দেবী অজিত
দেবী অজিত | |
|---|---|
| জন্ম | তিরুবনন্তপুরম, কেরালা, ভারত |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেতা |
| পত্নী | |
দেবী অজিত একজন ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং মালায়ালাম চলচ্চিত্র জগতের একজন টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি ত্রিভান্দ্রম লজ এবং ইমানুয়েল চলচ্চিত্রে তার ভূমিকার জন্য পরিচিত। তিনি ভার্জিন রোড নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন। গত ২০ বছর ধরে দেবী তিরুবনন্তপুরমে স্কারলেট নামে একটি বস্ত্রবিপনি সংস্থান (বুটিক) চালনা করছেন।[১][২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]দেবী কেরালার তিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হয়ে ওঠেন। তিনি এশিয়ানেটে পাট্টুপেট্টি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে বিনোদন জগতে তার কর্মজীবন শুরু করেছিলেন। দেবী অধ্যাপক ভি. রামচন্দ্রন নায়ার এবং এস. ললিথাম্বিকা দেবীর কন্যা।
দেবী ১৯ বছর বয়সে দ্য কার (১৯৯৭) চলচ্চিত্রের প্রযোজক অজিত কুমারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের কন্যা, নন্দনা অজিত ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন। নন্দনা বর্তমানে ইতালির মিলানে ফ্যাশনোবি সংস্থায় ডিজিটাল বিশ্লেষক হিসেবে কর্মরত। ১৯৯৭ সালে দ্য কার চলচ্চিত্রটি নির্মাণের সময় তার স্বামী এক গাড়ি দুর্ঘটনায় মারা যান। [৩][৪] তাদের মেয়ে নন্দনার বিয়ে হয় ২০২১ সালে।
কর্মজীবন
[সম্পাদনা]দেবী অজিত একজন প্রতিভাবান মালয়ালম অভিনেত্রী, যিনি চলচ্চিত্র ও টেলিভিশনে বহু সফল চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় জীবন শুরু হয় ২০০০ সালে মাঝা চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে তিনি গায়ত্রী চরিত্রে অভিনয় করেন। এরপর ২০০২ সালে উত্তরা সিনেমায় বিশালম চরিত্রে ও ২০০৩ সালে ইভার সিনেমায় রীথা চরিত্রে অভিনয় করেন। কিছু বছর বিরতির পর তিনি ২০০৯ সালে সীথা কল্যাণম সিনেমায় দেবী চরিত্রে ফিরে আসেন। ২০১২ সালে ত্রিবান্দ্রুম লজ চলচ্চিত্রের মাধ্যমে তার পুনরাগমন ঘটে, যেখানে তিনি জারিনা চরিত্রে অভিনয় করেন।
এরপর থেকে দেবী অজিত ধারাবাহিকভাবে বিভিন্ন চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৩ সালে জাকারিয়ার গর্ভিনীকাল, কাঞ্চি, ইমানুয়েল এবং ভার্জিন রোড সিনেমায় তার গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল। ২০১৪ সালে ওন্নুম মিন্ডাথে, পেরুচাঝি, এবং অঙ্কুরম সিনেমায় অভিনয় করেন। ২০১৫ সাল তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ বছর ছিল, কারণ তিনি একসঙ্গে দশটি চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে এন্নু নিন্টে মোইদীন, মিলি, কানাল, ও ভাস্কর দ্য রাস্কাল উল্লেখযোগ্য।
