বিষয়বস্তুতে চলুন

ধ্বনি দেশাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধ্বনি দেশাই
জন্ম
মুম্বাই
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনএলফিনস্টোন মহাবিদ্যালয়
এসভিকেএম'স এনএমআইএমএস
জমনলাল বাজাজ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ
জেভিয়ার ইনস্টিটিউট অফ কমিউনিকেশন
পরিচিতির কারণঅ্যানিমেশন

ধ্বনি দেশাই একজন ভারতীয় অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতা, কিউরেটর এবং কবি। তিনি তাঁর শৈল্পিক অ্যানিমেটেড চলচ্চিত্র মনপসন্দ (পারফেক্ট ম্যাচ) এবং চক্রব্যূহ (দ্য ভিশিয়াস সার্কেল)-এর জন্য সর্বাধিক পরিচিত।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ধ্বনি দেশাই জন্মগ্রহণ করেছিলেন মুম্বাইয়ের এক সম্ভ্রান্ত লেখক, কবি এবং চলচ্চিত্র নির্মাতা পরিবারে। তাঁর বাবা ডঃ সুধীর দেশাই একজন কবি, চিন্তাবিদ ও পণ্ডিত। তাঁর মা, তারিণী দেশাই, গুজরাটি ভাষার একজন আধুনিক ছোটগল্প লেখিকা। তাঁর বড় বোন, সংস্কৃতিরাণী দেশাইও একজন গুজরাটি কবি এবং ভাই সংস্কার একজন বরিষ্ঠ তথ্যচিত্র নির্মাতা।[]

কর্মজীবন

[সম্পাদনা]

ধ্বনি দেশাই মুম্বাইয়ের এলফিনস্টোন কলেজ থেকে পরিসংখ্যানে স্নাতক এবং মুম্বাইয়ের এসভিকেএম'স এনএমআইএমএস থেকে অর্থায়নে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরে তিনি জমনালাল বাজাজ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে কম্পিউটার ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন।[]

ধ্বনি দেশাই ১৯৯১ সালে অ্যানিমেশনের ক্ষেত্রে প্রবেশ করেন।[] তিনি একটি কম্পিউটার অ্যানিমেশন স্টুডিওতে প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করতেন, যেখানে তিনি দ্বি-মাত্রিক অ্যানিমেশন শিখেছিলেন। এরপর, তিনি দুটি অ্যানিমেশন স্টুডিওতে কাজ করার আগে, ত্রিমাত্রিক অ্যানিমেশনের উপর আনুষ্ঠানিক প্রশিক্ষণের জন্য মুম্বাইয়ের জেভিয়ার্স ইনস্টিটিউট অফ কমিউনিকেশনে যোগদান করেন।[] এরপর তিনি কম্পিউটার গ্রাফিতিতে (তৎকালীন সময়ে, ভারতীয় অ্যানিমেশনের ক্ষেত্রে একটি অগ্রণী স্টুডিও) যোগদান করেন। সেখানে তিনি পদ্মশ্রী রাম মোহনের নির্দেশনায় অসংখ্য বিজ্ঞাপনে কাজ করেন যেখানে তিনি দ্বিমাত্রিক অ্যানিমেশনের সাথে লাইভ অ্যাকশন এবং ত্রিমাত্রিকের সমন্বয় করেছিলেন। তিনি এরপর মুম্বাইতে মেটামরফোসিস নামে নিজস্ব অ্যানিমেশন স্টুডিও প্রতিষ্ঠা করেন,[] যেখানে বিজ্ঞাপনী চলচ্চিত্রের জন্য অ্যানিমেশন এবং বিশেষ আবহ তৈরি করা হয়।[]

বড় ভাই সংস্কারের সাথে তিনি একটি ছোট অ্যানিমেশন চলচ্চিত্র, দ্য মহাত্মার সহ-পরিচালনা করেছিলেন। মহাত্মা গান্ধী ফাউণ্ডেশন এর প্রযোজনা করেছিল। তিনি এই সঙ্গে এমন আরও পাঁচটি চলচ্চিত্রের সহ-পরিচালনা করেছিলেন যেগুলিতে গান্ধীজির নীতিগুলি চিত্রিত করা হয়েছে। ২০০১ সালে তেহরান আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসব এবং মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রগুলি নির্বাচিত হয়েছিল।[]

