দ্য মেশিনিস্টস
| দ্য মেশিনিস্ট | |
|---|---|
বিজ্ঞাপনী স্থিরচিত্র | |
| পরিচালক | হান্নান মাঝিদ রিচার্ড ইয়র্ক |
| চিত্রগ্রাহক | হান্নান মাঝিদ |
| সম্পাদক | রিচার্ড ইয়র্ক হান্নান মাঝিদ নিধাম ফারেহ |
| প্রযোজনা কোম্পানি | |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ৫২ মিনিট |
| দেশ | যুক্তরাজ্য |
| ভাষা | বাংলা |
দ্য মেশিনিস্টস হলো ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি ব্রিটিশ প্রামাণ্যচিত্র। হান্নান মাঝিদ ও রিচার্ড ইয়র্ক এটি পরিচালনা করেন। এই প্রামাণ্যচিত্রে ঢাকায় কর্মরত তিনজন নারী গার্মেন্টস কর্মীর মাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্পে শ্রমিকদের শোষণের বিষয়টি চিত্রায়িত হয়েছে।
সারাংশ
[সম্পাদনা]দ্য মেশিনিস্টস চলচ্চিত্রের নির্মাতারা প্রথমে একজন অল্পবয়সী নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেন, যার প্রথম সন্তান গর্ভে থাকা অবস্থায় তার স্বামী তাকে ছেড়ে চলে যান। এই নারী তার পরিবারের আরও সাত সদস্যের সাথে একটি এক ঘরের বাসায় ভাড়া থাকেন। তিনি ও তার দুই বোন একটি গার্মেন্টস কারখানায় মেশিন চালানোর কাজ করেন। তার মতো তার দুই বোনের স্বামীও তাদের পরিত্যাগ করে চলে গিয়েছে। তাদের সকলের অভিযোগ, তাদের সময়মতো যথেষ্ট মজুরি দেওয়া হয় না। তারা তাদের প্রাপ্যের চেয়ে কম মজুরি পায়। অনেকসময় তাদের কাজের সময়ের বাইরে অতিরিক্ত কাজ করতে হয়। কিন্তু সেই অতিরিক্ত কাজের পারিশ্রমিক দেওয়া হয় না। যখন এই নারীরা বিশ্বের নামীদামী পোশাকের দোকানের জন্য কাপড় সেলাই করে, তাদের মা তাদের সন্তানদের দেখাশোনা করেন।
পরবর্তীতে প্রায় বিশ বছর বয়সী এক নারী গার্মেন্টস শ্রমিককে দেখানো হয়, যার পরিবার মাত্র নয় বছর বয়সে তাকে গ্রাম থেকে শহরের কারখানায় কাজ করার জন্য পাঠিয়েছিল। সে একা থাকে। তার মাসিক আয় ৪৫ ডলারের কাছাকাছি। বাংলাদেশে এই আয় দিয়ে টিকে থাকা খুবই মুশকিল। কারখানায় সারাদিন কাজ করার পর, এই নারী জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কর্তৃক পরিচালিত একটি ইউনিয়ন কার্যালয়ে স্বেচ্ছাসেবার ভিত্তিতে কাজ করে।
প্রামাণ্যচিত্রের পরবর্তী অংশে দেখানো হয়, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঢাকায় প্রতিবাদ মিছিল করছে। গার্মেন্টস শ্রমিকরা চাকরি হারানোর ভয় উপেক্ষা করে ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মস্থলের দাবিতে মিছিলে যোগ দেয়।
নির্মাণ ও মুক্তি
[সম্পাদনা]দ্য মেশিনিস্টস ঢাকায় তিনজন নারী গার্মেন্টস কর্মীর ব্যক্তিগত জীবনের গল্প। একটি নবগঠিত শ্রমিক ইউনিয়নের মালিকের প্রভাবে পশ্চিমা অভিজাত পোশাকের পিছনের মানুষের গল্প প্রামাণ্যচিত্রে দেখতে পাওয়া যায়। প্রামাণ্যচিত্রটির নির্মাণের সময় গার্মেন্টস কারখানার ভেতর থেকে সাধারণ কর্মীদের জীবনের গল্প তুলে আনতে সক্ষম হয়, যা আগে কখনো দেখা যায়নি।[১] আল জাজিরা ইন্টারন্যাশনাল চলচ্চিত্রটিতে বিনিয়োগ করে। আন্তর্জাতিকভাবে বেশ কয়েকবার সম্প্রচারের পর আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি সংস্থা উন্নয়নশীল দেশগুলোতে শ্রমিকদের অধিকার নিয়ে সরব হয়ে উঠে।[২]
২০১৩ সালের ৩০ মে হান্নান মাঝিদ ও রিচার্ড ইয়র্ক বাংলাদেশের জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে লন্ডনের ইনার সার্কেলে অবস্থিত রিজেন্ট'স কলেজের হেরিংহ্যাম হলে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন দুর্ঘটনার স্বীকার গার্মেন্টস কর্মীদের সহায়তায় এবং সর্বোপরি গার্মেন্টস শ্রমিকদের ভালো কর্মপরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে কাজ করছে। হান্নান মাঝিদ আয়োজিত অনুষ্ঠানে দ্য মেশিনিস্ট প্রামাণ্যচিত্রের একটি প্রদর্শনী এবং বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের অবস্থা সম্পর্কে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছিল।[৩]
