দ্য হার্ডি বয়েজ (রহস্য ধারাবাহিক)

দ্য হার্ডি বয়েজ (ইংরেজি: The Hardy Boys) অর্থাৎ ফ্র্যাংক ও জো হার্ডি নামে দুই ভাই হল শিশু ও কিশোরপাঠ্য বিভিন্ন রহস্যকাহিনি ধারাবাহিকে আবির্ভূত দুই কাল্পনিক চরিত্র। এই ধারাবাহিকগুলির কাহিনি আবর্তিত হয়েছে অপেশাদার কিশোর গোয়েন্দাদের কেন্দ্র করে, যারা তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন করে তাদের প্রাপ্তবয়স্ক সহকর্মীদের বিস্মিত কয়ে দেয়। চরিত্র দু’টির স্রষ্টা মার্কিন লেখক তথা বুক-প্যাকেজিং প্রতিষ্ঠান স্ট্রেটমেয়ার সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা এডওয়ার্ড স্ট্রেটমেয়ার। বইগুলি রচিত হয়েছিল যৌথ ছদ্মনাম ফ্র্যাংকলিন ডব্লিউ ডিক্সনের আড়ালে থাকা বিভিন্ন লেখক-কর্মচারীর দ্বারা।[১]
১৯২৭ সালে প্রথম প্রকাশের পর থেকেই হার্ডি বয়েজ ধারাবাহিকের রহস্যকাহিনিগুলি বিবর্তিত হয়ে আসছে। ১৯৫৯ সাল থেকে শুরু হয় বইগুলির ব্যাপক সংশোধন। এছাড়াও টেলিভিশনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বইগুলি অধিকতর সরল শৈলীতে লেখা হতে থাকে।
হার্ডি বয়েজ কেসফাইলস নামে একটি নতুন হার্ডি বয়েজ ধারাবাহিকের প্রকাশ ঘটে ১৯৮৭ সালে। এই নতুন ধারাবাহিকে হত্যা, সহিংসতা ও আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির মতো বিষয়গুলি চিত্রিত হয়। মূল "হার্ডি বয়েজ মিস্ট্রি স্টোরিজ" সমাপ্ত হয় ২০০৫ সালে। সেই বছরই "আন্ডারকভার ব্রাদার্স" নামে একটি নতুন ধারাবাহিক শুরু হয়। এই ধারাবাহিকে চরিত্রগুলির একটি হালনাগাদকৃত রূপ চিত্রিত হয় এবং তাদের অ্যাডভেঞ্চারের গল্প বলা হয় উত্তম পুরুষে। আন্ডারকভার ব্রাদার্স সমাপ্ত হয় ২০১২ সালে এবং ২০১৩ সালে তার বদলে দ্য হার্ডি বয়েজ অ্যাডভেঞ্চার্স প্রকাশিত হয়। এই ধারাবাহিকেও গল্পগুলি উত্তম পুরুষে বর্ণিত হয়।
এই সব পরিবর্তনের মধ্যে দিয়ে চরিত্রগুলির জনপ্রিয়তা বজায় থাকে; বছরে বইগুলির দশ লক্ষেরও বেশি কপি বিক্রি হত,[২] প্রতি বছর বেশ কয়েকটি নতুন খণ্ড প্রকাশিত হত এবং অ্যাডভেঞ্চারগুলি অনূদিত হয়েছিল পঁচিশটিরও বেশি ভাষায়। প্রধান দুই চরিত্রকে পাঁচটি টেলিভিশন অনুষ্ঠান ও বেশ কয়েকটি