দেবিতা সরাফ
দেবিতা সরাফ | |
|---|---|
| জন্ম | দেবিতা সরাফ ২৫ জুন ১৯৮১ |
| জাতীয়তা | ভারতীয় |
| মাতৃশিক্ষায়তন | |
| পেশা | চেয়ারম্যান এবং সিইও, ভু টেলিভিশন |
| পিতা-মাতা | রাজকুমার সরাফ বিজয়রানী সরাফ |
| ওয়েবসাইট | www |
দেবিতা সরাফ একজন ভারতীয় ব্যবসায়ী মহিলা, যাঁর জন্ম ভারতের মুম্বাইয়ে। তিনি ভু টেলিভিশনের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং সিইও।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]দেবিতা সরাফ ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা রাজকুমার সরাফ ছিলেন জেনিথ কম্পিউটারসের চেয়ারম্যান। দেবিতা মুম্বাইয়ের কুইন মেরি স্কুলে পড়াশোনা করেছেন।[১] পরে তিনি এইচআর কলেজ অফ কমার্স অ্যাণ্ড ইকোনমিক্স[২] এবং ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে পড়াশোনা করেন, সেখানে তিনি ব্যবসায় প্রশাসনে বিএ ডিগ্রি অর্জন করেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি ২৪ বছর বয়সে তাঁর কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। তিনি বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তি ব্যবস্থাপনা এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে গেম তত্ত্ব ও কৌশলগত চিন্তাভাবনা নিয়েও পড়াশোনা করেছেন।[৪][৫] তিনি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে ওপিএম প্রোগ্রামও (ওনার/প্রেসিডেন্ট ম্যানেজমেন্ট হলো একটি রূপান্তরমূলক প্রোগ্রাম যা একজনকে কর্মক্ষম উৎকর্ষতার দিকে নিয়ে যায়) করছেন।[৬]
জেনিথ
[সম্পাদনা]বাবার নির্দেশনায়, দেবিতা সরাফ ১৬ বছর বয়সে জেনিথ কম্পিউটারসে তাঁর কর্মজীবন শুরু করেন[৭] এবং ২১ বছর বয়সে তাঁকে মার্কেটিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়।[৮][৯] ২০০৬ সালে তিনি মার্কেটিং প্রধান থেকে সিইও পদে উন্নীত হন।[১০]
ভু টেকনোলজিস
[সম্পাদনা]২৪ বছর বয়সে, দেবিতা ভু টেকনোলজিস শুরু করেন, এরা ব্যয়বহুল এলইডি টিভি বিক্রি করে।[৭][১১][১২] জেনিথ যেখানে গণ প্রযুক্তি কেন্দ্রিক পণ্য তৈরি করে, ভু সেখানে উদ্ভাবনী বিলাসবহুল জিনিসপত্র বিক্রি করে।[১৩][১৪] ২০১৪ সালের অক্টোবরে, বোম্বে হাইকোর্ট আন্ধেরি -ভিত্তিক ভু টেকনোলজিসের অফিসের প্রাঙ্গণ সিল করে দেয়, কারণ তারা তাদের হলফনামায় জালিয়াতি ক'রে ২০০ জন কর্মচারী দেখিয়েছিল, কিন্তু ২০১৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে পরিদর্শন করে মাস্টার রোলে মাত্র ৩২ জনকে পাওয়া গিয়েছিল।[১৫]
অন্যান্য
[সম্পাদনা]দেবিতা ফেডারেশন অফ ইণ্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রি (ফিকি) ইয়ং লিডার্স ফোরামের জাতীয় সহ-সভাপতি এবং নির্বাহী কমিটির সদস্য ছিলেন।[৩] তিনি বোম্বে চেম্বার অফ কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির অংশ হিসেবে ইয়ং বোম্বে ফোরামের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসনও ছিলেন।[১৬] তিনি মেনসার সদস্য, এটি উচ্চ আইকিউ (বুদ্ধ্যঙ্ক) সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি আন্তর্জাতিক সমিতি।[১৭]
তিনি ওয়াল স্ট্রিট জার্নালের একজন কলামিস্টও ছিলেন। [১৮] ২০১৭ সালে, তিনি টাইমস অফ ইণ্ডিয়া সংবাদপত্রে একটি পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন দিয়েছিলেন, যেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছিলেন। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।[১৯][২০]