চিলড্রেন'স ফিল্ম সোসাইটি অফ ইণ্ডিয়ার প্রযোজনায় ধ্বনি ১১ মিনিটের[] অ্যানিমেটেড ছবি, মনপসন্দ (দ্য পারফেক্ট ম্যাচ) পরিচালনা করেন।[] এটি জার্মানি, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, গ্রীস, তুরস্ক, কানাডা, তাইওয়ান এবং কেনিয়ার বিভিন্ন উৎসবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছিল[][] এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছিল।[][] পঞ্চতন্ত্র -ভিত্তিক এই গল্পটিতে বৈষ্ণব সাঁঝি শিল্প শৈলী ব্যবহার করা হয়েছে, যা স্টেনসিল শিল্পের একটি রূপ, এবং এটি তৈরি করতে দুই বছরেরও বেশি সময় লেগেছিল, ৪২ জন শিল্পী এতে কাজ করেছেন।[][]

মনপসন্দ হলিউডে ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয় এবং অন্যান্য আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে নির্বাচিত হয়।[] ২০০৭ সালের নভেম্বরে ছবিটি হায়দ্রাবাদের দ্য গোল্ডেন এলিফ্যান্ট (১৫ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব)-এ প্রদর্শিত হয়[][] এবং ২০০৮ সালে এটি নতুন দিল্লিতে এশিয়ান উইমেন ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী চলচ্চিত্র ছিল।[][]

ধ্বনি দেশাই ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন দ্বারা নির্মিত কার্টুন এবং অ্যানিমেটেড শীর্ষকগুলিতেও কাজ করেছেন।[]

ভারতের তথ্য অধিকার আইন (আরটিআই) সম্পর্কে সচেতনতা প্রচারের আইনের উপর তাঁর চক্রব্যূহ (দ্য ভিশিয়াস সার্কেল), চলচ্চিত্রটি প্রথমবার চলচ্চিত্র বিভাগ দ্বারা নির্মিত হয়েছিল এবং পাবলিক কনসার্ন ফর গভর্নেন্স ট্রাস্ট (পিসিজিটি), ইণ্ডিয়ান মার্চেন্টস চেম্বার (আইএমসি) অ্যান্টি করাপশন সেল এবং বম্বে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি দ্বারা আয়োজিত একটি ইভেন্টে আরটিআই আইনের ৮ম বার্ষিকীতে প্রকাশিত হয়েছিল। এই ছবিটি বিশ্বব্যাপী বেশ কয়েকটি পুরস্কার এবং মনোনয়ন জিতেছিল।[১০][১১] ধ্বনি দেশাই ভারতে এবং বিদেশে অ্যানিমেশন প্রোগ্রামের জন্য অনেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উৎসব কিউরেটর হিসাবে যুক্ত হয়েছেন।

পুরস্কার

[সম্পাদনা]
  • গোল্ড রেমি অ্যাওয়ার্ড, ৪১তম ওয়ার্ল্ড ফেস্ট হিউস্টন, মার্কিন যুক্তরাষ্ট্র ২০০৮ (মনপসন্দ— দ্য পারফেক্ট ম্যাচ )-এর জন্য[১২][১৩]
  • ব্রোঞ্জ ওয়ার্ল্ড মেডেল ২০০৮ নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যাল[১৪][১৫][১৬]
  • রৌপ্য পুরস্কার (একজন পরিচালকের সেরা স্বল্পদৈর্ঘ্য কল্পকাহিনী), ভারতীয় তথ্যচিত্র প্রযোজক সমিতি, ২০০৭[১৭][১৮]
  • প্রিক্স ড্যানিউব ফেস্টিভ্যাল পুরস্কার, স্লোভাকিয়া ২০০৮[১৯]
  • ভারত সরকারের কর্মী, জন-অভিযোগ ও পেনশন মন্ত্রণালয় থেকে পুরস্কার, ২০১৫
  • সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র পুরস্কার, মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ২০১৪[২০]

