বিষয়বস্তুতে চলুন

দোসরবাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

'দোসরবাদ' বা স্বজনতুষ্টিবাদ হলো বন্ধু বা সহকর্মীদের পদ, চাকরি, চুক্তি, ঋণ, সুযোগ-সুবিধা বা সুসহায়তা প্রদান করা। রাজনীতিতে এটি বিশেষ করে ব্যবহৃত হয়, যখন রাজনীতিবিদ এবং ব্যবসার মধ্যে পক্ষপাতিত্বের কথা উল্লেখ করা হয়।[১] যে ব্যক্তি দোসরবাদকে সমর্থন করে বা এতে অংশগ্রহণ করে তাকে "স্বজনতোষী", "দোসরবাদী" বা "স্বজনতুষ্টিবাদী" বা "স্বজনতোষণবাদী" বলা হয়।

যোগ্যতা নির্বিশেষে কর্তৃত্বের পদে "স্বজনদের" নিয়োগের সময় স্বজনপ্রীতি দেখা দেয়।[২] এটি "মেধাতন্ত্র" এর বিপরীত, যেখানে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হয়। রাজনৈতিকভাবে, "দোসরবাদ" অবমাননাকরভাবে আইনসভায় ভোট, সংস্থাগুলিকে অনুগ্রহ করা, অথবা বিদেশী স্থানে কাঙ্ক্ষিত রাষ্ট্রদূত পদ প্রদানের মতো অনুগ্রহ কেনা-বেচা বোঝাতে ব্যবহৃত হয়।[৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "cronyism American English definition and synonyms - Macmillan Dictionary"। ২১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৫।
  2. ↑ "the definition of cronyism"। dictionary.reference.com।
  3. ↑ Nadler, Judy; Schulman, Miriam। "Favoritism, Cronyism, and Nepotism"। Santa Clara University। ১২ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৩।