বিষয়বস্তুতে চলুন

দ্য লেজেন্ড অফ দ্য আন্ডারগ্রাউন্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য লেজেন্ড অব দ্য আন্ডারগ্রাউন্ড
চিত্র:The Legend of the Underground.jpg
মূল পোস্টার
পরিচালক
প্রযোজক
  • জিজেল বেইলি
  • নেকা ওনুওরা
  • স্টিফেন বেইলি
চিত্রগ্রাহকস্টিফেন বেইলি
সম্পাদকরবাব হজ ইয়াহিয়া
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকএইচবিও
মুক্তি
  • ১০ জুন ২০২১ (2021-06-10) (ট্রাইবেকা)
  • ২৯ জুন ২০২১ (2021-06-29) (যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১০০ মিনিট[]
দেশ
  • যুক্তরাষ্ট্র
  • নাইজেরিয়া
ভাষাইংরেজি

দ্য লেজেন্ড অফ দ্য আন্ডারগ্রাউন্ড হলো ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান তথ্যচিত্র, যা পরিচালনা ও প্রযোজনা করেছেন নেকা ওনুওরা এবং জিজেল বেইলি। জন লেজেন্ড তার গেট লিফটেড ফিল্ম কোম্পানির নামের অধীনে চলচ্চিত্রটিতে একজন নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছিলেন। [] চলচ্চিত্রটি নাইজেরিয়ার বেশ কিছু এলজিবিটিকিউ+ এবং জেন্ডার নন-কনফর্মিং তরুণ-তরুণীদের জীবনকে অনুসরণ করে, যেখানে তারা বিভিন্ন ধরণের বৈষম্যের শিকার হয় এবং তাদের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেয়।

চলচ্চিত্রটির বৈশ্বিক প্রিমিয়ার হয়েছিল ২০২১ সালের ১০ই জুন ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে। এটি ২০২১ সালের ২৯শে জুন এইচবিও-র মাধ্যমে মুক্তি পায়।

সারসংক্ষেপ

[সম্পাদনা]

নাইজেরিয়ার বেশ কয়েকজন নন-কনফর্মিস্ট তরুণ-তরুণীকে ব্যাপক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এই পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নেয় যে তারা দেশেই থাকবে নাকি অন্য কোনো দেশে পালিয়ে যাবে। তারা নাইজেরিয়ার লিঙ্গ, প্রথাগত রীতিনীতি এবং নাগরিক অধিকারের ধারণাকে চ্যালেঞ্জ করে।[]

মুক্তি

[সম্পাদনা]

২০২১ সালের ১০ই জুন ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির বৈশ্বিক প্রিমিয়ার হয়েছিল।[] এটি ২০২১ সালের ২৯শে জুন মুক্তি পায়।[][]

সমালোচনা

[সম্পাদনা]

পর্যালোচনা সমষ্টিকারী ওয়েবসাইট রটেন টম্যাটোসে দ্য লেজেন্ড অফ দ্য আন্ডারগ্রাউন্ডের ১০০% ইতিবাচক রেটিং রয়েছে; ৮টি পর্যালোচনার উপর ভিত্তি করে, যার গড় ৭.৯০/১০।[] সমালোচকদের মধ্যে আরও ছিল নিউ ইয়র্ক টাইমস, ভোগ এবং ওয়াশিংটন ব্লেড[][][১০]

পুরস্কার

[সম্পাদনা]
বছর পুরস্কার বিভাগ প্রাপক(রা) ফলাফল রেফ.
২০২২ জিএল‌এএডি মিডিয়া পুরস্কার অসাধারণ তথ্যচিত্র দ্য লেজেন্ড অফ দ্য আন্ডারগ্রাউন্ড মনোনীত [১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Legend of the Underground"ট্রাই চলচ্চিত্র উৎসব। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২১
  2. "The Legend of the Underground"HBO। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২১
  3. "The Legend of the Underground | 2021 Tribeca Festival"Tribeca। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৫
  4. "Announcing The Feature Film Lineup For Tribeca 2021"Tribeca Film Festival। ২০ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২১
  5. "HBO Documentary Films' "The Legend of the Underground" Debuts June 29"The Futon Critic। ২০ মে ২০২১। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২১
  6. "HBO Documentary Films' THE LEGEND OF THE UNDERGROUND Debuts June 29"Broadway World। ২০ মে ২০২১। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২১
  7. "The Legend of the Underground"Rotten Tomatoes। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১
  8. Desmond, Vincent (২৯ জুন ২০২১)। "A New Documentary Highlights the Resilience and Joy of Nigeria's Queer Community"Vogue (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  9. Bugbee, Teo (৩০ জুন ২০২১)। "'The Legend of the Underground' Review: Gay Activism in Nigeria"The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  10. King, John Paul (১ জুলাই ২০২১)। "A new breed of heroes emerges in 'Underground' doc"Washington Blade (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৫
  11. "The Nominees for the 33rd Annual GLAAD Media Awards"GLAAD। ২১ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]