বিষয়বস্তুতে চলুন

নগিনা মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নগিনা মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
শাখা/ঐতিহ্যসুন্নি
অবস্থান
অবস্থানআগ্রা, উত্তর প্রদেশ, ভারত
স্থাপত্য
ধরনমসজিদ
প্রতিষ্ঠাতাশাহ জাহান
অর্থায়নেশাহ জাহান
বিনির্দেশ
দৈর্ঘ্য৭.৩৯ মিটার
প্রস্থ১০.২১ মিটার

নগিনা মসজিদ হল আগ্রা দুর্গে অবস্থিত একটি মসজিদ। এটি শাহ জাহান দ্বারা নির্মিত। এটি রত্ন মসজিদ অথবা জুয়েল মসজিদ নামেও পরিচিত।

স্থাপত্য

[সম্পাদনা]

নগিনা মসজিদ আগ্রা দুর্গ এর এক অনন্য স্থাপত্যকর্ম। এটি আরেকটি নজরকাড়া মসজিদ এবং এটর নাম মোতি মসজিদ এর কাছাকাছি অবস্থিত। এই মসজিদ সম্পূর্ণ সাদা, আকর্ষণীয় মার্বেল দিয়ে নির্মিত এবং এর প্রার্থনা কক্ষ অত্যন্ত মনোহারীভাবে নকশাকৃত।

নগিনা মসজিদ এর স্থাপত্য খুবই সরল ও বিনয়ী। মসজিদটি তিনটি খণ্ডে বিভক্ত যেখানে সাধারণ স্তম্ভ দ্বারা ভাগ করা হয়েছে এবং উপরের নিখুঁত আর্কের নিচে রয়েছে। কেন্দ্রীয় আর্কটি বড় এবং এতে নয়টি শিখর রয়েছে, অপর দুই পাশের প্রতিটি আর্কে মাত্র সাতটি শিখর রয়েছে। মসজিদটির প্রস্থ ১০.২১ মিটার এবং গভীরতা ৭.৩৯ মিটার। এটি সজ্জিত উঠানের মুখোমুখি। এছাড়াও, মসজিদটির উত্তরের দিকে অবস্থিত হাতি পোলের দিকে যাওয়া রাস্তাটির প্যানোরামিক দৃশ্য প্রদর্শনের জন্য একটি বারান্দা রয়েছে।

এই মনোহর নির্মাণটি রাজপরিবারের মহিলাদের জন্য নির্মিত হয়েছিল। ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে তৈরি এই মসজিদটির বিশেষ বৈশিষ্ট্য হিসেবে রয়েছে তিনটি রাজকীয় গম্বুজ ও চমৎকার আর্ক। কাছের একটি বিলাসবহুল বাজার (যার নাম মিনা বাজার) থেকে রাজপরিবারের মহিলারা নগিনা মসজিদের বারান্দা থেকে পণ্য ক্রয় করতেন।

দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]