বিষয়বস্তুতে চলুন

নট আ ফেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নট আ ফেজ
গঠিত২০২০;  বছর আগে (2020)
আইনি অবস্থাসক্রিয়
অবস্থান
  • যুক্তরাজ্য
প্রতিষ্ঠাতা
ওয়েবসাইটnotaphase.org

নট আ ফেজ হল একটি ব্রিটিশ দাতব্য সংস্থা,[] ২০২০ সালে ড্যানিয়েল সেন্ট জেমস এবং জ্যাকি ডেভন এর প্রতিষ্ঠা করেছিলেন। দেশব্যাপী এই দাতব্য প্রতিষ্ঠানটির লক্ষ্য ট্রান্স এবং লিঙ্গ-বৈচিত্র্যপূর্ণ প্রাপ্তবয়স্কদের জীবনকে সমর্থন করা ও তার "উন্নতি" করা এবং এই সম্প্রদায় সম্পর্কে শিক্ষার প্রসার ঘটানো।

ইতিহাস

[সম্পাদনা]

কোভিড-১৯ লকডাউনের সময়, ড্যানিয়েল সেন্ট জেমস এবং জ্যাকি ডেভন নট আ ফেজ প্রতিষ্ঠা করেন। ডেভনের নকশা অনুযায়ী তৈরি করা দাতব্য পণ্যগুলিতে এই শিরোনাম বাক্যাংশটি ব্যবহার করা হয়েছিল, বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ মারমেইডস সংস্থায় দেওয়া হত। এই জুটি তখন থেকে এই ধারণাটি শুরু করেছিলেন। এই উদ্যোগটি ভিক্টোরিয়া বেকহ্যামের সমর্থন পেয়েছিল এবং মিসগাইডেড ফ্যাশন সংস্থার সাথে একটি অংশীদারিত্ব তৈরি করেছিল।[] সেখান থেকে, নট আ ফেজ তার নিজস্ব অধিকারে একটি "পূর্ণরূপে প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান" হিসেবে বিকশিত হয়। সেন্ট জেমস এই প্রকল্পটিকে ক্রমাগত বিকশিত হিসাবে বর্ণনা করেছেন, যারা সম্প্রদায়ের বর্তমান চাহিদা মেটাতে বিকাশ প্রাপ্ত হচ্ছে।

২০২৩ সালের মধ্যে, যুক্তরাজ্য জুড়ে আটটি অবস্থানে নট আ ফেজ তাদের শাখা খুলেছে, এরা ট্রান্স এবং লিঙ্গ-বৈচিত্র্যপূর্ণ প্রাপ্তবয়স্কদের বিভিন্ন পরিষেবা এবং "সঙ্গী সহায়তা, নির্দেশিকা এবং সংস্থান" প্রদান করে।[] ২০২১ সালে, নট আ ফেজ ট্রাস্টি অ্যালিক্স ম্যাডিসন আনসন-জোন্স দ্বারা তৈরি ফিটনেস প্রোগ্রাম মিসফিটস চালু করে।[][][]

২০২৩ সালে, নট আ ফেজ ফ্যাশন ডিজাইনার ফিওরুচি, ক্রিস্টোফার কেন, গ্যারেথ পুঘ এবং ড্যানিয়েল ডব্লিউ. ফ্লেচারের সাথে সহযোগিতা ক'রে ছয়টি টি-শার্ট লটারির সাহায্যে বিক্রয় করে।[] নভেম্বর মাসে ক্ল্যাফাম গ্র্যান্ডে ম্যাক্স বালেগডে একটি নট আ ফেজ তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যেখানে কেটি বাসের, ক্লডিয়া কারিউকি, বেইলি জে মিলস এবং অ্যান্থনি লেক্সার মতো শিল্পীরা উপস্থিত ছিলেন।[] নট আ ফেজ-কে প্রাইড ইন লন্ডন ইউনিটি ফাণ্ডে ভূষিত করা হয়।[] ২০২৪ সালে, দাতব্য সংস্থাটি মাইটি হুপলার পিঙ্ক নয়েজ ফাউণ্ডেশনের দানগ্রাহী হয়ে ওঠে।[১০]

