বিষয়বস্তুতে চলুন

দেলফিন ক্লোদেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেলফিন ক্লোদেল
২০১৮ সালে ক্লোদেল
ব্যক্তিগত তথ্য
জন্ম (1996-03-23) ২৩ মার্চ ১৯৯৬ (বয়স ৩০)[১]
রেমিরেমঁত, ফ্রান্স
উচ্চতা১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
ক্রীড়া
দেশ ফ্রান্স
ক্রীড়াস্কিইং

দেলফিন ক্লোদেল (ফরাসি: Delphine Claudel, ফরাসি উচ্চারণ: [dɛlfin klodɛl]; জন্ম: ২৩ মার্চ ১৯৯৬) হলেন একজন ফরাসি ক্রস-কান্ট্রি স্কিয়ার।[১] তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন এবং ক্রস-কান্ট্রি স্কিইংয়ের ২০ কিলোমিটার স্কিয়াথলন বিভাগে অংশগ্রহণ করে থাকেন।[২]

ক্লোদেল ফ্রান্সের প্রতিনিধি হিসেবে ২০১৮, ২০২২ এবং ২০২৬ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

দেলফিন ক্লোদেল ১৯৯৬ সালের ২৩শে মার্চ তারিখে ফ্রান্সের রেমিরেমঁতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত হয়।[২]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

ক্লোদেল ফ্রান্সের প্রতিনিধি হিসেবে ২০২৬ শীতকালীন অলিম্পিকে ক্রস-কান্ট্রি স্কিইংয়ের শুধুমাত্র একটি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন।[১]

তিনি নারীদের ২০ কিলোমিটার স্কিয়াথলন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তিনি প্রতিযোগিতার ১০ কিলোমিটার ক্লাসিক পর্বটি ৩০:০৪.৫ এবং ১০ কিলোমিটার ফ্রি পর্বটি ২৮:২৫.৪ সময়ে সম্পন্ন করেন; যার ফলে দুই পর্ব মিলিয়ে সর্বমোট ৫৯:০০.৩ সময় নিয়ে তিনি সার্বিকভাবে ৩১তম স্থান অধিকার করেন।[৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Delphine Claudel - Milano Cortina 2026 Olympics" [দেলফিন ক্লোদেল - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ৬ ফেব্রুয়ারি ২০২৬।
  2. 1 2 "Olympedia – Delphine Claudel" [অলিম্পিডিয়া – দেলফিন ক্লোদেল]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ৬ ফেব্রুয়ারি ২০২৬।
  3. ↑ "Women's 20 kilometre skiathlon - Cross-country skiing - Milano Cortina 2026 Olympics" [নারীদের ২০ কিলোমিটার স্কিয়াথলন - ক্রস-কান্ট্রি স্কিইং - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ৭ ফেব্রুয়ারি ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]