বিষয়বস্তুতে চলুন

দেব.ডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেব.ডি
থিয়েটার রিলিজ পোস্টার
পরিচালকঅনুরাগ কশ্যপ
প্রযোজকরনি স্ক্রুওয়ালা
রচয়িতাঅনুরাগ কশ্যপ
বিক্রমাদিত্য মোতয়ানি
উৎসশরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক 
দেবদাস
শ্রেষ্ঠাংশেঅভয় দেওল
মাহি গিল
কাল্কি কেকল্যাঁ
সুরকারঅমিত ত্রিবেদী
চিত্রগ্রাহকরাজীব রবি
সম্পাদকআরতি বাজাজ
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকইউটিভি মোশন পিকচারস
মুক্তি
  •  ফেব্রুয়ারি ২০০৯ (2009-02-06)
স্থিতিকাল১৪৪ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয় ১১.০০ কোটি (ইউএস$ ১.৩৪ মিলিয়ন)[]
আয় ২০.৮২ কোটি (ইউএস$ ২.৫৪ মিলিয়ন)[]

দেব.ডি ২০০৯ সালের প্রকাশিত একটি ভারতীয় রোমান্টিক হাসির চলচ্চিত্র। অনুরাগ কাশ্যপের রচনা ও পরিচালনায়, এটি একটি আধুনিক দিনের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা উপন্যাস দেবদাসকে ধারণা করে তৈরি চলচ্চিত্র।[] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন অভয় দেওল, মাহি গিলকাল্কি কেকল্যাঁ। এটি আধুনিক-সময়ের পাঞ্জাব ও দিল্লির পটভূমিতে নির্মাণ করা হয়।

চলচ্চিত্রটি ২০০৯ সালের ৬ই ফেব্রুয়ারি মুক্তি পায় এবং এর প্রথার বাইরের গল্পবর্ণনা, ভিজ্যুয়াল ও সঙ্গীতের জন্য বিপুল সমাদৃত হয়। ১১ কোটি রুপী নির্মাণব্যয়ের বিপরীতে চলচ্চিত্রটি ২০.৮২ কোটি রুপী আয় করে এবং ব্যবসাসফল ঘোষিত হয়। সময়ের পরিক্রমায় চলচ্চিত্রটি কাল্ট তকমা লাভ করে এবং এখন ভারতীয় স্বাধীন চলচ্চিত্রের মাইলফলক হিসেবে গণ্য হয়।

চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেছেন অমিত ত্রিবেদী এবং এতে রক, লোক, জ্যাজ ও যন্ত্রসঙ্গীতের সমন্বয়ে ১৮টি গান রয়েছে। সঙ্গীতে নতুনত্ব ও বর্ণনার সাথে বিরামহীন সমন্বয়ের জন্য অ্যালবামটি প্রশংসিত হয়।[] ত্রিবেদী এই অ্যালবামে তার কাজের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়া চলচ্চিত্রটি ৫৫তম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রশ্রেষ্ঠ পরিচালকসহ নয়টি বিভাগে মনোনয়ন থেকে ছয়টি বিভাগে পুরস্কার অর্জন করে।[]

কাহিনী

[সম্পাদনা]

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • অভয় দেওল - দেবেন্দ্র সিং "দেব" ধীলন
  • মাহি গিল - পারমিন্দর "পারু" কৌর
  • কাল্কি কেকল্যাঁ - লেনি/চন্দ্রমুখী (চন্দ্রা)
  • দিব্যেন্দু ভট্টাচার্য - চুনিলাল
  • পরখ মদন - রসিকা সিং
  • গুরকির্তন - শতপল সিং ধীলন "সত্তু", দেবের বাবা
  • সতন্ত কৌর - কৌশল্য ধীলন, দেবের মা
  • সেনা গমত - ওয়েলকাম হোটেলের মালিক
  • বিনু ধীলন - দ্বিজ সিং ধীলন, দেবের ভাই
  • কুলদীপ শর্মা - ম্যানেজার চাচা, পারোর বাবা
  • সঞ্জয় কুমার - লেনির বাবা
  • হেলেন জোন্স - লেনির মা
  • অসীম শর্মা - ভুবন সিং, পারোর স্বামী ও রসিকার ভাই
  • নবীন কৌশিক - বিমল বড়ুয়া, ধীলনের আইনজীবী
  • একাংশ বৎস - কিশোর দেব
  • সাশা শেট্টি - কিশোরী পারো
  • আনজুম বত্রা - সুনীল
  • নওয়াজুদ্দীন সিদ্দিকী - "ইমোশনার অত্যাচার" গানের ব্যান্ডদলের গায়ক
  • নিতিন চেনপুরি - "ইমোশনার অত্যাচার" গানের ব্যান্ডদলের গায়ক
  • অনুরাগ কশ্যপ - চন্দার খরিদ্দার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Dev D - Movie"বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২৫
  2. "Devdas over the years …"YouthTimes.in। ৯ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  3. "Great film soundtracks: Amit Trivedi and Anurag Kashyap's magnum opus 'Dev.D'"স্ক্রল.ইন। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২৫
  4. মলহোত্রা, অমিত (২৭ ফেব্রুয়ারি ২০১০)। "55th Filmfare Awards 2010 Winners"দেসিব্লিটজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]