ভিডিও গেমেও দেখা গিয়েছে এবং টিফিনবাক্স ও জিনসের মতো পণ্যের বিজ্ঞাপনেও সাহায্য করেছে। চরিত্রগুলির দীর্ঘায়ুর অনেক ব্যাখ্যাই সমালোচকেরা দিয়েছেন। যেমন, এই ধারাবাহিকটি সহজ ইচ্ছাপূরণের প্রতিরূপ,[৩][৪] বাল্যকাল[৫] ও পৌরুষের[৬] মার্কিন আদর্শ, পরের দিকের বইগুলিতে এক সম্মানিত বাবার সঙ্গে দুই কিশোর গোয়েন্দার সম্পর্ক,[৭] এবং দুষ্টের উপর শিষ্টের জয়ের সম্ভাবনা এই ধারাবাহিকের জনপ্রিয়তার প্রধান কারণ।[৮]
পটভূমি
[সম্পাদনা]"হার্ডি বয়েজ" অর্থাৎ ফ্র্যাংক ও জো হার্ডি হল কাল্পনিক কিশোর দুই ভাই এবং অপেশাদার গোয়েন্দা। ফ্র্যাংকের বয়স আঠারো (পূর্ববর্তী সংস্করণগুলিতে ষোলো) এবং জো-র বয়স সতেরো (পূর্ববর্তী সংস্করণগুলিতে পনেরো)। তারা বাস করে বারমেট উপসাগরের তীরে বেপোর্ট শহরে[৯] তাদের বাবা গোয়েন্দা ফেন্টন হার্ডি, মা লরা হার্ডি[ক] ও তাদের গার্ট্রুড পিসির সঙ্গে। দুই ভাই বেপোর্টের উচ্চ বিদ্যালয়ে একই ক্লাসে পড়ে।[খ] কিন্তু গল্পগুলিতে স্কুলের কথা খুব অল্পই উল্লিখিত হয়েছে এবং রহস্য সমাধানের ক্ষেত্রে স্কুল কখনই বাধাস্বরূপ হয়ে ওঠেনি।[১১] পুরনো গল্পগুলিতে দেখা যায়, দুই ভাইয়ের রহস্যগুলির সঙ্গে প্রায়শই তাদের বাবার গোপন তদন্তগুলির যোগ থাকত। কখনও কখনও তিনি তাদের সহায়তা চাইতেন, কখনও বা তারা অপ্রত্যাশিতভাবেই সংশ্লিষ্ট খলনায়ক বা ঘটনাগুলির সম্মুখীন হয়ে পড়ত। আন্ডারকভার ব্রাদার্স ধারাবাহিকে (২০০৫-২০১২) দেখা যায়, হার্ডি ভ্রাতৃদ্বয় আমেরিকান টিনস এগেইনস্ট ক্রাইম নামে একটি সংগঠনের সদস্য এবং সেই সংগঠনের থেকেই তারা তদন্তভার গ্রহণ করছে। কখনও কখনও রহস্যের সমাধানে হার্ডি ভ্রাতৃদ্বয়কে সাহায্য করেছে তাদের বন্ধু চেট মর্টন, ফিল কোহেন, বিফ হোপার, জেরি গিলরয় ও টনি প্রিটো; এবং তুলনামূলকভাবে কম কয়েকটি ক্ষেত্রে তাদের প্লেটোনিক প্রেমিকা ক্যালি শ ও আইয়োলা মর্টন (চেটের বোন)।