২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি আরও শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। অ্যাকশন হিরো বিজু, গাপ্পি, টেক অফ, ফরেনসিক, হেভেন, এবং ১৮ আওয়ার্স তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে। ২০২২ সালে তিনি লাল জোস, পারফিউম, অটোরিকশাওয়াকারান্তে ভার্যা, ও মেরি আওয়াজ শুনো সিনেমায় অভিনয় করেন। ২০২৩ সালে তার অভিনীত থাল এবং জাওয়ানুম মুল্লাপুভুম সিনেমাগুলো মুক্তি পায়, যা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
চলচ্চিত্রের পাশাপাশি দেবী অজিত টেলিভিশনেও সক্রিয় ছিলেন। তিনি মানাল নাগারাম, নক্ষত্রঙ্গল আরিয়েতে, ইরান নিলাভু, ও আম্মায়ারিয়াথে সহ একাধিক জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা, শক্তিশালী চরিত্র উপস্থাপন, এবং দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার ক্ষমতা তাকে মালয়ালম বিনোদন জগতের অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
টেলিভিশন
[সম্পাদনা]টিভি ধারাবাহিক
[সম্পাদনা]- মানাল নাগারাম ( ডিডি মালয়ালম )
- নক্ষত্রঙ্গল আরিয়েতে ( ডিডি মালায়লাম )
- ইরান নিলাভু ( ফ্লাওয়ার্স টিভি )
- ক্ষনপ্রবচনচলম ( অমৃতা টিভি )
- চকোয়ুম মরিয়ুম ( মাজহাভিল মনোরমা )
- বর্ণাপ্পাকিত্তু ( সূর্য টিভি )
- আনপিরান্নল ( অমৃতা টিভি )
- আম্মায়ারিয়াথে (এশিয়ানেট)
উপস্থাপক হিসেবে টিভি অনুষ্ঠান
[সম্পাদনা]- পাট্টুপেটি ( এশিয়ানেট )
- কল্যাণ সিনে শো ( এশিয়ানেট )
- হৃদস্পন্দন ( এশিয়ানেট )
- টেলি কুইজ ( এশিয়ানেট )
- সুপার হিতুকালুদে কথা ( এশিয়ানেট )
- কমেডি টাইমস ( সূর্য টিভি )
- কোথায়?
- দেবামৃতম ( কৌমুদী টিভি )
- ওনাম পায়াসমেলা ( ফুল টিভি )
- পোন্নানলীলে পয়সামেলা ( কৌমুদী টিভি )
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| এখনও মুক্তি পায়নি এমন চলচ্চিত্র বোঝায় |
| বছর | শিরোনাম | ভূমিকা(সমূহ) | মন্তব্য |
|---|---|---|---|
| ঘোষিত হবে | ভাক্কু | ঘোষিত হবে | পোস্ট প্রোডাকশন |
| ন্যান্সি রানি | ডাক্তার | চলচ্চিত্রায়ন | |
| লাস্ট ৬৯ | চলচ্চিত্রায়ন ওয়েব সিরিজ | ||
| লিলিথ | চলচ্চিত্রায়ন | ||
| নাজা | চলচ্চিত্রায়ন | ||
| আরাম তিরুকল্পনা | আইনজীবী | চলচ্চিত্রায়ন | |
| এথিরে | সন্ন্যাসিনী | চলচ্চিত্রায়ন | |
| চিলা নেরঙ্গালিল চিলার | চলচ্চিত্রায়ন | ||
| ওরু ওয়ায়ানাডান কথা | চলচ্চিত্রায়ন | ||
| জালিয়ানওয়ালা বাগ | কলেজের প্রিন্সিপাল | চলচ্চিত্রায়ন | |
| ২০২৩ | থাল | [৫] | |
| জাওয়ানুম মুল্লাপুভুম | সম্পন্ন | ||
| ২০২২ | লাল জোস | নান্দুর মা | |
| পারফিউম | মার্গারেট | ||
| অটোরিকশাওয়াকারান্তে ভার্যা | শ্রেলা লুইস | ||
| হেভেন | সরকারি কৌঁসুলি | ||
| শালভা মঝা | অম্মা | সঙ্গীত ভিডিও | |
| সায়ান্না ভার্থাকাল | ঊষা | ||
| মেরি আওয়াজ শুনো | ডঃ শাইনি | ||
| ২০২১ | সুনামি | জলি | |
| ১৮ আওয়ার্স | গীতা | টেলিভিশনের জন্য সরাসরি | |
| ২০২০ | ফরেনসিক | দিব্যার মা | |
| গৌতমান্তে রথম | শ্রীলেখা | ||
| থাল্লুম পিডিয়ুম | শীজা | ||
| ২০১৯ | রক্তসাক্ষ্যম | আইশা | |
| মারকোনি মাথাই | লুকার স্ত্রী | ||
| লুকা | ফরেনসিক সার্জন | ||