সম্মাননা এবং অর্জন

[সম্পাদনা]

তিনি ভারত এবং বিদেশে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 8 9 10 Kumar, Mala (১৬ মার্চ ২০০৮)। "Colours that still communicate"The HinduChennai, Tamil Nadu, India: The Hindu Group। ২০ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১০
  2. 1 2 3 Birnur, Esha (৭ জুলাই ২০০৭)। "Dhvani Desai Odyysey of an artist: From Ad Films to Short Films"Animationxpress.com। IndianTelevision.com। ৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১০
  3. Nath, Dipanita (১০ মার্চ ২০০৮)। "To Brajbhoomi for animation"Screen IndiaIndian Express Group। ২ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১০
  4. Nath, Dipanita (১৩ মার্চ ২০০৮)। "Drawing Attention"The Indian ExpressIndian Express Group। ৩ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১০
  5. "Animator MIFFed at being ignored"The Times of IndiaThe Times Group। ১১ ফেব্রুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১০
  6. 1 2 Pradesh, Andhra (১৮ নভেম্বর ২০০৭)। "When art merges with animation"The HinduThe Hindu Group। ২১ নভেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১০
  7. "The 15th International Children's Film Festival"fullhyderabad.com। LRR Technologies (Hyderabad), Pvt Ltd.। ২০০৭। ২৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১০
  8. "Asian film festival celebrates women's vision of the world"UNESCO। ২৭ মার্চ ২০০৮। ৫ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১০
  9. "Through the lens"The Indian ExpressIndian Express Group। ২ মার্চ ২০০৮। ৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১০
  10. "Indian animation film on RTI In Sweden?s I.N.S.A.N.E Animation Film Fest (sic)"Indian Television। ২৫ আগস্ট ২০১৫। ৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৮
  11. "IMC Journal Volume 107/Issue 3 November-December 2013" (পিডিএফ)Imcnet.org। ২৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৮
  12. "REMI Winners List 2008"। WorldFest-Houston International Film Festival। সেপ্টেম্বর ২০০৮। ৬ জুলাই ২০১০ তারিখে মূল থেকে (XLS) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১০
  13. "CFSI film 'Manpasand' bags award at Houston Festival"Press Information BureauGovernment of India। ২৫ এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১০
  14. "New York Festivals 2008 Film & Video Awards Winners Booklet" (পিডিএফ)New York, US: New York Festivals। ২০০৮। ৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১০
  15. "Annual Report for the Year 2007-2008"। Children's Film Society of India। ২০০৮। ২৫ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১০
  16. "Cut-out a soulmate"India Info। DB Corp Ltd.। ২০ মার্চ ২০০৮। ৪ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১০
  17. "IDPA Awards for Excellence 2007"। Indian Documentary Producer's Association। ২০০৭। ২৮ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১০
  18. "Colours of Konkan bags three awards at IDPA"। IndianTelevision.com। ২৮ এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১০
  19. "Animation films steal Mumbai International Film Festival show this year"DNA। ৫ ফেব্রুয়ারি ২০১৪। ১৫ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৮
  20. Pawar, Yogesh (১০ ফেব্রুয়ারি ২০১৪)। "Mumbai International Film Festival 2014 doffs hat to human spirit with awards at closure"DNA। ২৫ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৪
  21. "66th National Film Awards for 2018 announced"Jury। pib.gov.in/। ৯ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২
  22. "BIFFES JURY 2020" (পিডিএফ)biffes.org। ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২
  23. "PIFF JURY 2016"piffindia.com। piffindia। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২
  24. "Eight Indians on NYF International Television & Film Awards 2014 Grand Jury"। bestmediainfo.com। ২৫ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২
  25. "Behold, presenting to you the winners of the second edition of '75 Creative Minds of Tomorrow'"। Press Information Bureau। ১৩ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২৪
  26. "Dhvani Desai takes folk art to Hollywood"Televisionpoint.com। Bhash Media। ২২ জুন ২০০৭। ২৩ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১০
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "tp-22jun2007" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]