প্রতিটি উপন্যাসেই হার্ডি ভ্রাতৃদ্বয় রোমাঞ্চকর অভিযান ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায়শই বিপদে পড়লেই দুই ভাই "কখনও সাহস হারায় না … তারা হল কষ্টসহিষ্ণু দুই বালক, আশেপাশের সকলের চেয়ে ভাগ্যবান ও অধিকতর চতুর।"[১২][১৩] তারা বাস করে রহস্য ও ষড়যন্ত্রের এক পরিবেশে: "একটা সাধারণ মার্কিন মফঃস্বলে এত রকমের বিসদৃশ গুরুতর অপরাধ কখনও সংগঠিত হয়নি। খুন, নিষিদ্ধ ড্রাগ বিক্রি, রেসের ঘোড়া অপহরণ, হিরে চোরাচালান, ব্যাংক ডাকাতি, অপহরণ, ডিনামাইট বিস্ফোরণ, চুরি, চিকিৎসা-কেন্দ্রিক অপরাধ, বড়ো ধরনের যন্ত্র চুরি, এমনকি (১৯৪০-এর দশকেও) রণকৌশল-সংক্রান্ত নথিপত্র ছিনতাই ও গুপ্তচরবৃত্তি, বেপোর্টকে কেন্দ্র করে সব কিছুই সংগঠিত হয়েছে।"[১৪][১৫] দুই ভাইয়ের মধ্যে সাদৃশ্য এতটাই যে একজন ভাষ্যকার ঠাট্টাচ্ছলে তাদের বর্ণনা দিতে গিয়ে লেখেন: "দু’টি ছেলের চরিত্রকে মূলত এইভাবে পৃথক করা যায় – ফ্র্যাংকের চুল কালো; জো-এর সোনালি।"[১৬][১৭] যদিও সাধারণভাবে "ফ্র্যাংক ছিল চিন্তাশীল, অন্যদিকে জো ছিল আবেগপ্রবণ, এবং সম্ভবত তুলনামূলকভাবে একটু বেশি খেলোয়াড়-সুলভ।"[১৬][১৮] দুই ভাইয়ের সম্পর্ক সব সময়ই ভালো এবং নিউ হার্ডি বয়েজ কেসফাইলস ধারাবাহিকের উদাহরণটি বাদ দিলে অন্য কোথাও তাদের মধ্যে কোনও ভ্রাতৃসুলভ প্রতিযোগিতাও নেই।[১৯]
ফ্র্যাংক ও জো মোটামুটি ধনী। তারা প্রায়ই যায় দূরবর্তী স্থানগুলিতে। উদাহরণস্বরূপ বলা যায়, দ্য মার্ক অন দ্য ডোর (১৯৩৪) কাহিনিতে তারা গিয়েছিল মেক্সিকোতে, দ্য সিক্রেট এজেন্ট অন ফ্লাইট ১০১ (১৯৬৭) কাহিনিতে স্কটল্যান্ডে, দি আর্কটিক প্যাট্রল মিস্ট্রি (১৯৬৯) কাহিনিতে আইসল্যান্ডে, দ্য মামি কেস (১৯৮০) কাহিনিতে মিশরে এবং দ্য মিস্ট্রি অফ দ্য ব্ল্যাক রাইনো (২০০৩) কাহিনিতে কেনিয়াতে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তারা চলাফেরা করে মোটরসাইকেল, মোটর-বোট, আইসবোট, ট্রেন, বিমান,[২০] ও তাদের নিজস্ব গাড়িতে।[২১]
চরিত্র সৃষ্টি
[সম্পাদনা]১৯২৬ সালে বুক-প্যাকেজিং সংস্থা স্ট্রেটমেয়ার সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা এডওয়ার্ড স্ট্রেটমেয়ার চরিত্রগুলিকে প্রথম কল্পনা করেন। স্ট্রেটমেয়ার প্রকাশক সংস্থা গ্রসেট অ্যান্ড ডানলপের কাছে ধারাবাহিকটি এগিয়ে দেন এবং বলেন যে ভ্রাতৃদয়ের নাম "কিনি বয়েজ", "স্কট বয়েজ", "হার্ট বয়েজ" বা "বিক্সবি বয়েজ" হবে।