বিষয়বস্তুতে চলুন

দ্য ক্লোইস্টার্স (পাম স্প্রিংস)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দ্য ক্লোইস্টার্স হল ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে অবস্থিত একটি ভবন। এটি আমেরিকান বিনোদনকারী লিবারেসের বাসভবন ছিল। ১৯৬৭ সাল থেকে শুরু করে ১৯৮৭ সালে তাঁর মৃত্যুর আগে পর্যন্ত তিনি এখানে থেকেছেন।

এটি পাম স্প্রিংসের ওল্ড লাস পালমাস এলাকার ৫০১ নর্থ বেলারডো রোডে অবস্থিত।[][][] ২০১৩ সালের বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা ছবিতে এই বাড়িটি দেখানো হয়েছিল, এখানে স্কট থরসনের সাথে লিবারেসের সম্পর্কের ঘটনাবলী তুলে ধরা হয়েছিল।[][]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৩০ সালে এই বাড়িটি নির্মিত হয়েছিল, পাম স্প্রিংস ওয়াটার কোম্পানির মালিক আলভা হিকসের জন্য।[] পরবর্তীকালে এটির মালিক হয়েছিলেন সমাজসেবী লুডভোভিকা গ্রাহাম। পিয়ানোবাদক এবং বিনোদনকারী লিবারেস ১৯৬৭ সালে এই বাড়িটি ১৮৫,০০০ ডলারে (২০২১ অনুযায়ী $১৪,১৮,৫১৮-এর সমতুল্য) কেনেন। তবে তার আগে এটি আরও দুবার বিক্রি হয়েছিল।[] লিবারেস যখন বাড়িটি কেনেন, তখন বাড়িটি ১১ শয়নকক্ষের একটি হোটেল ছিল।[] ১৯৮৭ সালের ৪ঠা ফেব্রুয়ারি তিনি এইডসে আক্রান্ত হয়ে এই বাড়িতেই মারা যান।[] বাড়ির স্থাপত্য শৈলীকে স্প্যানিশ মিশন স্থাপত্য হিসেবে বর্ণনা করা হয়েছে।[][]

১৯৮৮ সালের নভেম্বরে বাড়িটি ৮৫০,০০০ ডলারে (২০২১ অনুযায়ী $১৮,৩৭,৫২১-এর সমতুল্য) বিক্রয়ের জন্য রাখা হয়।[] লিবারেসের পরিবার এই বাড়িটিকে জাদুঘর হিসেবে খোলার প্রস্তাব দিয়েছিল, কিন্তু পাম স্প্রিংস সিটি কাউন্সিল সেটি প্রত্যাখ্যান করার পর বাড়িটি বিক্রয় করা হয়।[] বাড়িটি ১৯৯০ সালের মার্চ মাসে ৭৫০,০০০ ডলারে বিক্রি হয়েছিল।[] ১৯৯০ সালের এপ্রিলে পাম স্প্রিংসের দ্য প্লাজা থিয়েটারে একটি নিলাম অনুষ্ঠিত হয়। এর দায়িত্বে ছিল বাটারফিল্ড অ্যান্ড বাটারফিল্ড। দ্য ক্লোইস্টার্সের ৩,০০০টি সামগ্রী ৪৩০টি লটে নিলামের জন্য রাখা হয়েছিল।[] বিক্রির আগের কয়েক দিনে এক হাজারেরও বেশি মানুষ বাড়িতে জায়গামতো রাখা জিনিসগুলি দেখেছেন।[] নিলাম থেকে প্রাপ্ত অর্থ লিবারেস ফাউন্ডেশন ফর দ্য পারফর্মিং অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস-এ দান করা হয়েছে।[]

নকশা এবং অভ্যন্তরীণ সজ্জা

[সম্পাদনা]

১৯৯০ সালে বিক্রির সময় বাড়িটির আকার ৭,০০০ বর্গফুট ছিল (৬৫০ বর্গমিটার)।[] লিবারেস ঘরের অভ্যন্তরীণ সাজসজ্জায় প্রচুর খরচ করেছিলেন, তিনি ঝাড়বাতি ও আয়না বসিয়েছিলেন। তিনি পদুয়ার অ্যান্থনির উদ্দেশ্যে উৎসর্গীকৃত ক্লোইস্টার্সে রঙিন কাচের জানালা সহ একটি চ্যাপেল তৈরি করেছিলেন।[১০] তাঁর মা এবং বোন বাড়ির বিপরীতের আওয়ার লেডি অফ সলিটিউড গির্জার প্রার্থনায় অংশ নিতেন।[১০] ফ্যালকন লেয়ার-এ রুডলফ ভ্যালেন্টিনোর ঘরে ভ্যালেন্টিনোর যে বিছানা ছিল, সেটি লিবারেস নিলামে কিনেছিলেন।[] অন্যান্য কক্ষগুলির মধ্যে ছিল গ্লোরিয়া ভ্যান্ডারবিল্ট স্যুট, জেব্রা কক্ষ এবং পার্সিয়ান টেন্ট কক্ষ।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Mapping the Many Razzle-Dazzle Homes of Liberace"LA Curbed। ১৫ ফেব্রুয়ারি ২০০২। ১ জুলাই ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৫
  2. 1 2 3 4 5 Baker, Christopher P. (৩ নভেম্বর ২০০৮)। Explorer's Guide Palm Springs & Desert Resorts: A Great Destination। The Countryman Press। পৃ. ১০০। আইএসবিএন ৯৭৮-১-৫৮১৫৭-৯৭১-০
  3. 1 2 Chagollan, Steve (২৬ এপ্রিল ২০১৩)। "Liberace's Last Digs: Restoring the Performer's Palm Springs Home"Variety। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৫
  4. Whitlock, Cathy (৩১ ডিসেম্বর ২০১২)। "HBO's Liberace Movie, Behind the Candelabra, Set Design"Architectural Digest। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৫
  5. Burg, Karen (২৯ মে ২০১৩)। "Set Decor: Behind the Candelabra"Set Decorators Society of America। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৫
  6. 1 2 Ryon, Ruth (২৯ নভেম্বর ১৯৮৭)। "Liberace Called Tune in His Many Real Estate Ventures: Pianist Relied on Gut Feeling but Made Profit"The Los Angeles Times। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৫
  7. 1 2 3 Hussar, John (১৯ নভেম্বর ১৯৮৮)। "For Sale: The Liberace Lifestyle"The Desert Sun। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৫
  8. 1 2 Hussar, John (৪ মার্চ ১৯৯০)। "Liberace's desert resort estate sold"The San Bernardino Sun। পৃ. ১৪৪। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৫
  9. 1 2 3 Wojnar, Rose (৬ এপ্রিল ১৯৯০)। "Auction at 'The Cloisters' heralds end to The Liberace Lifestyle"The Desert Sun। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৫
  10. 1 2 Pyron 2001, পৃ. 243।

আরও পড়ুন

[সম্পাদনা]