ওয়ার অন ওয়ান্ট ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রামাণ্যচিত্রটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করে।[৪] এছাড়া প্রামাণ্যচিত্রটি ২০১২ সালে অনুষ্ঠিত ইস্ট এন্ড চলচ্চিত্র উৎসব,[৫] ২০১৩ সালের লন্ডন আন্তর্জাতিক শ্রম উৎসব,[৬] নিউইয়র্কে অনুষ্ঠিত ২০১৩[৭] এবং ২০১৪ সালের ওয়ার্কার্স ইউনাইট চলচ্চিত্র উৎসবসহ[৮] কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল।[৪]
গ্রহণীয়তা
[সম্পাদনা]দ্য হাফিংটন পোস্ট-এর জুলি ফ্লিন বাদলের মতে, দ্য মেশিনিস্ট প্রামাণ্যচিত্রটি "বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের শোষণের চাক্ষুষ দলিল। চলচ্চিত্রটি ঢাকার কারখানায় কাজ করা তিনজন যুবতীর ভাষা হয়ে এসেছে।"[৯]
ইন্ডিবের মতে, "চলচ্চিত্রটি এই শ্রমিকদের জীবনে আলোকপাত করে পুরো গল্পটি ব্যাখ্যা করেছে এবং সাম্প্রতিককালের শিল্প দুর্ঘটনাগুলো কীভাবে বাংলাদেশ সরকারের দুর্নীতি এবং তার উপর কর্পোরেট নিয়ন্ত্রণের ফলাফল তা ব্যাখ্যা করা হয়েছে।"[১০]
টিয়ার্স ইন দ্য ফ্যাব্রিক
[সম্পাদনা]২০১৩ সালে রানা প্লাজায় দুর্ঘটনার পর ২০১৪ সালে মাঝিদ ও ইয়র্ক টিয়ার্স ইন দ্য ফ্যাব্রিক নির্মাণের জন্য বাংলাদেশে আসেন।[১১] দ্য মেশিনিস্ট নির্মাণের সময় থেকে রেইনবো কালেকটিভ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলে। এই সম্পর্ক নতুন প্রামাণ্যচিত্র তৈরির সময় চরিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।[১২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bangladesh: Fashioning a sustainable future" (ইংরেজি ভাষায়)। রিচ মিক্স। ২৪ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "The Machinists + Q&A" (ইংরেজি ভাষায়)। রিচ মিক্স। ২৪ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Things To Do In London Today" (ইংরেজি ভাষায়)। লন্ডন: লন্ডনিস্ট। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- 1 2 "Films" (ইংরেজি ভাষায়)। ফিল্মস ফর ফুড। ১৯ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫। "The Machinists"
- ↑ "East End Film Festival 2012" (ইংরেজি ভাষায়)। আই ফর ফিল্ম। ২০১২। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "The 4th London International Labour Film Festival raises its curtains" (ইংরেজি ভাষায়)। লন্ডন আন্তর্জাতিক শ্রম উৎসব। ২০১৫। ৩০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Tomorrow Is The Start of the Festival! Check Us Out!" (ইংরেজি ভাষায়)। ওয়ার্কার্স ইউনাইট চলচ্চিত্র উৎসব। ৯ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Tickets Now On Sale" (ইংরেজি ভাষায়)। ওয়ার্কার্স ইউনাইট চলচ্চিত্র উৎসব। ৯ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ বাদল, জুলি ফ্লিন (৫ অক্টোবর ২০১৩)। "The True Price of a Pair of Jeans: Documentary Offers a Glimpse at the Grim Reality Behind the Outsourcing of Garment Production"। দ্য হাফিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Laborfest: The Machinist & Bhopali" (ইংরেজি ভাষায়)। ইন্ডিবে। ২১ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ ম্যাকভেই, ট্রেসি (১৯ এপ্রিল ২০১৪)। "Ethical lobby to target fashion retailers with supply chain campaign"। দি অবজার্ভার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Tears In The Fabric" (ইংরেজি ভাষায়)। রেইনবো কালেকটিভ। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ২০১২-এর চলচ্চিত্র
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ২০১২-এর প্রামাণ্য চলচ্চিত্র
- ব্রিটিশ প্রামাণ্য চলচ্চিত্র
- ব্রিটিশ বাংলাদেশী চলচ্চিত্র
- ব্রিটিশ স্বাধীন চলচ্চিত্র
- ঢাকা সম্পর্কিত প্রামাণ্য চলচ্চিত্র
- দারিদ্র্য সম্পর্কিত প্রামাণ্য চলচ্চিত্র
- শ্রমিক আন্দোলন সম্পর্কিত প্রামাণ্য চলচ্চিত্র
- রেইনবো কালেকটিভের চলচ্চিত্র
- ঢাকায় ধারণকৃত চলচ্চিত্র
- হান্নান মাঝিদ পরিচালিত চলচ্চিত্র
- ২০১০-এর দশকের ব্রিটিশ চলচ্চিত্র
- ২০১০-এর দশকের বাংলা ভাষার চলচ্চিত্র