[২২] গ্রসেট অ্যান্ড ডানলপের সম্পাদকেরা প্রকল্পটি অনুমোদন করলেন। কিন্তু কোনও অজ্ঞাত কারণে "দ্য হার্ডি বয়েজ" নামটি বেছে নিলেন। প্রথম তিনটি কাহিনি প্রকাশিত হয়েছিল ১৯২৭ সালে এবং তা তৎক্ষণাত সাফল্য অর্জনও করেছিল: ১৯২৯ সালের মাঝামাঝি পর্যন্ত ১১৫,০০০টি বই বিক্রি হয়ে যায়।[২৩] ধারাবাহিকটি এতটাই সাফল্যমণ্ডিত হয় যে স্ট্রেটমেয়ার হার্ডি ভ্রাতৃদ্বয়ের নারী প্রতিরূপ হিসেবে ন্যান্সি ড্রিউ চরিত্রটিও সৃষ্টি করেন।[২৪]
আরও দেখুন
[সম্পাদনা]পাদটীকা
[সম্পাদনা]- ↑ দ্য মিস্ট্রি অফ দ্য ফ্লাইং এক্সপ্রেস কাহিনিতে শ্রীমতী হার্ডির নাম মাইল্ডরেড বলে উল্লেখ করা হয়।[১০]
- ↑ নবম খণ্ডে বলা হয়েছে যে, অসুস্থতার কারণে ফ্র্যাংক এক বছর স্কুলে যেতে পারেনি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ফ্র্যাংকলিন ডব্লিউ. ডিক্সন - স্কলাস্টিক"। ডব্লিউডব্লিউডব্লিউ.স্কলাস্টিক.কম।
- ↑ কার্কপ্যাট্রিক (২০০১)।
- ↑ ক্রস (২০০৪)।
- ↑ কিসমেরিক ও হাইফারম্যান (২০০৭)।
- ↑ উড (২০০২)।
- ↑ রিসকা (২০০৬), পৃ. ৬৬।
- ↑ মরিস (১৯৯৭)।
- ↑ কিসমেরিক ও হাইফারম্যান (২০০৭), পৃ. ১৩০।
- ↑ Hardy Boys Online (2011)।
- ↑ গ্রিনওয়াল্ড (২০০৪), পৃ. ১৪৯।
- ↑ ওয়েস্টফল (২০০০), পৃ. ৩৪।
- ↑ কিসমেরিক ও হাইফারম্যান (২০০৭), পৃ. ৮।
- ↑ উদ্ধৃতি: "never lose their nerve ... They are hardy boys, luckier and more clever than anyone around them."
- ↑ প্রেগার (১৯৭১), পৃ. ১০৩–১০৪।
- ↑ উদ্ধৃতি: "Never were so many assorted felonies committed in a simple American small town. Murder, drug peddling, race-horse kidnapping, diamond smuggling, bank robbing, kidnapping, dynamiting, burglaries, medical malpractice, big-time auto theft, even (in the 1940s) the hijacking of strategic materials and espionage, all were conducted with Bayport as a nucleus."
- 1 2 বার্জেস (১৯৯৯)।
- ↑ উদ্ধৃতি: "The boys' characters basically broke down this way – Frank had dark hair; Joe was blond."
- ↑ উদ্ধৃতি: "Frank was the thinker while Joe was more impulsive, and perhaps a little more athletic."
