বিষয়বস্তুতে চলুন

দেবলীনা মজুমদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেবলীনা মজুমদার
দেবলীনা মজুমদার
জন্ম১৯৭২
কলকাতা, ভারত
পেশাচলচ্চিত্র নির্মাতা

দেবলীনা মজুমদার (জন্ম:১৯৭২, কলকাতা, ভারত) একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, ফটোগ্রাফার, লেখক, প্রযোজক এবং চিত্রগ্রাহক। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। দেবলীনা পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ভ্রমণচিত্র, মিউজিক ভিডিও, কর্পোরেট চলচ্চিত্র, টেলিফিল্ম এবং পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণে কাজ করেছেন।

২০১০ সালে, কুইয়ার সম্পর্ক নিয়ে তাঁর নির্মিত একটি কাল্পনিক প্রামাণ্যচিত্র তার চেয়ে সে অনেক আরও (ইংরেজি: More Than a Friend) বিষয়ে কার্ল স্কুনোভার এবং রোজালিন্ড গল্ট রচিত কুইয়ার সিনেমা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের ভারতের চলচ্চিত্র অধ্যায়ে আলোচিত হয়। এই অধ্যায়ে উল্লেখ করা হয় ফায়ার চলচ্চিত্রকেও।

পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে, একটি গ্রামের দুই প্রেমিকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে দেবলীনার প্রামাণ্যচিত্র ...এবং বেওয়ারিশ সামাজিক ট্যাবু এবং সমকামী সম্পর্ক নিয়ে পারিবারিক অসহিষ্ণুতার প্রশ্ন তুলে ধরে।[] একই ঘটনা অবলম্বনে তাঁর কল্পকাহিনীমূলক চলচ্চিত্র আবার যদি ইচ্ছে করো ২০১৭ সালে মুক্তি পায়।

চলচ্চিত্রগ্রাফি

[সম্পাদনা]
বছরচলচ্চিত্রপরিচালকচিত্রগ্রাহকলেখকপ্রযোজকশব্দধরণ
২০২৩ আমার জীবনী (পোস্ট-প্রোডাকশন) হ্যাঁ
২০২৩ সিটিজেন নগর (পোস্ট-প্রোডাকশন) হ্যাঁ হ্যাঁ প্রামাণ্যচিত্র
২০২৩ পড়শি নীলের অর্শিনগর (বিয়ন্ড দ্য ব্লুজ) হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রামাণ্যচিত্র
২০১৯ গে ইন্ডিয়া ম্যাট্রিমনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রামাণ্যচিত্র
২০১৮ তিন সত্যি... (ইন ফ্যাক্ট...)[] হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রামাণ্যচিত্র
২০১৭ আবার যদি ইচ্ছে করো... (ইফ ইউ ডেয়ার ডিজায়ার...)[] হ্যাঁ সহ-চিত্রগ্রাহক হ্যাঁ কল্পকাহিনী
২০১৬ সিগনেচার ফিল্ম, ডায়ালগস: কলকাতা আন্তর্জাতিক এলজিবিটি ফিল্ম অ্যান্ড ভিডিও ফেস্টিভ্যাল[] হ্যাঁ
২০১৬ রশ্মি ম্যাট্রিক পাস হ্যাঁ
২০১৩ ...এবং বেওয়ারিশ (...অ্যান্ড দ্য আনক্লেইমড)[] হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সহ-প্রযোজক হ্যাঁ প্রামাণ্যচিত্র
২০১২ সিগনেচার ফিল্ম, ডায়ালগস: কলকাতা আন্তর্জাতিক এলজিবিটি ফিল্ম অ্যান্ড ভিডিও ফেস্টিভ্যাল[] হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
২০১০ তার চেয়ে সে অনেক আরও (মোর দেন আ ফ্রেন্ড) হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ডকু-ফিকশন
২০১০ সিগনেচার ফিল্ম, ডায়ালগস: কলকাতা আন্তর্জাতিক এলজিবিটি ফিল্ম অ্যান্ড ভিডিও ফেস্টিভ্যাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
২০০৯ হাবুল অ্যান্ড কো. হ্যাঁ কল্পকাহিনী-টেলিফিল্ম
২০০৮ কথা (মনোলোগস) হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
২০০৭ দ্য ব্রোকেন ল্যান্ড হ্যাঁ হ্যাঁ
২০০৬ মাদার কারেজিয়াস[] হ্যাঁ
২০০৫ তোমার ঘরে বাসত করে কয়জনা (দ্য ওয়াল অ্যান্ড আদার স্টোরিজ) হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পরীক্ষামূলক
২০০৫ অ্যা স্ট্রেঞ্জার ইন অ্যা বায়োস্কোপ হ্যাঁ হ্যাঁ
২০০৫ বম্বাগড় নাট্য কোম্পানি হ্যাঁ কল্পকাহিনী-টেলিফিল্ম
২০০৪ সর...র...রা (জয় রান) হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "রবিবাসরীয় ম্যাগাজিন"। Anandabazar.com। ৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৩
  2. "Teen Satyi or In Fact – true experiences of three people who chose to live differently"Our Frontcover (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯
  3. "Vancouver Queer Film Festival | If You Dare Desire"queerfilmfestival.ca (ইংরেজি ভাষায়)। ২৯ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯
  4. debaulicfilms (৪ ডিসেম্বর ২০১৬), Signature Film Dialogues 2016, সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৯
  5. Bhattacharya, Sayan (৫ ফেব্রুয়ারি ২০১৩)। "And the Unclaimed..."Kindle Magazine (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯
  6. Debalina Majumder (১০ জানুয়ারি ২০১৩), DIALOGUES: Calcutta International LGBT Film & Video Festival 2012, সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৯
  7. Debalina Majumder (১২ সেপ্টেম্বর ২০১৫), Mother Courageous, সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