নতুন বউ
| নতুন বউ | |
|---|---|
| পরিচালক | আব্দুল লতিফ বাচ্চু |
| প্রযোজক | চিত্রা জহির |
| রচয়িতা | জিয়া আনসারী (সংলাপ) |
| চিত্রনাট্যকার | কাজী জহির |
| কাহিনিকার | কাজী জহির |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | আজাদ রহমান |
| চিত্রগ্রাহক | আব্দুল লতিফ বাচ্চু |
| সম্পাদক | দেবনাথ মজুমদার |
| প্রযোজনা কোম্পানি | চিত্রকথা |
| পরিবেশক | চিত্রা ফিল্মস |
| মুক্তি | ৪ ফেব্রুয়ারি ১৯৮৩ |
| স্থিতিকাল | ১৫২ মিনিট |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
নতুন বউ আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত ১৯৮৩ সালের পারিবারিক-নাট্য চলচ্চিত্র। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন কাজী জহির এবং সংলাপ লিখেছেন জিয়া আনসারী। চিত্রা জহির প্রযোজিত ও কাজী জহির নিবেদিত চলচ্চিত্রটি পরিবেশনা করেছে চিত্রা ফিল্মস। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন ববিতা, সুবর্ণা মুস্তাফা, আফজল হোসেন, রাইসুল ইসলাম আসাদ।[১]
চলচ্চিত্রটি ১৯৮৩ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পায়।[২] এই ছবিতে অভিনয়ের জন্য সুবর্ণা মুস্তাফা ৮ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।[৩]
কাহিনী সংক্ষেপ
[সম্পাদনা]প্রেম, নৈতিকতা ও পারিবারিক সুসম্পর্কের গল্প।
কুশীলব
[সম্পাদনা]সঙ্গীত
[সম্পাদনা]নতুন বউ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আজাদ রহমান। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার ও আহমদ জামান চৌধুরী। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা ও নিয়াজ মোহাম্মদ চৌধুরী।
গানের তালিকা
[সম্পাদনা]| নং. | শিরোনাম | রচয়িতা | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
|---|---|---|---|---|
| ১. | "হৃদয়ের অ্যানাটমি করতে শেখো" | আহমদ জামান চৌধুরী | রুনা লায়লা | ৩:৫৮ |
| ২. | "আমি কপালে পড়েছি স্বামীর সহাগের চন্দন" | গাজী মাজহারুল আনোয়ার | সাবিনা ইয়াসমিন | ২:৫৮ |
| ৩. | "ও পদ্মা নদী একটু যদি সদয় হতো" | গাজী মাজহারুল আনোয়ার | নিয়াজ মোহাম্মদ চৌধুরী | ৪:২৮ |
সম্মাননা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "৩২ বছর পর একসঙ্গে চলচ্চিত্রে আসাদ-সুবর্ণা"। দৈনিক ইনকিলাব। ১৭ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭।
- ↑ "নতুন বউ (১৯৮৩)"। বাংলা মুভি ডেটাবেজ। ১২ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭।
- ↑ "হারানো দিনের ছবিতে সুবর্ণা মুস্তাফা"। দ্য রিপোর্ট। ২ ডিসেম্বর ২০১৬। ২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭।
- ↑ মঈনুদ্দীন, অভি (২ ডিসেম্বর ২০১৬)। "সুবর্ণার নতুন চলচ্চিত্র"। দৈনিক নয়া দিগন্ত। ৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭।
- ↑ উল্লাহ, মাহমুদ (২২ ডিসেম্বর ২০১৬)। "আবার চলচ্চিত্রে সক্রিয় সুবর্ণা"। ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে নতুন বউ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে নতুন বউ
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ১৯৮৩-এর চলচ্চিত্র
- ১৯৮০-এর দশকের পারিবারিক চলচ্চিত্র
- ১৯৮০-এর দশকের নাট্য চলচ্চিত্র
- বাংলাদেশী চলচ্চিত্র
- বাংলাদেশী পারিবারিক চলচ্চিত্র
- বাংলাদেশী নাট্য চলচ্চিত্র
- আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত চলচ্চিত্র
- কাজী জহিরের চিত্রনাট্য
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) বিজয়ী চলচ্চিত্র