নকিয়া ১১১০
| প্রস্তুতকারক | নকিয়া |
|---|---|
| সামঞ্জস্যপূর্ণ নেটওয়ার্ক | ২জি নেটওয়ার্ক জিএসএম ৯০০ / ১৮০০ যুক্তরাষ্ট্র সংস্করণ - জিএসএম ৮৫০ / ১৯০০ |
| পূর্বসূরী | নকিয়া ১১০০ |
| উত্তরসূরী | নকিয়া ১২০০ |
| মাত্রা | ১০৪ x ৪৪ x ১৭ মি.মি. |
| ওজন | ৮০ গ্রাম |
| মেমোরি | ফোনবুক মেমোরি: • ২০০ স্লট/সম্পর্ক, • ১০টি ডায়ালকৃত কল, • ১০টি গ্রহনকৃত কল, • ১০টি ব্যর্থ কল |
| ব্যাটারি | নকিয়া বিএল-৫সি অথবা ৪সি লি-ইয়ন ৯০০ মিলিঅ্যাম্পিয়ার ঘণ্টা |
| প্রদর্শন | মনোক্রোম, ৯৬ × ৬৮ পিক্সেল |
| অন্যান্য | ক্যালকুলেটর, কথা বলা অ্যালার্ম এবং ঘড়ি, চিত্র বার্তা |
নকিয়া ১১১০ এবং নকিয়া ১১১০আই ছিল নকিয়া কর্তৃক প্রস্তুতকৃত জিএসএম সেল ফোন। ১১১০ মডেলটি অবমুক্ত হয় ২০০৫ সালে এবং ১১১০আই মডেলটি অবমুক্ত হয় ২০০৬ সালে। মূলত ফোন দুইটি প্রস্তুত করা হয় নতুন মোবাইল ফোন ব্যবহারকারীদেরকে উদ্দেশ্য করে। নকিয়ার দৃষ্টিতে, ১১১০আই এর সুবিধা ছিল এর সহজে ব্যবহারযোগ্যতা, নির্ভরযোগ্যতা এবং স্বল্পমূল্য।[১][২] এই ফোন দুইটির সাথে নকিয়া ১১০০ ফোনটির অনেক মিল ছিল।
২০০৭ সালের জানুয়ারি এবং মে মাসের মাঝে ১১১০ মডেলটি নকিয়ার স্বল্পমূল্যের মোনোক্রোম মডেল হিসেবে বিক্রয় হয়। এরপর এর উত্তরসূরি হিসেবে আসে নকিয়া ১২০০।[৩] এর অন্যতম মূল বাজার ছিল উন্নয়নশীল দেশগুলো।[৩]
নকিয়া ১১০০ এর মত নকিয়া ১১১০-ও বিশ্বের সবচেয়ে বেশি বিক্রয় হওয়া ফোন, যা বিক্রয় হয় প্রায় ২৫০ মিলিয়ন ইউনিট।[৪]
নকিয়া ১১১০ এবং ১১১০আই-এর সহজ ব্যবহারযোগ্যতা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ তাদের শিক্ষার্থী এবং প্রথমবারের মোবাইল ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় করেছে। এই মডেলগুলো নকিয়ার ঐতিহ্যবাহী স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে বিবেচিত।[৫]
ইতিহাস
[সম্পাদনা]নকিয়া ১১১০ মডেলটি ২০০৫ সালে উন্মোচিত হয়। এটি নকিয়ার ১১০০ সিরিজের অংশ হিসেবে তৈরি হয় এবং সহজ ব্যবহারযোগ্যতা, দীর্ঘ ব্যাটারি জীবন এবং টেকসই ডিজাইনের জন্য জনপ্রিয় হয়। ফোনটি বিশেষ করে উন্নয়নশীল দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। নকিয়া ১২০০ মডেলের মাধ্যমে পরে এটি প্রতিস্থাপিত হয়। নকিয়া ১১১০ মোট প্রায় ২৫০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়ে ইতিহাসের অন্যতম সর্বাধিক বিক্রিত মোবাইল ফোনের মধ্যে আসে।[৬]
বৈশিষ্টসমূহ
[সম্পাদনা]নকিয়া ১১১০-এ রয়েছে সাদাকালো পর্দা সাথে হলদে-বাদামী রং এর ব্যাকলাইট। অপরদিকে ১১১০আই-এ রয়েছে সাধারণ সাদাকালো পর্দা। এতে রয়েছে ৫ ঘণ্টার ব্যাটারি টকটাইম এবং এটি কল বারিং সমর্থন করে। এছাড়াও রয়েছে কথা বলা ঘড়ি এবং অ্যালার্ম, অ্যানালগ ঘড়ি প্রদর্শনী এবং কল টাইমার ও গণক। এতে তিনটি বিল্ট-ইন গেম রয়েছে। এছাড়া এটি চিত্র যুক্ত বার্তাও সমর্থন করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Nokia Press Release"। নকিয়া। ১৯ জুন ২০০৬। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৪।
- ↑ "Nokia launches two new handsets as part of its strategy for growth markets"। ফোর্বস। ২ জুন ২০০৫। ৯ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - 1 2 Bremner, Brian (৩০ জানুয়ারি ২০০৭)। "India Blows by China in Mobile Phone Market Growth"। BusinessWeek (McGraw Hill)। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৪।
All this explains why global handset makers such as Nokia, Motorola and Samsung are shifting product development efforts and marketing strategies to emerging markets [..] Nokia, which has invested heavily in emerging markets, late last year slashed the price of its basic monochrome model —the Nokia 1110 [and] has three phones in the sub-$50 range.
- ↑ "The 20 bestselling mobile phones of all time"। দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৪।
- ↑ "Nokia 1110i: A Classic Joins Our Collection! – Nokia Collection" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৫।
- ↑ Falk, Michael (৬ অক্টোবর ২০২৩)। "wikkitidy: Tidy Analysis of Wikipedia"। CRAN: Contributed Packages। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রস্তুতকারকের লিংক ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ মে ২০০৯ তারিখে