- ↑ প্রেগার (১৯৭১), পৃ. ১০৩।
- ↑ বিলম্যান (১৯৮৬), পৃ. ৮০।
- ↑ ওয়েস্টফল (২০০০), পৃ. ২২।
- ↑ কিসমেরিক ও হাইফারম্যান (২০০৭), পৃ. ১৮।
- ↑ রেহাক (২০০৬), পৃ. ১০৮।
- ↑ জনসন (১৯৯৩), পৃ. ১২।
উল্লেখপঞ্জি
[সম্পাদনা]- বিলম্যান, ক্যারোল (১৯৮৬)। দ্য সিক্রেট অফ দ্য স্ট্রেটমেয়ার সিন্ডিকেট [স্ট্রেটমেয়ার সিন্ডিকেটের রহস্য]। নিউ ইয়র্ক: আংগার। আইএসবিএন ০-৮০৪৪-২০৫৫-৬।
- বার্জেস, স্টিভ (৭ অক্টোবর ১৯৯৯)। "পার্কি ফেলোজ ইন আ গে-লুকিং স্পিডওয়াগন: দ্য হার্ডি বয়েজ রিটার্ন"। স্যালোন.কম। ২৫ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - কনেলি, মার্ক (২০০৮)। দ্য হার্ডি বয়েজ মিস্ট্রিজ, ১৯২৭-১৯৭৯: আ কালচারাল অ্যান্ড লিটারারি হিস্ট্রি [দ্য হার্ডি বয়েজ মিস্ট্রিজ, ১৯২৭-১৯৭৯: একটি সাংস্কৃতিক ও সাহিত্যিক ইতিহাস]। জেফারসন, নর্থ ক্যারোলিনা: ম্যাকফারল্যান্ড পাবলিশিং। আইএসবিএন ৯৭৮-০-৭৮৬৪-৩৩৮৬-৫।
- ক্রস, গ্যারি এস. (২০০৪)। দ্য কিউট অ্যান্ড দ্য কুল: ওয়ান্ডারাস ইনোসেন্স অ্যান্ড মডার্ন আমেরিকান চিল্ডরেন’স কালচার। অক্সফোর্ড: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। আইএসবিএন ০-১৯-৫১৫৬৬৬-৮।
- ডিক্সন, ফ্র্যাংকলিন ডব্লিউ. (১৯৬৯)। দি আর্কটিক প্যাট্রল মিস্ট্রি। নিউ ইয়র্ক: গ্রসেট অ্যান্ড ডানলপ। আইএসবিএন ০-৪৪৮-০৮৯৪৮-৩।
- ডিক্সন, ফ্র্যাংকলিন ডব্লিউ. (১৯২৭)। দ্য হাউজ অন দ্য ক্লিফ। নিউ ইয়র্ক: গ্রসেট অ্যান্ড ডানলপ।
- ডিক্সন, ফ্র্যাংকলিন ডব্লিউ. (১৯৯২)। নো মার্সি। নিউ ইয়র্ক: আর্চওয়ে পেপারব্যাকস। আইএসবিএন ০-৬৭১-৭৩১০১-৭।
- ডুমাস, অ্যালান (২৫ অগস্ট ১৯৯১)। "গ্র্যান্ডমা'জ অ্যাডভেঞ্চার্স উইথ দ্য হার্ডি বয়েজ" [হার্ডি ভাইদের সঙ্গে ঠাকুরমার অভিযান]। রকি মাউন্টেইন নিউজ। পৃ. ১০এম।
{{সংবাদ উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ফোরম্যান-ব্রুনেল, মিরিয়াম (২০০১)। গার্লহুড ইন আমেরিকা: অ্যান এনসাইক্লোপিডিয়া [আমেরিকায় মেয়েবেলা: একটি বিশ্বকোষ]। অক্সফোর্ড: এবিসি-সিএলআইও। আইএসবিএন ১-৫৭৬০৭-২০৬-১।
- ফ্রে, ক্রিস্টিন (৫ অগস্ট ২০০৪)। "ন্যান্সি ড্রিউ রিক্রুইটস হার্ডি বয়েজ: টিন স্লিউথস উইল টিম আপ ইন নিউ কম্পিউটার গেম"। সিয়াটেল পোস্ট-ইন্টেলিজেন্সার।