২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের পর, আমেরিকান স্পনসররা নট আ ফেজের মতো দাতব্য সংস্থাগুলিকে সমর্থন করা থেকে সরে আসতে শুরু করে। সেফোরা ইউকে-এর সাথে অংশীদারিত্ব গঠনের পরপরই, সংস্থাটি ২০২৫ সালের ১১ই এপ্রিল একটি তহবিল আবেদন স্থাপন করে।[১১] সমতা আইনে নারীর সংজ্ঞা সম্পর্কে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায়, নট আ ফেজ সংস্থা তহবিল সংগ্রহ এবং দৃশ্যমানতার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অভিনেত্রী নিকোলা কফলান তাঁর ইনস্টাগ্রাম পাতায় সংগঠনের জন্য একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানের কথা ভাগ করে নিয়েছেন।[১২][১৩] গায়ক জ্যাক শিয়ার্স ঘোষণা করেছেন যে তাঁর ব্যাণ্ড সিজার সিস্টার্স তাদের আসন্ন সফরে নট আ ফেজের সাথে অংশীদারীত্ব করবে।[১৪]

এর আগে, লন্ডন ট্রান্স+ প্রাইড ২০২৫ ইয়ান ম্যাককেলেন টুয়েলফথ নাইটের একটি পাঠের আয়োজন করছে, যেখানে সকল ট্রান্স এবং নন-বাইনারি দল থাকবে, যেখান থেকে সংগৃহীত অর্থ যাবে নট আ ফেজ-এ।[১৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Not a Phase"। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৫
  2. Ali, Joseph (১ জুলাই ২০২০)। "How trans model Dani St James launched a fashion range in lockdown - and has caught Victoria Beckham's eye"Wales Online। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৫
  3. Pengelly, Jack (১০ ফেব্রুয়ারি ২০২৩)। "Meet the inspiring founder of Not A Phase – a charity supporting trans and gender-diverse adults"Attitude। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৫
  4. Milroy Maher, Daniel (৩১ মার্চ ২০২২)। "Weirdo rebrands Misfits, a community-focused fitness programme for trans+ adults"It's Nice That। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৫
  5. "Misfits: A Self Defence Program Created by Not a Phase and Powered by Nike"MyGwork। ৪ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৫
  6. Windust, Jamie (২৮ জুন ২০২৪)। "Meet the Trainers Creating Safe Fitness Spaces for Trans Gym-Goers"Men's Health। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৫
  7. Maskell, Emily (৯ মে ২০২৩)। "Trans charity Not A Phase to raffle unique designer t-shirts for Pride"Attitude। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৫
  8. Bryant, Toby (৯ নভেম্বর ২০২৩)। "TikTok star Max Balegde proves power of social media at Not A Phase fundraiser"Celeb Mix। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৫
  9. Ware, Jess (৫ জুন ২০২৪)। "Running club to use Pride funds to host LGBTQ+ race"BBC News। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৫
  10. Damshenas, Sam (২৮ জুন ২০২৪)। "Mighty Hoopla founders are 'disrupting the fundraising industry' with Pink Noise"Gay Times। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৫
  11. Barber, Lynsey (১ এপ্রিল ২০২৫)। "Sephora UK partners with trans+ charity Not A Phase to champion inclusivity"Cosmetics Business। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  12. Del Fabbro, Lauren (১৯ এপ্রিল ২০২৫)। "Nicola Coughlan raises more than £100,000 for trans charity after gender ruling"The Independent। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২৫
  13. Harle, Emily (২৫ এপ্রিল ২০২৫)। "Trans charity 'saved' by £200,000 emergency appeal after losing corporate partners"ThirdSector। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  14. Rude, Mey (১৮ এপ্রিল ২০২৫)। "Celebs support trans org Not a Phase after anti-trans UK court ruling"Out। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৫
  15. Karasin, Ekin (২৮ মে ২০২৫)। "Sir Ian McKellen to open 'joyful' Shakespeare play with all trans and non-binary cast"London Evening Standard। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৫