বিষয়বস্তুতে চলুন

দ্য লায়ন কিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য লায়ন কিং
জন অ্যালভিনের অঙ্কিত প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার
ইংরেজি: The Lion King
পরিচালক
  • রজার অ্যালার্স
  • রব মিনকফ
প্রযোজকডন হান
চিত্রনাট্যকার
  • আইরিন মেচ্চি
  • জোনাথন রবার্টস
  • লিন্ডা উলভার্টন
কাহিনিকার
  • ব্যারি জনসন
  • অ্যান্ডি গ্যাস্কিল
  • কেভিন হার্কি
  • টম সিটো
  • রিক ম্যাকি
  • বার্নি ম্যাটিনসন
  • লর্না কুক
  • গ্যারি ট্রাউসডেল
  • ইয়োর্গেন ক্লাবিয়েন
  • ল্যারি লেকার
  • এড গমবার্ট
  • মার্ক কসলার
  • টম এনরিকেস
  • জিম কাপোবিয়াঙ্কো
  • ক্রিস সন্ডার্স
  • জো র‍্যানফট
  • ফ্রান্সিস গ্লিবাস
শ্রেষ্ঠাংশে
সুরকারহান্স জিমার
সম্পাদকইভান বিলানসিও
পরিবেশকবুয়েনা ভিস্তা পিকচার্স ডিস্ট্রিবিউশন[ক]
মুক্তি
  • ১৫ জুন ১৯৯৪ (1994-06-15) (মার্কিন যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল৮৮ মিনিট[১]
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৪৫ মিলিয়ন[২]
আয়$৯৭৮.৮৮ মিলিয়ন[২]

দ্য লায়ন কিং (ইংরেজি: The Lion King) হল ওয়াল্ট ডিজনি ফিচার অ্যানিমেশন প্রযোজিত ও ওয়াল্ট ডিজনি পিকচার্স পরিবেশিত ১৯৯৪ সালের মার্কিন অ্যানিমেটেড সঙ্গীতধর্মী নাট্য চলচ্চিত্র। রজার অ্যালার্স ও রব মিনকফ পরিচালিত এবং ডন হান প্রযোজিত চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন আইরিন মেচ্চি, জোনাথন রবার্টস ও লিন্ডা উলভার্টন। এতে কণ্ঠ দিয়েছেন জোনাথন টেইলর টমাস, ম্যাথু ব্রডরিক, জেমস আর্ল জোন্স, জেরেমি আয়রন্স, মোইরা কেলি, নিকেটা ক্যালেম, আর্নি সাবেয়া, নাথান লেন, রবার্ট গিয়োম, রোয়ান অ্যাটকিনসন, উপি গোল্ডবার্গ, চিচ ম্যারিন।

১৯৯৪ সালের ১৫ই জুন মুক্তি পাওয়ার পর দ্য লায়ন কিং এর সঙ্গীত, গল্প, বিষয়বস্তু ও অ্যানিমেশনের জন্য প্রশংসিত হয়। বিশ্বব্যাপী ৭৬৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে চলচ্চিত্রটি ১৯৯৪ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং জুরাসিক পার্ক (১৯৯৩)-এর পর সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। ২০০৩ সালে ফাইন্ডিং নেমো-এর পূর্ব পর্যন্ত এটি সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড চলচ্চিত্রের খেতাব ধরে রেখেছিল। এটি এখনও সর্বকালের সর্বোচ্চ আয়কারী প্রচলিত ধারার অ্যানিমেটেড চলচ্চিত্র এবং হোম ভিডিওতে সর্বোচ্চ বিক্রীত চলচ্চিত্র, যার বিশ্বব্যাপী ৫৫ মিলিয়নের অধিক কপি বিক্রি হয়। চলচ্চিত্রটি দুটি একাডেমি পুরস্কার ও শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করে। অনেকেই চলচ্চিত্রটিকে সর্বকালের অন্যতম সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বলে গণ্য করেন।