বিতর্ক
[সম্পাদনা]দ্য ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলনের দায়ের করা একটি মামলায় বোম্বে হাইকোর্ট তাঁর বাবা এবং জেনিথ ইনফোটেকের প্রোমোটারদের কোম্পানির তহবিল কর্মীদের অ্যাকাউন্টে পাচারের জন্য দোষী সাব্যস্ত করেছে এবং ভারত সরকারের শিল্প ও আর্থিক পুনর্গঠন বোর্ড (বিআইএফআর) কে তার নিয়ম অনুসারে কাজ করার নির্দেশ দিয়েছে।
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) জেনিথ ইনফোটেক লিমিটেড এবং এর ছয়জন প্রোমোটারকে শেয়ারহোল্ডারদের নোটিশ ছাড়াই প্রতারণামূলকভাবে ব্যক্তিগত অ্যাকাউন্টে তহবিল স্থানান্তরের অভিযোগ এনেছে এবং ২০১৩ সালের ২৫শে মার্চ পর্যন্ত, প্রোমোটারদের জমানত বাজারে প্রবেশ করতে বা কোনওভাবেই জমানত লেনদেন করতে বাধা দিয়েছে। সেবি র নামকৃত ছয় প্রোমোটার হলেন দেবিতা সরাফ; তাঁর বাবা রাজকুমার সরাফ; আকাশ কুমার সরাফ; বিজয়রানী সরাফ; ভু টেকনোলজিস; এবং জেনিথ টেকনোলজিস।[২১][২২]
বই
[সম্পাদনা]| বছর | শিরোনাম |
|---|---|
| ২০১২ | বিজনেস জারিনাস – এসএন চ্যারি[২৩][২৪] |
| ২০১৬ | মোস্ট পাওয়ারফুল উইমেন ইন ইণ্ডিয়া - প্রেম আহলুওয়ালিয়া[২৫] |
| ২০১৮ | ডটার্স অফ লিগ্যাসি – রিঙ্কু পাল [২৬] |
বক্তা
[সম্পাদনা]| বছর | ইভেন্ট |
|---|---|
| ২০১৩ | ওয়ার্টন-ইন্ডিয়া ইকোনমিক ফোরাম – ফিলাডেলফিয়া, পিএ, মার্কিন যুক্তরাষ্ট্র [২৭] |
| ২০১৬ | টুমরো'স ইণ্ডিয়া সামিট – সিউল, কোরিয়া[২৮] |
| ২০১৬ | ইস্তাম্বুল টকস: আন্ত্রেপ্রেনুয়ারশিপ সামিট – ইস্তাম্বুল, তুরস্ক[২৯] |
| ২০১৮ | টেডএক্স গেটওয়ে - মুম্বাই, ভারত[৩০] |
| ২০২০ | ফরচুন নেক্সট ৫০০ সামিট – মুম্বাই, ভারত [৩১] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Chary, S.N. (২০১৫)। Business Czarinas। Bloomsbury India। আইএসবিএন ৯৭৮৯৩৮২৯৫১১৭৯।
- ↑ "Archived copy" (পিডিএফ)। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক) - 1 2 "Business of Luxury"। Afternoondc.in। ২৬ মে ২০১১। ২৮ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১২।
- ↑ "Devita Saraf"। Entrepreneur India।
- ↑ Ann Thomas, Preethi (৩০ সেপ্টেম্বর ২০১৩)। "A go-getter"। The New Indian Express।
- ↑ "Devita Saraf Official Site"।
- 1 2 "She Likes to Hone Her Skills on the Cutting Edge"। Hindustan Times। ১৭ জানুয়ারি ২০০৭। ২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৬।
- ↑ "Devita Saraf, CEO Vu Technologies"। Exhibit Magazine। ২১ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১২।
- ↑ "On the radar: Simply Mumbai"। India Today। ১৬ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১২।
- ↑ "Devita Saraf moves from head of marketing to CEO"। The Times of India। ৩১ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Vu Televisions - Official Store - About Us"। vutvs.com (ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৫।
- ↑ "At Vu, values are more important than value: Devita Saraf"। www.fortuneindia.com (ইংরেজি ভাষায়)। ৯ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৫।