{{সংবাদ উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - গ্র্যান্ট, ট্রেসি (২০ জুলাই ২০০৫)। "এক্সট্রিম ডেঞ্জার (বুক ১ অফ হার্ডি বয়েজ আন্ডারকভার ব্রাদার্স সিরিজ) [সমালোচনা]"। দ্য ওয়াশিংটন পোস্ট। পৃ. সি১৬।
- গোল্ডমার্ক, ড্যানিয়েল; টেলর, ইউভাল (২০০২)। দ্য কার্টুন মিউজিক বুক। শিকাগো: দ্য শিকাগো রিভিউ প্রেস। আইএসবিএন ১-৫৫৬৫২-৪৭৩-০।
- গ্রিনওয়াল্ড, মেরিলিন এস. (২০০৪)। দ্য সিক্রেট অফ দ্য হার্ডি বয়েজ [দ্য হার্ডি বয়েজের রহস্য]। এথেন্স: ওহাইও ইউনিভার্সিটি প্রেস। আইএসবিএন ০-৮২১৪-১৫৪৭-৬।
- "গেমস: দ্য হার্ডি বয়েজ: ট্রেজার অন দ্য ট্র্যাকস"। হার ইন্টার্যাকটিভ। ২০০৬। ১৮ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- "হার্ডি বয়েজ অনলাইন: সেটিং"। ২০১১।
- আইভারসন, ড্যান (১২ অক্টোবর ২০০৬)। "সাউথ পার্ক: "মিস্ট্রি অফ দি ইউরিনাল ডিউস" রিভিউ"। আইজিএন।
- জনসন, ডেয়াড্রে (১৯৯৩)। এডওয়ার্ড স্ট্রেটমেয়ার অ্যান্ড দ্য স্ট্রেটমেয়ার সিন্ডিকেট। নিউ ইয়র্ক: টোয়াইনি। আইএসবিএন ০-৮০৫৭-৪০০৬-৬।
- "জোউড অ্যান্ড ড্রিমক্যাচার সাইন জেসি ম্যাককার্টনি অ্যান্ড কোডি লিনলে ফর হার্ডি বয়েজ গেম"। ওয়্যারলেস নিউজ। ১৬ মে ২০০৮।
- কিলাইন, জেমস ডি. (২০০৮)। "দ্য ন্যান্সি ড্রিউ মিথটেরি স্টোরিজ"। কর্নেলিয়াস, মাইকেল জি.; গ্রেগ, মেলানি ই. (সম্পাদকগণ)। ন্যান্সি ড্রিউ অ্যান্ড হার সিস্টার স্লিউথস: এসেজ অন দ্য ফিকশন অফ গার্ল ডিটেকটিভস। ন্যান্সি ড্রিউ অ্যান্ড হার সিস্টার স্লিউথস। জেফারসন, নর্থ ক্যারোলিনা: ম্যাকফারল্যান্ড অ্যান্ড কোম্পানি। আইএসবিএন ৯৭৮-০-৭৮৬৪-৩৯৯৫-৯।
- কিলাইন, জেমস ডি. (২০০৩)। "হু রোট দ্য হার্ডি বয়েজ? সিক্রেটস ফ্রম দ্য সিন্ডিকেট ফাইলস রিভিলড" [কে লিখেছিলেন দ্য হার্ডি বয়েজ? দ্য সিন্ডিকেট ফাইলসের রহস্য উদ্ঘাটিত] (পিডিএফ)। ৪ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১।
- কার্কপ্যাট্রিক, ডেভিড ডি (২৯ জুলাই ২০০১)। "ইন লেটেস্ট হার্ডি বয়েজ কেস, আ সার্চ ফর নিউ রিডার্স"। দ্য নিউ ইয়র্ক টাইমস।
- কিসমেরিক, ক্যারোল; হাইফারম্যান, মার্ভিন (২০০৭)। দ্য মিস্টিরিয়াস কেস অফ ন্যান্সি ড্রিউ অ্যান্ড দ্য হার্ডি বয়েজ। নিউ ইয়র্ক: ফায়ারসাইড। আইএসবিএন ৯৭৮-১-৪১৬৫-৪৯৪৫-১।
