বিষয়বস্তুতে চলুন

দেশীয় এবং বিদেশীকরণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দেশীয়/ স্থানীয় এবং বিদেশীকরণ হল অনুবাদের কৌশল , যে মাত্রায় অনুবাদকরা একটি পাঠ্যকে উদ্দিষ্ট সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ করে (যে ভাষাতে অনুবাদ করা হয় তার সাথে সংশ্লিষ্ট সংস্কৃতি)। দেশীয়/ স্থানীয়করণ হল পাঠ্যকে অনুবাদ করার  ভাষার সংস্কৃতির সাথে ঘনিষ্ঠভাবে সঙ্গতিপূর্ণ করার কৌশল, যার মধ্যে উৎস পাঠ্য থেকে তথ্য হারানো জড়িত হতে পারে । বিদেশীকরণ হল উৎস পাঠ্য থেকে তথ্য সংরক্ষণ করার কৌশল, এবং এর অর্থ সংরক্ষণ করার জন্য উদ্দিষ্ট ভাষার নিয়মগুলিকে ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করা হয়ে থাকে।এই কৌশলগুলি শত শত বছর ধরে বিতর্কিত হয়েছে, কিন্তু প্রথম ব্যক্তি যিনি তাদের আধুনিক অর্থে তাদের প্রণয়ন করেছিলেন, তিনি ছিলেন লরেন্স ভেনুতি , যিনি ১৯৯৫ সালে অনুবাদ অধ্যয়নের ক্ষেত্রে তাদের দ্য ট্রান্সলেটরস ইনভিসিবিলিটি: এ হিস্ট্রি অফ ট্রান্সলেশন বইটির মাধ্যমে তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই  ক্ষেত্রটিতে ভেনুতির উদ্ভাবন ছিল তার দৃষ্টিভঙ্গি যে তিনি দেশীয়করণ এবং বিদেশীকরণের মধ্যে দ্বিধাবিভক্তি আদর্শগত বলে মনে করেন এবং বিদেশীকরণকে অনুবাদকদের নৈতিক পছন্দ হিসেবে দেখেন।

তত্ত্ব

[সম্পাদনা]

তার ১৯৯৮ সালের বই, দ্য স্ক্যান্ডালস অফ ট্রান্সলেশন: টুওয়ার্ডস অ্যান এথিক্স অফ ডিফারেন্সে , ভেনুতি বলেছেন যে "দেশীয় এবং বিদেশীকরণ” এ প্রশ্নটির সাথে মোকাবিলা করে যে ‘অনুবাদ একটি বিদেশী পাঠ্যকে অনুবাদিত ভাষা এবং সংস্কৃতির সাথে কতটা একীভূত করে এবং তাদের পার্থক্যের কতটা ইঙ্গিত দেয়'।

লরেন্স ভেনুতির মতে , প্রত্যেক অনুবাদকের সংস্কৃতির প্রিজমের মাধ্যমে অনুবাদ প্রক্রিয়ার দিকে নজর দেওয়া উচিত যা উৎস ভাষার সাংস্কৃতিক নিয়মগুলিকে প্রতিসরণ করে এবং অনুবাদকের কাজ হল, তাদের অর্থ এবং তাদের বিদেশীতা রক্ষা করে, লক্ষ্য-ভাষার পাঠ্যের কাছে সেগুলিকে বোঝানো। অনুবাদ প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপ-বিদেশী পাঠ্য নির্বাচন থেকে অনুবাদ কৌশল বাস্তবায়ন থেকে অনুবাদ সম্পাদনা, পর্যালোচনা এবং পাঠ-এর মধ্যস্থতা - করা হয় লক্ষ্য ভাষায় প্রচারিত বিভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধের দ্বারা।

তিনি অনুমান করেন যে ইংরেজি-ভাষায় অনুবাদের তত্ত্ব ও অনুশীলন এর ক্ষেত্রে আনুগত্য বা সাবলীল স্থানীয়করণ প্রাধান্য পেয়েছে। তিনি অনুবাদকদের কঠোর সমালোচনা করেছিলেন যারা উদ্দিষ্ট পাঠ্যের বিদেশীতা হ্রাস করার জন্য বিদেশী সাংস্কৃতিক নিয়মগুলিকে উদ্দিষ্ট-ভাষার সাংস্কৃতিক মূল্যে হ্রাস করে। ভেনুতির মতে, স্থানীয়করণ কৌশল "হিংস্রভাবে" সাংস্কৃতিক মূল্যবোধকে মুছে ফেলে এবং এইভাবে একটি পাঠ্য তৈরি করে যেন এটি উদ্দিষ্ট ভাষায় লেখা হয়েছে এবং যা উদ্দিষ্ট পাঠকের সাংস্কৃতিক নিয়ম অনুসরণ করে। তিনি দৃঢ়ভাবে বিদেশীকরণ কৌশলকে সমর্থন করেন, এটিকে "বিদেশী পাঠ্যের ভাষাগত এবং সাংস্কৃতিক পার্থক্য নিবন্ধন করার জন্য, পাঠককে বিদেশের পরিবেশে পাঠানোর জন্য [লক্ষ্য-ভাষা সাংস্কৃতিক] মূল্যবোধের উপর একটি জাতিবিভাজনগত চাপ" বলে বিবেচনা করে। সুতরাং, পর্যাপ্ত অনুবাদ হবে সেটি যেটি উৎস পাঠের বিদেশীতা তুলে ধরবে এবং প্রভাবশালী উদ্দিষ্ট সংস্কৃতিকে উৎস সংস্কৃতির পার্থক্যগুলির সাথে একীভূত করার অনুমতি দেওয়ার পরিবর্তে, এদের পার্থক্যগুলিকে ইঙ্গিত দেবে।