বিষয়বস্তুতে চলুন

দ্য নিউ ইয়র্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য নিউ ইয়র্কার
Cover of The New Yorker's first issue in 1925 with illustration depicting iconic character Eustace Tilley
১৯২৫ সালের ২১শে ফেব্রুয়ারি প্রথম সংখ্যার প্রচ্ছদ[ক]
সম্পাদকডেভিড রেমনিক
বিভাগ
প্রকাশনা সময়-দূরত্ব৪৭টি সংখ্যা/বছর
প্রকাশককন্ডে ন্যাস্ট
মোট কপিসংখ্যা
(ডিসেম্বর ২০১৯)
১,২৩৭,৭৭৯[৩]
প্রথম প্রকাশ২১ ফেব্রুয়ারি ১৯২৫; ১০১ বছর আগে (1925-02-21)
কোম্পানিঅ্যাডভান্স পাবলিকেশন্স
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভিত্তিনিউ ইয়র্ক সিটি
ভাষাইংরেজি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আইএসএসএন0028-792X
ওসিএলসি নম্বর320541675

দ্য নিউ ইয়র্কার (ইংরেজি: The New Yorker) একটি মার্কিন পত্রিকা। এতে সাংবাদিকতা, সামাজিক ভাষ্য, সমালোচনা, প্রবন্ধ, কথাসাহিত্য, বিদ্রূপাত্মক রচনা ও কবিতা প্রকাশিত হয়ে থাকে। হ্যারল্ড রস ও তার স্ত্রী জেন গ্র্যান্ট ১৯২৫ সালের ২১শে ফেব্রুয়ারি এই পত্রিকা প্রবর্তন করেন। উদ্যোক্তা রাউল এইচ. ফ্লাইশমানের সাথে যৌথভাবে তারা এফ-আর পাবলিশিং কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং ম্যানহাটনে পত্রিকাটির প্রথম অফিস স্থাপন করেন। রস ১৯৫১ সালে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত সম্পাদক ছিলেন এবং পত্রিকার সম্পাদকীয় রচনার শৈলী ও মানদণ্ড নির্ধারণ করেন। দ্য নিউ ইয়র্কার-এর তথ্য যাচাইয়ের কার্যক্রম সাংবাদিকদের কাছে এর উল্লেখযোগ্য দিক হিসেবে বিবেচিত হয়ে থাকে।[৪]

দ্য নিউ ইয়র্কার বছরে ৪৭ বার প্রকাশিত হয়, তন্মধ্যে পাঁচটি সংখ্যা দুই সপ্তাহব্যাপী হয়ে থাকে। এটি এর চিত্রাঙ্কিত ও প্রাসঙ্গিক প্রচ্ছদ, যেমন - নাইন্থ এভিনিউ থেকে পৃথিবীর দৃশ্য,[৫] জনপ্রিয় সংস্কৃতি ও মার্কিন সংস্কৃতির ধারাভাষ্য, ছোটগল্প ও সাহিত্যিক পর্যালোচনা অন্তর্ভুক্ত করার মাধ্যমে আধুনিক কথাসাহিত্যের প্রতি মনযোগ আকর্ষণ, কঠোরভাবে তথ্য যাচাই ও অনুলিপি সম্পাদনা,[৬][৭] অনুসন্ধানী সাংবাদিকতা এবং রাজনীতি ও সামাজিক বিষয়ে প্রতিবেদন, এবং প্রতি সংখ্যায় একক-প্যানেল কার্টুনের জন্য সুপ্রসিদ্ধ। ২০১২ সালের পিউ রিসার্চ সেন্টার স্টাডি অনুসারে, উল্লেখযোগ্য মার্কিন গণমাধ্যমের মধ্যে দি আটলান্টিক ও হার্পার্স ম্যাগাজিন-এর সাথে যৌথভাবে দ্য নিউ ইয়র্কার-এর সর্বোচ্চ সংখ্যক কলেজ-পড়ুয়া পাঠক রয়েছে।[৮] ২০১৪ সালে পুলিৎজার পুরস্কারের যোগ্যতা অর্জনের পর থেকে পত্রিকাটি আটটি পুলিৎজার পুরস্কার জিতেছে।[৯]

ইতিহাস

[সম্পাদনা]

