দেনমোহর (চলচ্চিত্র)
| দেনমোহর | |
|---|---|
দেনমোহর চলচ্চিত্রের পোস্টার | |
| পরিচালক | শফি বিক্রমপুরী |
| প্রযোজক | যমুনা ফিল্ম কর্পোরেশন লিমিটেড |
| রচয়িতা | ছটকু আহমেদ (সংলাপ) |
| চিত্রনাট্যকার | শফি বিক্রমপুরী |
| শ্রেষ্ঠাংশে | সালমান শাহ মৌসুমী রাজীব আহমেদ শরীফ |
| সুরকার | আলাউদ্দিন আলী |
| চিত্রগ্রাহক | আবুল খায়ের |
| সম্পাদক | লুৎফর রহমান |
| প্রযোজনা কোম্পানি | যমুনা ফিল্ম কর্পোরেশন লিমিটেড |
| পরিবেশক | যমুনা ফিল্ম কর্পোরেশন লিমিটেড |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১৫৫ মিনিট |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
দেনমোহর শফি বিক্রমপুরী রচিত ও পরিচালিত ১৯৯৫ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। বিবাদমান দুই জমিদার পরিবারের ছেলে-মেয়ের মাঝে প্রেম, বিবাহ ও দেনমোহর নিয়ে গল্পটি আবর্তিত হয়। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, মৌসুমী, রাজীব ও আহমেদ শরীফ।[১] এই সুপারহিট ছবিটি ১৯৯১ সালে মুক্তি পাওয়া সালমান খান অভিনীত হিন্দি চলচ্চিত্র সনম বেওয়াফা-এর অফিসিয়াল পুনঃনির্মাণ।[২]
কাহিনী
[সম্পাদনা]বিবাদমান দুই জমিদার পরিবারের ছেলে-মেয়ের মাঝে প্রেম হয়। এক পর্যায়ে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়। মেয়ের পরিবারের দাবি থাকে এক কোটি টাকা দেনমোহর। বিয়ের পরদিনই এক কোটি টাকা দিয়ে নববধূকে বের করে দেওয়া হয়।
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- মৌসুমী - রুখসানা চৌধুরী
- সালমান শাহ - সারোয়ার খান
- রাজীব - দেলোয়ার খান
- আহমেদ শরীফ - আমজাদ চৌধুরী
- নাসির খান - আজমল চৌধুরী
- গাংগুয়া - আফজাল চৌধুরী
- ড্যানি সিডাক - মনোয়ার খান
- তৃষ্ণা - জরিনা
- আমির - জরিনার ভাই
- আওলাদ
- আকবর
- ব্রুসলি
- মন্টু
- রফিক
- মিরানা জামান - দাদীমা
- মায়া চৌধুরী
- নাজমা চৌধুরী
- সুজা খন্দকার - দারোগা
- নিলম
- বীনা
- শেখ আবু নাসের সিদ্দিকী - আনোয়ার খান (শিশু শিল্পী)
মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্রটি ১৯৯৫ সালের ৩রা মার্চ ঈদুল ফিতরে মুক্তি পায়।[৩] এটি ব্যবসায়িক ভাবে সফল হয় এবং বছরের অন্যতম সেরা সুপারহিট চলচ্চিত্রের তকমা পায়।
সঙ্গীত
[সম্পাদনা]আলাউদ্দিন আলী এ ছবির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, গাজী মাজহারুল আনোয়ার, মাসুদ করিম, পুলক বন্দ্যোপাধ্যায় এবং গান গেয়েছেন রুনা লায়লা, খালিদ হাসান মিলু, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন ও আগুন।
গানের তালিকা
[সম্পাদনা]| নং. | শিরোনাম | সুরকার | শিল্পী | দৈর্ঘ্য |
|---|---|---|---|---|
| ১. | "মৌসুম এলো ভালোবাসার" | আলাউদ্দিন আলী | রুনা লায়লা | ৫:৩২ |
| ২. | "শুধু একবার শুধু একবার" | আলাউদ্দিন আলী | খালিদ হাসান মিলু এবং সাবিনা ইয়াসমিন | ৬:২২ |
| ৩. | "আমি তোমার প্রেমে পাগল" | আলাউদ্দিন আলী | এন্ড্রু কিশোর | ৪:৩৬ |
| ৪. | "আমার মনের ভেতরে" | আলাউদ্দিন আলী | রুনা লায়লা | |
| ৫. | "ও রঙ্গিলা দুলাভাই" | আলাউদ্দিন আলী | রুনা লায়লা | |
| ৬. | "আমার দেহর আছে এই মন" | আলাউদ্দিন আলী | সাবিনা ইয়াসমিন এবং আগুন | |
| ৭. | "আপন মানুষ কইরা দিয়া পর" | আলাউদ্দিন আলী | সৈয়দ আব্দুল হাদী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ গোলাম রিয়াদ (৫ সেপ্টেম্বর ২০১৫)। "স্মরণ : অমর নায়ক সালমান শাহ"। দৈনিক ভোরের পাতা। ২১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৬।
- ↑ "সালমান-মৌসুমীর রসায়ন"। দ্য রিপোর্ট। ২০১৪।
- ↑ জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃ. ৬১৬। আইএসবিএন ৯৮৪-৭০১৯৪-০০৪৫-৯।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে দেনমোহর (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে দেনমোহর