| লোটাস আই হাসপাতাল | নিজেই | কর্পোরেট ফিল্ম | |
| ২০১৮ | এন্টে সত্য অনুসন্ধান পরীক্ষা | — | শুধুমাত্র কণ্ঠ |
| এন্নালুম শরৎ..? | নাভাস শরিফের মা | ||
| কৈথোলা চাথান | পোন্নাম্মা | ||
| কেনি কিনার |
নারী ম্যাগাজিন প্রধান | তামিল মালায়ালাম (দ্বিভাষিক) | |
| ইডিয়াপ্পাম | উম্মা | সংক্ষিপ্ত চলচ্চিত্র | |
| ২০১৭ | বর্ণ্যথিল আশঙ্কা | শিবানের প্রতিবেশী | |
| ডান্স ডান্স | রেবতী | ||
| টেক অফ | ডঃ সুসানে | ||
| দেবায়নম | - | ||
| নীতী-বি দ্য ফ্লেম | দীপ্থা | সংক্ষিপ্ত চলচ্চিত্র | |
| ওমানাথিঙ্কল | অম্মা | অ্যালবাম | |
| ২০১৬ | ওরে মুখম | মেরি/অ্যান মারিয়া | |
| কোলুমিট্টাই | উন্নিকৃষ্ণনের মা | ||
| গাপ্পি | আমিনার দাদী | ||
| হাল্লেলুয়া | সুসি | ||
| মুধুগৌভ | বহিঃপরীক্ষক | ||
| অ্যাকশন হিরো বিজু | রিজওয়ানের মা | ||
| ২০১৫ | আদি কপ্যারে কুট্টামনি | অধিষ্ঠা লক্ষ্মীর মা | |
| এন্নু নিন্টে মোইদীন | মোইদীনের কাকী | ||
| টিপি ৫১ ভেট্টু | রেমা | ||
| কানাল | জলজা, রঘুর স্ত্রী | ||
| নির্ণায়কম | কালেক্টর | ||
| ভাস্কর দ্য রাস্কাল | এক্স | সম্পাদিত দৃশ্য | |
| আপ্পাভুম ভীঞ্জুম | বধূর মা | ||
| মিলি | হোস্টেল ওয়ার্ডেন | ||
| মরিয়ম মুক্কু | কথরিনা | ||
| ইন্নাই অরিনথাল | সত্যদেবের পারিবারিক বন্ধু | তামিল চলচ্চিত্র | |
| ২০১৪ | ওন্নুম মিন্ডাথে | লিজি জোস | |
| পেরুচাঝি | ফ্রান্সিস কুঞ্জাপ্পানের নারী বন্ধু | ||
| সূরাইয়াদাল | - | তামিল চলচ্চিত্র | |
| অঙ্কুরম | অম্মা | সংক্ষিপ্ত চলচ্চিত্র | |
| ২০১৩ | জাকারিয়ার গর্ভিনীকাল | জাইরার মা | |
| কাঞ্চি | রুক্মিণী | ||
| ইমানুয়েল | স্যান্ডি উইলসন | ||
| ভার্জিন রোড | অরুন্ধতী | ||
| ২০১২ | ত্রিবান্দ্রুম লজ | জারিনা | ফিরে আসার চলচ্চিত্র |
| কিউপিড | বিজয়লক্ষ্মী | সংক্ষিপ্ত চলচ্চিত্র | |
| স্ত্রী পর্বম নবম | - | টেলিফিল্ম | |
| অরিকিল ওরাল কূড়ে | হেমা | টেলিফিল্ম | |
| ২০০৯ | সীথা কল্যাণম | দেবী | |
| ২০০৩ | ইভার | রীথা | |
| ২০০২ | উত্তরা | বিশালম | |
| ২০০০ | মাঝা | গায়ত্রী | প্রথম চলচ্চিত্র |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Devi Ajith turns movie producer" (ইংরেজি ভাষায়)। ১৮ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৮।
- ↑ "Devi Ajith bags her first Tamil film - Times of India"। The Times of India। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৮।
- ↑ Pradeep, K. (৭ আগস্ট ২০১৩)। "Back in the limelight"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৮।
- ↑ "Many people say i resemble Reema Sen: Devi Ajith - Times of India"। The Times of India। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৮।
- ↑ "Anson Paul's 'Thaal' trailer unveils gripping psychological thriller inspired by real events"। The Times of India। ৭ ডিসেম্বর ২০২৩। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২৩।