বিষয়বস্তুতে চলুন

নগরায়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৫ সালে বিভিন্ন দেশে পৌরায়ন তথা নগরায়নের শতকরা হার নির্দেশকারী বিশ্বব্যাপী নগরায়নের মানচিত্র
কুয়াংচৌ, ১ কোটি ৪৫ লক্ষ জনসংখ্যার নগরী। এটি পৃথিবীর বৃহত্তম একক সংঘবদ্ধ ৮টি সংলগ্ন-সন্নিহিত মহানগরীর মধ্যে একটি এবং চীনের মুক্তা নদী ব-দ্বীপের উপকূলে অবস্থিত।
মুম্বাই ভারতের সর্বাধিক ও বিশ্বের অষ্টম সর্বাধিক জনবহুল নগর। মুম্বাইয়ের মহানগর অঞ্চলের মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ৮৪ লক্ষ।

নগরায়ন বা পৌরায়ন বলতে গ্রামাঞ্চল থেকে পৌর তথা নগরায়িত অঞ্চলে জনস্থানান্তর, গ্রামের তুলনায় পৌর অঞ্চলে বসবাসরত মানুষের অনুপাত ক্রমশ বৃদ্ধি এবং কোনও সমাজ যেভাবে এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়, সেই সামগ্রিক প্রক্রিয়াটিকে বোঝায়।[] এটি মূলত এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শহরনগরগুলি গঠিত হয় এবং উত্তরোত্তর আরও বেশি মানুষ বসবাস ও কাজ শুরু করার কারণে এগুলি আকারে আরও বড় হয়ে ওঠে।[] জাতিসংঘের প্রদত্ত তথ্য অনুযায়ী ২০০৮ সালের শেষদিকে বিশ্বের জনসংখ্যার অর্ধেক লোক পৌর বা নগরায়িত এলাকায় বাস করত।[] ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে ২০৫০ সালের মধ্যে উন্নয়নশীল বিশ্বের প্রায় ৬৪ শতাংশ এবং উন্নত বিশ্বের ৮৬ শতাংশ মানুষ নগরায়ন প্রক্রিয়ার কারণে পৌর এলাকায় বাস করবে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Urbanization"MeSH browser। National Library of Medicine। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৪The process whereby a society changes from a rural to an urban way of life. It refers also to the gradual increase in the proportion of people living in urban areas.
  2. "Urbanization in"demographic partitions। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫
  3. "UN says half the world's population will live in urban areas by end of 2008"International Herald Tribune। Associated Press। ২৬ ফেব্রুয়ারি ২০০৮। ৯ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  4. "Urban life: Open-air computers"The Economist। ২৭ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৩