দ্য এশিয়ান এজ (ভারত)
অবয়ব
| ধরন | দৈনিক |
|---|---|
| ফরম্যাট | প্রিন্ট, অনলাইন |
| প্রতিষ্ঠাতা | এম. জে. আকবর |
| প্রকাশক | ডেকান ক্রোনিকাল হোল্ডিংস লিমিটেড |
| প্রধান সম্পাদক | আদিত্য সিনহা |
| সম্পাদক | সীমা মুস্তফা |
| প্রতিষ্ঠাকাল | ফেব্রুয়ারি ১৯৯৪ |
| রাজনৈতিক মতাদর্শ | Centre |
| ভাষা | ইংরেজি |
| শহর | দিল্লি, মুম্বাই এবং কলকাতা |
| দেশ | ভারত |
| প্রচলন | ১,০০০,০০০ |
| সহোদর সংবাদপত্র | ডেকান ক্রনিকল |
| ওয়েবসাইট | www |
| ফ্রি অনলাইন আর্কাইভ | onlineepaper |
দ্য এশিয়ান এজ একটি ভারতীয় সংবাদপত্র যা ভারতের বিভিন্ন শহর ও বহিঃবিশ্ব থেকে প্রকাশিত হয়।
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসে বিশিষ্ট সাংবাদিক এম জে আকবরের সম্পাদনায় দিল্লি, মুম্বাই ও লন্ডন শহর থেকে একযোগে এই পত্রিকা আত্মপ্রকাশ করে। বর্তমানে এই তিন শহর ছাড়াও কলকাতা ও বেঙ্গালুরু থেকেও এশিয়ান এজ প্রকাশিত হয়।
প্রকাশনা
[সম্পাদনা]এই পত্রিকা তাদের আন্তর্জাতিক সংবাদ কভারেজের জন্য প্রসিদ্ধ। পূর্বে এর সপ্তাহান্তিক সাপ্লিমেন্টে দ্য নিউ ইয়র্ক টাইমস ও ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন থেকে গল্প ও নিবন্ধ ছাপা হত। বর্তমানে এই পত্রিকার সামগ্রিক সার্কুলেশন ১,০০,০০০ এবং এটি দেশের সেরা দশটি দৈনিকের অন্যতম।