ধীরে বহে মেঘনা
| ধীরে বহে মেঘনা | |
|---|---|
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
| পরিচালক | আলমগীর কবির |
| প্রযোজক | বাংলাদেশ ফিল্মস্ ইন্টারন্যাশনাল |
| চিত্রনাট্যকার | আলমগীর কবির |
| কাহিনিকার | আলমগীর কবির |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | সত্য সাহা |
| চিত্রগ্রাহক |
|
| সম্পাদক | দেবব্রত সেন গুপ্ত |
| পরিবেশক | স্টার ফিল্ম ডিস্ট্রিবিউশন |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১০৯ মিনিট |
| দেশ | ভারত বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
ধীরে বহে মেঘনা ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র।[১] এটি রচনা ও পরিচালনা করেছেন আলমগীর কবির, যা পরিচালকের পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।[২] এটি ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত।[৩][৪] অভিনয়ে ছিলেন ববিতা, গোলাম মুস্তাফা, আনোয়ার হোসেন, খলিল উল্লাহ খান প্রমুখ। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন সুচন্দা। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বাংলাদেশ ফিল্মস্ ইন্টারন্যাশনাল এবং পরিবেশনা করেছে স্টার ফিল্ম ডিস্ট্রিবিউশন। চিত্রগ্রহণ করেছেন অরুণ রায়, এম এ মোবিন এবং কমল নায়েক। সংগীত পরিচালনা করেছেন সত্য সাহা ও সুর করেছেন সমর দাস।[৫] ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট দক্ষিণ এশিয়ার সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে ধীরে বহে মেঘনা অন্তর্ভুক্ত করেছে।
পটভূমি
[সম্পাদনা]প্রাথমিকভাবে ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের মূল পরিকল্পনা করেছিলেন জহির রায়হান।
অভিনয়ে
[সম্পাদনা]
সঙ্গীত
[সম্পাদনা]চলচ্চিত্রের গান রচনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুরারোপ করেছেন সমর দাস। সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা। এই চলচ্চিত্রে দুইটি গান সংযুক্ত হয়েছে এবং তাতে কণ্ঠ দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়।[৫]
| নং. | শিরোনাম | গায়ক | দৈর্ঘ্য |
|---|---|---|---|
| ১. | "কতো যে ধীরে বহে মেঘনা" | হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় | ৩:৪৬ |
সম্মাননা ও পুরস্কার
[সম্পাদনা]২০০২ সালে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটের দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র তালিকায় সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে ৮ নম্বর অবস্থানে স্থান পেয়েছে ধীরে বহে মেঘনা।[৬]
- বাচসাস পুরস্কার (১৯৭৩) - সন্ধ্যা মুখোপাধ্যায় - শ্রেষ্ঠ গায়িকা - (গান: ধীরে আয়) [৫]
- বাচসাস পুরস্কার (১৯৭৩) - আলমগীর কবির - বিশেষ পুরস্কার - পরিচালনার জন্য [৫]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সুলতানা, নিফাত। "নীতিমালার 'গ্যাঁড়াকলে' যৌথ প্রযোজনার সিনেমা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৪।
- ↑ ফরহাদ আহমদ নিলয় (১৪ ডিসেম্বর ২০১৪)। "১০ অনন্য সাধারণ বাংলাদেশী চলচ্চিত্র- আপনি দেখেছেন কি?"। poramorsho.com। ৩ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৫।
মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত 'ধীরে বহে মেঘনা' ছবিটি রচনা ও পরিচালনা করেন প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবীর। এটি ছিল তার পরিচালিত প্রথম ছবি, মুক্তি পায় ১৯৭৩ সালে।
- ↑ শান্তা মারিয়া (২৬ মার্চ ২০১৫)। "যুদ্ধদিনের ছবি"। বিডিনিউজটোয়েন্টিফোর.কম। ২৮ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৫।
- ↑ "মুক্তিযুদ্ধ নিয়ে যত চলচ্চিত্র"। ekush.info। ১৫ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 3 4 "ধীরে বহে মেঘনা (Dhire Bohe Meghna)"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৪।
- ↑ Jinsie। "BFI South Asian Film (2002)"। mubi.com। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ধীরে বহে মেঘনা (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে ধীরে বহে মেঘনা
- রটেন টম্যাটোসে ধীরে বহে মেঘনা (ইংরেজি)
- ১৯৭৩-এর চলচ্চিত্র
- বাংলা ভাষার চলচ্চিত্র
- আলমগীর কবির পরিচালিত চলচ্চিত্র
- ধীরে বহে মেঘনা
- বাংলাদেশী চলচ্চিত্র
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চলচ্চিত্র
- যুদ্ধের চলচ্চিত্র
- ১৯৭০-এর দশকের বাংলা ভাষার চলচ্চিত্র
- বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র
- বাংলাদেশী যুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র
- ১৯৭০-এর দশকের পটভূমিতে চলচ্চিত্র
- সত্য সাহা সুরারোপিত চলচ্চিত্র