বিষয়বস্তুতে চলুন

নন্দিতা শাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নন্দিতা শাহ
Refer to caption
নন্দিতা শাহ নারী শক্তি পুরস্কার গ্রহণ করছেন
জন্ম (1959-02-15) ১৫ ফেব্রুয়ারি ১৯৫৯ (বয়স ৬৭)
জাতীয়তাভারতীয়
পেশাহোমিওপ্যাথি
কর্মজীবন১৯৮১–
পরিচিতির কারণস্যাঙ্কচুয়ারি ফর হেলথ অ্যাণ্ড রিকনেকশন টু অ্যানিম্যালস অ্যাণ্ড নেচার (এসএএইচএআরএএন)
উল্লেখযোগ্য কর্ম
২১ দিনে ডায়াবেটিস নিরাময়

নন্দিতা শাহ (জন্ম ১৯৫৯) একজন ভারতীয় হোমিওপ্যাথ এবং লেখিকা। তিনি ১৯৮১ সালে তাঁর চিকিৎসা পেশা শুরু করেন এবং ২০০৫ সালে বেসরকারি সংস্থা স্যাঙ্কচুয়ারি ফর হেলথ অ্যাণ্ড রিকনেকশন টু অ্যানিম্যালস অ্যাণ্ড নেচার (এসএএইচএআরএএন) প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে, তিনি নারী শক্তি পুরস্কার পেয়েছিলেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

নন্দিতা শাহের জন্ম ১৯৫৯ সালের ১৫ই ফেব্রুয়ারি মুম্বাইতে[] তিনি মুম্বাইয়ের সিএমপি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে হোমিওপ্যাথিতে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং ১৯৮১ সাল থেকে চিকিৎসা অনুশীলন করছেন।[] নন্দিতা শাহ ১৯৮৫ সাল থেকে নিরামিষাশী।[] ১৯৯৯ সালে অরোভিলে চলে আসার আগে তিনি নিউ ইয়র্কের ওয়াটকিন্স গ্লেনে ফার্ম স্যাঙ্কচুয়ারি নামক একটি পশু আশ্রয়স্থলে ইন্টার্ন হিসেবে কাজ করতেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

২০০৫ সালে, নন্দিতা শাহ স্বাস্থ্যকর খাবার প্রচারের জন্য বেসরকারি সংস্থা স্যাঙ্কচুয়ারি ফর হেলথ অ্যাণ্ড রিকনেকশন টু অ্যানিম্যালস অ্যাণ্ড নেচার (এসএএইচএআরএএন) প্রতিষ্ঠা করেন।[] তিনি বিশ্বাস করেন যে নিরামিষাশী খাদ্যাভ্যাস এবং কাঁচা খাবার গ্রহণ করলে বিষণ্ণতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো সমস্যাকে প্রতিরোধ করা যেতে পারে।[] ভারতে কোভিড-১৯ মহামারীর সময়, এসএএইচএআরএএন সংস্থা বিনামূল্যে অনলাইন রান্নার কর্মশালা প্রদান করেছিল।[]

তামিলনাড়ুর চারজন নারীর মধ্যে নন্দিতা শাহ ছিলেন একজন যিনি ২০১৬ সালের নারী শক্তি পুরস্কার পেয়েছিলেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কর্তৃক এই পুরস্কার প্রদত্ত হয়েছিল।[] নন্দিতা শাহ রিভার্সিং ডায়াবেটিস ইন ২১ ডেজ বইটির লেখক।[] তিনি বিশ্বাস করেন যে দুধের প্রোটিন ডায়াবেটিসের কারণ হতে পারে।[] ২০২০ সাল পর্যন্ত, তিনি অরোভিলে বসবাস করছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Nandita Shah"www.wholehealthnow.com। ২২ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১
  2. 1 2 3 "Dr. Nandita Shah"SHARAN। ২৪ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১
  3. 1 2 Dadhwal, Sheetal (১৮ ফেব্রুয়ারি ২০২০)। "'Everything that is advertised is not healthy'"Tribune India (ইংরেজি ভাষায়)। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১
  4. 1 2 3 Anantharam, Chitra Deepa (৩১ মার্চ ২০২০)। "SHARAN offers free online classes for building immunity using plant-based food"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১
  5. Special correspondent (৯ মার্চ ২০১৭)। "Four from State receive Nari Shakti awards"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ {{সংবাদ উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  6. Dundoo, Sangeetha Devi (১৬ নভেম্বর ২০১৪)। "Against the norm"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১