কণ্ঠশিল্পীদল

[সম্পাদনা]
  • ম্যাথু ব্রডরিক - সিম্বা, তরুণ সিংহ যুবরাজ, মুফাসা ও সারাবির পুত্র। রক গায়ক জোসেফ উইলিয়ামস সিম্বার গানের কণ্ঠ দেন।
    • জোনাথন টেইলর টমাস - বাচ্চা সিম্বার কণ্ঠ দেন। জেসন উইভার বাচ্চার গানের কণ্ঠ দিয়েছেন এবং ইভার সসেডোও বাচ্চার গানের কণ্ঠ দেন।
  • জেরেমি আয়রন্স - স্কার, মুফাসার ছোট ভাই ও প্রতিদ্বন্দ্বী এবং সিম্বার চাচা। সে প্রাইড ল্যান্ডসের সিংহাসন দখলের পরিকল্পনা করে। জিম কামিংস "বি প্রিপেয়ারড" গানে স্কারের গানের আংশিক কণ্ঠ দেন।
  • জেমস আর্ল জোন্স - মুফাসা, সিম্বার বাবা, স্কারের বড় ভাই ও সারাবির সহচর। চলচ্চিত্রের শুরুতে সে প্রাইড ল্যান্ডসের রাজা ছিল।
  • মোইরা কেলি - নালা, সিম্বার শিশুকালের ঘনিষ্ঠ বন্ধু। সে পরবর্তীকালে সিম্বার সহচর ও প্রাইড ল্যান্ডসের রানী হয়। স্যালি ডোরস্কি গানে কণ্ঠ দেন।
    • নিকেটা ক্যালেম - বাচ্চা নালার কণ্ঠ দেন, লরা উইলিয়ামস তার গানের কণ্ঠ দেন।
  • নাথান লেন - টিমন, জ্ঞানী বেজি, যে সিম্বার ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে।
  • আর্নি সাবেয়া - পুম্বা, একটি বুনো দাঁতাল শুয়োর, যে টিমনের ঘনিষ্ঠ বন্ধু। সে পরবর্তীকালে সিম্বারও ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে।
  • রবার্ট গিয়োম - রাফিকি, বড় বাঁদর, যে প্রাইড ল্যান্ডসের ওঝা হিসেবে কাজ করে।
  • রোয়ান অ্যাটকিনসন - জাজু, ধনেশ, যে প্রাইড ল্যান্ডসের প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে। জেফ বেনেট "দ্য মর্নিং রিপোর্ট"-এ জাজুর গানের কণ্ঠ দেন।
  • মেজ সিনক্লেয়ার - সারাবি, মুফাসার সহচর, সিম্বার মা ও সিংহীদের শিকার দলের সর্দার। চলচ্চিত্রের শুরুতে সে প্রাইড ল্যান্ডসের রানী ছিল।
  • উপি গোল্ডবার্গ, চিচ মেরিন, জিম কামিংস - হায়েনাদের দলের তিন সর্দার এবং স্কারের সাথে মিলে মুফাসার হত্যার ষড়যন্ত্রকারী।
    • গোল্ডবার্গ এই তিনজনের মধ্যে স্বল্পমেজাজি ও বদরাগী নারী সর্দার শেনজি চরিত্রের জন্য কণ্ঠ দেন।
    • মেরিন আক্রমণাত্মক ও উগ্রমেজাজি হায়েনা সর্দার বানজাই চরিত্রের জন্য কণ্ঠ দেন।
    • কামিংস স্বল্পবুদ্ধিসম্পন্ন, কম কথা বলা ও শুধু হাসার মাধ্যমে যোগাযোগ করা এড চরিত্রের জন্য কণ্ঠ দেন।
      • কামিংস জাজুর সাথে কথা বলা গন্ধমূষিক চরিত্রের জন্যও কণ্ঠ দেন।
  • জো লিডার - সারাফিনা, নালার মা, যাকে স্বল্প সময় সিম্বার মা সারাবির সাথে কথা বলতে দেখা যায়।
অতিরিক্ত কণ্ঠশিল্পী
  • ফ্র্যাঙ্ক ওয়েলকার
  • ক্যাথি ক্যাভাডিনি
  • জুডি ডুরান্ড
  • ডেভিড ম্যাকশারেন
  • লিন্ডা ফিলিপ্স
  • ফিল প্রক্টর
  • ডেভিড র‍্যান্ডলফ

পাদটীকা

[সম্পাদনা]
  1. ↑ Distributed by Buena Vista Pictures Distribution through the Walt Disney Pictures banner.

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "The Lion King (U)"। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৫।
  2. 1 2 "The Lion King (1994)"। বক্স অফিস মোজো। আইএমডিবি। ২৪ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]