বিষয়বস্তুতে চলুন

দেলোয়ার হোসেন (ফরিদপুরের রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(দেলওয়ার হোসেন (রাজনীতিবিদ) থেকে পুনর্নির্দেশিত)
দেলোয়ার হোসেন
তৎকালীন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য
(বর্তমান ফরিদপুর-১)
কাজের মেয়াদ
৭ এপ্রিল ১৯৭৩  ৬ নভেম্বর ১৯৭৫
উত্তরসূরীশাহ মোহাম্মদ আবু জাফর
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু.১৯৩৪
মৃত্যু২৪ জুলাই ২০২০
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তান৩ ছেলে ৩ মেয়ে

দেলোয়ার হোসেন (আনু.১৯৩৪–২৪ জুলাই ২০২০) বাংলাদেশের ফরিদপুর জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও তৎকালীন ফরিদপুর-৪ (বর্তমান ফরিদপুর-১) আসনের সাবেক সংসদ সদস্য[]

কর্মজীবন

[সম্পাদনা]

দেলোয়ার হোসেন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ফরিদপুর ইয়াছিন কলেজ, মধুখালী সরকারি আয়েন উদ্দিন কলেজ, কাদেরদী ডিগ্রি কলেজে, বোয়ালমারী কলেজের অধ্যক্ষ এবং বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

দেলোয়ার ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ফরিদপুর-৪ (বর্তমান ফরিদপুর-১) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

মৃত্যু

[সম্পাদনা]

দেলোয়ার হোসেন ২৪ জুলাই ২০২০ সালে ফরিদপুর শহরের নীলটুলীস্থ নিজবাসভবনে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  2. বিশেষ সংবাদদাতা (২৪ জুলাই ২০২০)। "সাবেক এমপি দেলোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০ {{সংবাদ উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)