- লেফেব্রে, বেঞ্জামিন (২০০৬)। "দ্য "হার্ডি ব্র্যাটস" অ্যান্ড দেয়ার ফুলহার্ডি ক্রিয়েটর"। চিল্ডরেন’স লিটারেচার। ৩৪: ২৩৯–২৪৫। ডিওআই:10.1353/chl.2006.0014।
- ম্যাকফারলেন, লেসলি (১৯৭৬)। ঘোস্ট অফ দ্য হার্ডি বয়েজ: অ্যান অটোবায়োগ্রাফি। লন্ডন: মিথুয়েন প্রেস। আইএসবিএন ০-৮৪৬৭-০১৫৭-X।
- ম্যাককুয়ে, ডেভিড (১৬ অগস্ট ১৯৮৭)। "দ্য হার্ডি বয়েজ গ্রো আপ – হ্যাভ জো অ্যান্ড ফ্র্যাংক বিন ওয়াচিং টু মাচ 'মিয়ামি ভাইস'?"। দ্য সান ফ্রান্সিসকো ক্রনিকল। পৃ. ৫।
{{সংবাদ উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - মরিস, টিম (শীত ১৯৯৭)। "রিটার্ন অফ দ্য হার্ডি বয়েজ" [দ্য হার্ডি বয়েজের প্রত্যাবর্তন]। রারিটান: আ কোয়ার্টারলি রিভিউ। ১৬ (৩): ১২৩–১৪২। আইএসএসএন 0275-1607।
- প্লাংকেট-পোওয়েল, কারেন (১৯৯৩)। দ্য ন্যান্সি ড্রিউ স্ক্র্যাপবুক: ৬০ ইয়ার্স অফ আমেরিকা’জ ফেভারিট টিনেজ স্লিউথ। নিউ ইয়র্ক: সেন্ট মার্টিন’স প্রেস। আইএসবিএন ০-৩১২-০৯৮৮১-২।
- প্রেগার, আর্থার (১৯৭১)। রাস্কেলস অ্যাট লার্জ, অর, দ্য ক্লু ইন দি ওল্ড নস্টালজিয়া। নিউ ইয়র্ক: ডাবলডে। আইএসবিএন ৯৭৮-৯৯৯৭৪৮৬০৭৩।
- রেহাক, মেলানি (২০০৬)। গার্ল স্লিউথ: ন্যান্সি ড্রিউ অ্যান্ড দি উইমেন হু ক্রিয়েটেড হার [বালিকা গোয়েন্দা: ন্যান্সি ড্রিউ ও যে নারীগণ তার স্রষ্টা]। নিউ ইয়র্ক: হার্ভেস্ট। আইএসবিএন ০-১৫-৬০৩০৫৬-X।
- রিসকা, এলিয়ানি (২০০৬)। মাসকুইলিনিটি অ্যান্ড মেন’স হেলথ: করোনারি হার্ট ডিজিজ ইন মেডিক্যাল অ্যান্ড পাবলিক ডিসকোর্স। মেরিল্যান্ড: রোম্যান অ্যান্ড লিটলফিল্ড। আইএসবিএন ০-৭৪২৫-২৯০১-০।
- শিলেয়ার, কার্ল (১৮ মে ১৯৮৭)। "ফ্র্যাংক অ্যান্ড জো প্রোভ দে'আর দ্য হার্ডি টাইপ"। অ্যাডভারটাইজিং এজ। পৃ. ৭০।
- রাজমোহন, অক্ষয় (১০ মার্চ ২০০৮)। "টিন স্লিউথস গো গ্রাফিক"। দ্য হিন্দু। মাদ্রাজ। ২৯ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১।
- স্কট, রামসে (২২ সেপ্টেম্বর ২০০৬)। "ইভেন দ্য হার্ডি বয়েজ নিড ফ্রেন্ডস: অ্যান এপিস্টোলারি এসে অন বোরডোম"। সাউথওয়েস্ট রিভিউ। ১০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৩। (সদস্যতা প্রয়োজনীয়)