দ্য নিউ ইয়র্কার প্রতিষ্ঠা করেন হ্যারল্ড রস (১৮৯২-১৯৫১) ও তার স্ত্রী জেন গ্র্যান্ট (১৮৯২-১৯৭২), যিনি দ্য নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদক ছিলেন। ১৯২৫ সালের ২১শে ফেব্রুয়ারি এই পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। রস চেয়েছিলেন একটি অত্যাধুনিক হাস্যরস সমৃদ্ধ পত্রিকা সৃষ্টি করতে, যা "গতানুগতিক" হাস্যরস সমৃদ্ধ প্রকাশনা, যেমন - জাজ, যেখানে তিনি পূর্বে কাজ করতেন কিংবা পুরনো লাইফ থেকে ভিন্ন হবে। রস জেনারেল বেকিং কোম্পানির উদ্যোক্তা রাউল এইচ. ফ্লাইশমানের সাথে যৌথভাবে এফ-আর পাবলিশিং কোম্পানি প্রতিষ্ঠা করেন।[১০] ম্যানহাটনের ২৫ ওয়েস্ট ৪৫তম স্ট্রিটে পত্রিকাটির প্রথম অফিস স্থাপন করা হয়। রস ১৯৫১ সালে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত সম্পাদক ছিলেন। শুরুর বছরগুলোতে পত্রিকাটি এর বিশ্বজনীন অত্যাধুনিকতা নিয়ে গর্ব করত। রস ১৯২৫ সালে পত্রিকার প্রসপেক্টাসে ঘোষণা দেন যে এটি ডাবিউকের বৃদ্ধার জন্য সম্পাদিত হয় না।[১১]

রসের পর যথাক্রমে পত্রিকাটির সম্পাদক হল উইলিয়াম শন (১৯৫১-১৯৮৭), রবার্ট গটলিয়েব (১৯৮৭-১৯৯২) ও টিনা ব্রাউন (১৯৯২-১৯৯৮)। দ্য নিউ ইয়র্কার-এর বর্তমান সম্পাদক হলেন ডেভিড রেমনিক, তিনি ১৯৯৮ সালের জুলাই মাসে ব্রাউনের পর দায়িত্ব গ্রহণ করেন।[১২]

পাদটীকা

[সম্পাদনা]
  1. ↑ The caricature, or a variation of it, appeared on the cover of every anniversary issue until 2017, when, in protest of Executive Order 13769, Tilley was not depicted (although a variation appeared two issues later).[১][২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "The New Yorker February 13 & 20, 2017 Issue"। দ্য নিউ ইয়র্কার (ইংরেজি ভাষায়)। ১০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।
  2. ↑ "The New Yorker March 6, 2017 Issue"। দ্য নিউ ইয়র্কার (ইংরেজি ভাষায়)। ১০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৫।
  3. ↑ "Statement of Ownership"। দ্য নিউ ইয়র্কার। কন্ডে ন্যাস্ট। ৭ অক্টোবর ২০২৪। পৃ. ৬৪। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৫।
  4. ↑ কেইন, সারা (২০১৫)। "2:'We Stand Corrected': New Yorker Fact-checking and the Business of American Accuracy"। গ্রিন, ফিওনা (সম্পাদক)। Writing for The New Yorker: Critical Essays on an American Periodical। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।
  5. ↑ টেম্পল, এমিলি (২১ ফেব্রুয়ারি ২০১৮)। "20 Iconic New Yorker Covers from the Last 93 Years"। লিটারারি হাব। ২৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৫।
  6. ↑ নরিস, ম্যারি (১০ মে ২০১৫)। "How I proofread my way to Philip Roth's heart"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। ১২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৫। It has been more than 20 years since I became a page OK'er—a position that exists only at the New Yorker, where you query-proofread pieces and manage them, with the editor, the author, a fact-checker, and a second proofreader, until they go to press.
  7. ↑ "Mary Norris: The nit-picking glory of the New Yorker's comma queen"। টেড। ১৫ এপ্রিল ২০১৬। ২৮ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৫। Copy editing for The New Yorker is like playing shortstop for a major league baseball team—every little movement gets picked over by the critics ... E. B. White once wrote of commas in The New Yorker: 'They fall with the precision of knives outlining a body.'
  8. ↑ "Section 4: Demographics and Political Views of News Audiences"। পিউ রিসার্চ সেন্টার (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৭ সেপ্টেম্বর ২০১২। ১১ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৫।
  9. ↑ "The New Yorker Wins Two 2024 Pulitzer Prizes"। দ্য নিউ ইয়র্কার (মার্কিন ইংরেজি ভাষায়)। ৬ মে ২০২৪। আইএসএসএন 0028-792X। ১২ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৫।
  10. ↑ "Timeline"। দ্য নিউ ইয়র্কার। ৭ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৫।
  11. ↑ জনসন, ডার্ক (৫ আগস্ট ১৯৯৯)। "Dubuque Journal; The Slight That Years, All 75, Can't Erase"। দ্য নিউ ইয়র্ক টাইমস। ৪ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৫।
  12. ↑ হার্পার, জেনিফার (১৩ জুলাই ১৯৯৮)। "New Yorker Magazine Names New Editor"। দ্য ওয়াশিংটন টাইমস। নাইট রিডার/ট্রিবিউন বিজনেস নিউজ। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৫ – হাইবিম রিসার্চ এর মাধ্যমে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]