- ↑ "'Keep company lean' says electronics CEO Devita Saraf"। BBC News।
- ↑ Sen, Sunny; Sinha, Suveen (২৪ মে ২০১৫)। "Off the Old Block, off Course ; Had Enough of Business Family Scions Who Follow in Their Parents' Footsteps? Business Today Finds Some Who Blaze Their Own Trails"। Business Today। ২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৬।
- ↑ N Sundaresha Subramanian (১৫ অক্টোবর ২০১৪)। "Bombay HC raps Vu Technologies for false statements in affidavit"। Business Standard। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৫।
- ↑ "Leading ladies : Woman - India Today"। Indiatoday.intoday.in। ৪ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১২।
- ↑ Singh, Saumit (২৩ জানুয়ারি ২০০৮)। "Meet the fashionable Mensan!"। dnaindia.com।
- ↑ Chaudhuri, Arcopol (৩১ অক্টোবর ২০১০)। "Lights, Camera, Ideas at TEDx Mumbai"। DNA, Sunday। ২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৬।
- ↑ "Who is Devita Saraf? Why is she trending on Twitter? Here's what you need to know"। The Indian Express (মার্কিন ইংরেজি ভাষায়)। ২০ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭।
- ↑ "Vu Televisions' CEO welcomes 'President' Donald Trump with full-page ad, gets trolled"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭।
- ↑ Sharma, Mahesh (১০ এপ্রিল ২০১৩)। "How $33M was siphoned from India's Zenith Infotech"। ZD net। Mumbai। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৫।
- ↑ Modak, Samie (২৫ মার্চ ২০১৩)। "Sebi bars Zenith Infotech promoters"। Business Standard। Mumbai। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৫।
- ↑ Narayanan, K S (২৭ ডিসেম্বর ২০১৩)। "Business Czarinas"। thesundayindian.com। ১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৫।
- ↑ Chary, S. N. (৩০ এপ্রিল ২০১৫)। Business Czarinas। Bloomsbury Publishing India Pvt. Ltd.। আইএসবিএন ৯৭৮৯৩৮২৯৫১১৭৯।
- ↑ Ahluwalia, Prem। India's Most Powerful Women (2016 সংস্করণ)। Indian Books and Periodicals।
- ↑ Narayanan, Chitra (১৬ সেপ্টেম্বর ২০১৮)। "Daughters to the fore"। thehindubusinessline.com।
- ↑ "Post Budget reaction-VU Technologies(The Luxury Television and Display Brand)"। itvoice.in।
- ↑ "Global Social India Foundation concludes Tomorrow's India Global Summit in Seoul"। The SME Times News Bureau। ৭ অক্টোবর ২০১৬।
- ↑ "Devita Saraf"। istanbultalks.com.tr। ১৯ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২১।
- ↑ "Devita Saraf At TEDxGateway 2018 – 'Technology Is The Greatest Leveller'"। India Education Diary। ২৪ এপ্রিল ২০২০। ১১ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৫।
- ↑ "Recognising India's largest midsize companies at the Fortune India Next 500 summit- West"। fortuneindia.com। Fortune India।