ্ধে নিহত হয়।
  • আল-আস – কুরাইশ গোত্রের নেতা, বদরের যুদ্ধে নিহত।
  • মুগীরা ইবনে আবদুল্লাহ – কুরাইশের নেতা ও ওয়ালিদ ইবন মুগীরার পিতা।
  • নাওফাল ইবনে খুয়াইলিদ – কুরাইশ নেতা, বদরের যুদ্ধে নিহত।
  • সিবাআ ইবনে আবদুল-উজ্জা – উম্মে আনমারের ভাই।
  • উবাই ইবনে খালাফ – ধুলো-মিশ্রিত হাড় মুহাম্মদের মুখে ছুঁড়ে নিক্ষেপ করেছিলেন।
  • উমাইয়া ইবনে খালাফ – বিলাল ইবনে রিবাহের নির্যাতনকারী।
  • উম্মে আনমার – খাব্বাব ইবনে আরাতকে কিনে নিয়েছিলেন।
  • উম্মে জামিল – আবু লাহাবের স্ত্রী।
  • উতবা ইবনে রাবিয়া – বদরের যুদ্ধে নিহত।
  • উকবা ইবনে আবু মু'আইত – ইসলামের অন্যতম কঠোর বিরোধী।
  • ওয়ালিদ ইবনে মুগীরা – খালিদ ইবন ওয়ালিদের পিতা।
  • ওয়ালিদ ইবনে উতবা – বদরের যুদ্ধে আলী দ্বারা নিহত।
  • আমর ইবনে আবদুল-উদ – খন্দকের যুদ্ধে আলী তাঁকে হত্যা করেন।

মদিনা

[সম্পাদনা]

ইহুদি গোত্র (বানু নাযির, বানু কুরায়জা, খাইবার ইত্যাদি)

[সম্পাদনা]
  • কিনানা
  • সাল্লাম
  • হুয়াইয়্য
  • কা’ব
  • উসাইর
  • সাল্লাম ইবন মিশকাম
  • কা’ব ইবন আসাদ
  • বাররা বিনতে সামাওয়াল
  • আজযাল
  • আবু রাফি
  • রাবি
  • হারিস
  • মারহাব
  • ইয়াসির
  • জয়নাব বিনতে হারিস
  • খারিজা
  • লায়লা

এরা বিভিন্ন সময়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

নাজরান

[সম্পাদনা]
  • নাজরানের খ্রিস্টানরা –মুহাম্মদের সাথে মুবাহালা আলোচনায় অংশ নেন।

আফ্রিকা

[সম্পাদনা]

আবিসিনিয়া

[সম্পাদনা]

প্রাক ইসলামি যুগে অবিসিনিয়া–যা আজ ইথিওপিয়া হিসেবে পরিচিত–একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল। অবিসিনিয়ার বণিকরা তখন আরব উপদ্বীপের বণিকদের সঙ্গে নিয়মিত ব্যবসা-বাণিজ্যে লিপ্ত ছিল। এই আরব বণিকদের সঙ্গে অবিসিনিয়ার সম্পর্ক ছিল সুদীর্ঘ ও সুদৃঢ়। সেই সময় মক্কায় যখন মহানবী হযরত মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে নবুয়তের প্রচার করেন এবং ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, তখন মক্কার কুরাইশ মুশরিকরা মুসলিমদের চরম নির্যাতন শুরু করে। এই অত্যাচার থেকে বাঁচার জন্য তিনি তাঁর কিছু সাহাবী ও অনুসারীদের হিজরতের নির্দেশ দেন। ফলে একদল সাহাবি হিজরত করে অবিসিনিয়ায় চলে যান। সেই সময় অবিসিনিয়ার রাজা ছিলেন নাজাশি, যিনি ন্যায়পরায়ণ ও সহানুভূতিশীল শাসক ছিলেন। মুসলিমদের কাছ থেকে ইসলামের শিক্ষা শুনে তিনি গভীরভাবে প্রভাবিত হন। বলা হয় যে, তিনি ও তাঁর রাজসভায় উপস্থিত কিছু লোক তখন ইসলাম গ্রহণ করেছিলেন। এটি ঘটেছিল এমন এক সময়ে, যখন ইসলাম ধর্মের পূর্ণতা লাভের ঘোষণা পায়নি।

  • আশামা ইবনে আবজার–সম্রাট, যিনি মুসলিমদের হিজরত গ্রহণ করেন এবং তাদের রক্ষা করেন।[]
  • মুকাওকিস– মিশরের শাসক, নবী মুহাম্মদের সাথে চিঠি আদান-প্রদান করেন।

অন্যান্য দেশ

[সম্পাদনা]
  • হারিস গাসসানি –সিরিয়ার গভর্নর।
  • হেরাক্লিয়াস –বাইজান্টাইন সম্রাট (৬১০-৬৪১)।
  • খসরু দ্বিতীয় –পারস্যের রাজা (৫৯০-৬২৮)।
  • আল-মুন্ধির ইবন সাওয়া – বাহরাইনের শাসক।

আরো দেখুন

[সম্পাদনা]

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশনআইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮
  • আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০
  • আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯
  • খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩
  • তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫
  • হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭
  • সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫ {{বই উদ্ধৃতি}}: |প্রথমাংশ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  • ইবনে ইয়া‌স (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
  • রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. companions of the prophet ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৭-০৬-০৮ তারিখে at youngmuslims.ca
  2. "Asr-ı saadette hristiyanlarla ilişkiler"web.archive.org। ১০ এপ্রিল ২০১৬। ১০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মে ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  3. al-Bukhari, Imam (২০১৩)। Sahih al-Bukhari: The Early Years of Islam》Chapter:THE BEGINNINGS OF ISLAM; Section:XIV THE DEATH OF THE NEGUS। Muhammad Asad কর্তৃক অনূদিত। The Other Press। পৃ. ১৭৯। আইএসবিএন ৯৭৮-৯৬৭-৫০৬-২৯৮-৮। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২০