- ওয়েস্টফল, গ্যারি (২০০০)। সায়েন্স ফিকশন, চিল্ডরেন’স লিটারেচার, অ্যান্ড পপুলার কালচার: কামিং অফ এজ ইন ফ্যান্টাসিল্যান্ড। ক্যালিফোর্নিয়া: গ্রিনউড পাবলিশিং গ্রুপ। আইএসবিএন ০-৩১৩-৩০৮৪৭-০।
- উড, মেরেডিথ (২০০২)। "ফুটপ্রিন্টস ফ্রম দ্য পাস্ট: পাসিং রেসিয়াল স্টিরিওটাইপস ইন দ্য হার্ডি বয়েজ"। লি, জোসেফাইন ডি.; লিম, ইমোজিন এল.; মাৎসুকাওয়া, ইউকো (সম্পাদকগণ)। রি/কালেক্টিং আর্লি এশিয়ান আমেরিকা: এসেজ ইন কালচারাল হিস্ট্রি। ফিলাডেলফিয়া: টেম্পল ইউনিভার্সিটি প্রেস। আইএসবিএন ১-৫৬৬৩৯-৯৬৪-৫।
- ওয়াসিলিশিন, জন (১৯৮২)। "অ্যান অ্যানালাইসিস অফ আমেরিকান কালচার অ্যাজ প্রেজেন্টেড ইন টু হার্ডি বয়েজ বুকস দ্যাট ডিফার ইন টাইম"। কোটাক, কনরাড ফিলিপ (সম্পাদক)। রিসার্চিং আমেরিকান কালচার: আ গাইড ফর স্টুডেন্ট অ্যানথ্রোপোলজিস্টস। অ্যান আর্বর: ইউনিভার্সিটি অফ মিচিগান প্রেস। পৃ. ১১৬–১২৭।
- উলনাফ, ডেমিয়েন (২০ এপ্রিল ২০০৭)। "টম অ্যান্ড বেন অ্যাজ হার্ডি মেন"। দি অ্যাডভারটাইজার।
আরও পড়ুন
[সম্পাদনা]- হিল, জেসন (১৩ জুলাই ২০০৬)। "রিভিউ অফ ন্যান্সি ড্রিউ: লাস্ট ট্রেন টু ব্লু মুন ক্যানিয়ন"। দ্য সিডনি মর্নিং হেরাল্ড।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দ্য হার্ডি বয়েজ অপ্রাতিষ্ঠানিক হোম পেজ - দ্য হার্ডি বয়েজ-সংক্রান্ত বিস্তারিত তথ্য
- হার্ডিবয়েজ.কো.ইউকে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ জুন ২০২৩ তারিখে – ব্রিটিশ সংস্করণগুলির একটি সহায়িকা
- হার্ডি বয়েজ অনলাইন – দ্য হার্ডি বয়েজ-সংক্রান্ত বিস্তারিত তথ্য
- দ্য হার্ডি বয়েজ
- ১৯২৭-এ প্রবর্তিত গ্রন্থ ধারাবাহিক
- মার্কিন কিশোর উপন্যাস
- কিশোর উপন্যাস ধারাবাহিক
- আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানির মৌলিক অনুষ্ঠান
- ১৯২৭-এ প্রবর্তিত কাল্পনিক চরিত্র
- কাল্পনিক দ্বৈত চরিত্র
- কাল্পনিক অপেশাদার গোয়েন্দা
- কল্পকাহিনীতে কিশোর চরিত্র
- সাহিত্যে শিশু চরিত্র
- ২০শ শতাব্দীর মার্কিন উপন্যাসের চরিত্র
- চলচ্চিত্রায়িত মার্কিন উপন্যাস
- কমিক্সে অভিযোজিত উপন্যাস
- ভিডিও গেমে অভিযোজিত উপন্যাস
- টেলিভিশন অনুষ্ঠানে অভিযোজিত মার্কিন উপন্যাস
- চলচ্চিত্রে অভিযোজিত মার্কিন উপন্যাস
- সাহিত্যে পুরুষ চরিত্র
- ভিডিও গেমে গৃহীত উপন্যাস