বিষয়বস্তুতে চলুন

দৃশ্যম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দৃশ্যম
Poster featuring Mohanlal, Meena, Esther and Ansiba walking
মূল শিরোনামദൃശ്യം
পরিচালক জিতু যোসেফ
প্রযোজকঅ্যান্টনি পেরুমবাভুর
রচয়িতাজীতু জোসেফ
শ্রেষ্ঠাংশে
সুরকারবিনু থমাস
অনিল জনসন
চিত্রগ্রাহকসুজিত বাসুদেব
সম্পাদকআয়ুব খান
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকম্যাক্সল্যাব সিনেমাস অ্যান্ড এন্টারটেইনমেন্টস
মুক্তি
  • ১৯ ডিসেম্বর ২০১৩ (2013-12-19) (ভারত)
স্থিতিকাল১৬৪ মিনিট
দেশভারত
ভাষামালয়ালম
নির্মাণব্যয়₹৩.৫ - ৫ কোটি[ক]
আয়প্রা.₹৭৫ কোটি[৪]

দৃশ্যম (অনুবাদ:দূরদৃষ্টি) হল ২০১৩ সালের ভারতীয় মালয়ালম অপরাধ থ্রিলার চলচ্চিত্র। এটি রচনা এবং পরিচালনা করেছেন জিতু যোসেফ। আশীর্বাদ সিনেমাসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেন আন্তোনি পেরুম্বাভুর। চলচ্চিত্রটিতে ক্যাবল নেটওয়ার্কের মালিক জর্জকুট্টি ও পুরো পরিবার আইজি গীতা প্রভাকরের ছেলে বরুণ প্রভাকর নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশের সন্দেহের মুখে পড়ে এবং এর ফলে সৃষ্ট পুলিশি ঝামেলা হতে তার নিজে পরিবারকে রক্ষা করা কাহিনি চিত্রায়ন করা হয়েছে। চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন মোহনলাল, মীনা, আনসিবা হাসান, এসথার অনিল, আশা শারথ, সিদ্দিক, কালাভবন শাজন, রোশান বশীর ও নীরাজ মাধব। ২০২১ সালে দৃশ্যম ২ শিরোনামে'র দ্বিতীয় কিস্তি মুক্তি পায়।

২০১৩ সালের ১০ অক্টোবর তোড়ুপ্পিতে ছবির প্রধান চিত্রগ্রহণের কাজ শুরু হয়। এই ছবিতে সুজিত বাসুদেব চিত্রগ্রহণ ও আয়ুব খান সম্পাদনার দায়িত্বে ছিলেন। অনিল জনসন ও বিনু থোমাস চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন ও সঞ্চালন করেছেন। চলচ্চিত্রটি ২০১৩ সালের ১৯ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।


এবং মুক্তির পর সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায়; বিশেষ করে অভিনয়, চিত্রনাট্য ও পরিচালনার জন্য। এটি ছিল প্রথম মালায়ালম চলচ্চিত্র যা ₹৫০ কোটি রুপি আয় করে। বিশ্বব্যাপী এর আয় ছিল ৭৫ কোটি রুপি।[৪] এটি ১৫০ দিনেরও বেশি সময় ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। সংযুক্ত আরব আমিরাতে এটি ১২৫ দিন ধরে চলা সবচেয়ে দীর্ঘস্থায়ী মালায়ালম চলচ্চিত্রে পরিণত হয়। ২০১৬ সালে পুলিমুরুগান দ্বারা অতিক্রান্ত হওয়ার আগে পর্যন্ত এটি ছিল সর্বোচ্চ আয়কারী মালায়ালম চলচ্চিত্র। এক দশক পর্যন্ত এটি মালায়ালম চলচ্চিত্রের শীর্ষ ১০ সর্বোচ্চ আয়কারী ছবির মধ্যে অবস্থান করেছিল। চলচ্চিত্রটি বহু পুরস্কারে ভূষিত হয়েছে, যার মধ্যে রয়েছে কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার ফর জনপ্রিয় আবেদন ও নান্দনিক গুণে শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং ফিল্মফেয়ার পুরস্কার ফর শ্রেষ্ঠ চলচ্চিত্র – মালায়ালম। এটি প্রদর্শিত হয়েছে ৪৫তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ৮ম এশীয় চলচ্চিত্র উৎসব-এ। দৃশ্যম-এর একাধিক ভাষায় পুনর্নির্মাণ হয়েছে, এর মধ্যে রয়েছে চারটি ভারতীয় ভাষায়: কন্নড়ে Drishya (২০১৪), তেলুগুতে Drushyam (২০১৪), তামিলে Papanasam (২০১৫), এবং হিন্দিতে Drishyam (২০১৫)। আন্তর্জাতিকভাবে এটি সিংহলিতে Dharmayuddhaya (২০১৭) এবং চীনা ভাষায় Sheep Without a Shepherd (২০১৯) নামে পুনর্নির্মিত হয়েছে। এছাড়া ইন্দোনেশীয় ও কোরিয়ান ভাষায় পুনর্নির্মাণের ঘোষণাও দেওয়া হয়েছে,[৫][৬][৭] যা এটিকে প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে উভয় ভাষায় পুনর্নির্মিত হবার গৌরব এনে দেয়।[৮] প্যানোরামা স্টুডিওস যুক্তরাষ্ট্রভিত্তিক Gulfstream Pictures ও JOAT Films-এর সঙ্গে মিলে এই চলচ্চিত্রের একটি ইংরেজি ভাষার পুনর্নির্মাণের ঘোষণাও দিয়েছে।

কাহিনিসংক্ষেপ

[সম্পাদনা]

কুশীলব

[সম্পাদনা]

উৎপাদন

[সম্পাদনা]

অগ্রগতি

[সম্পাদনা]

কলাকুশলী নির্বাচন

[সম্পাদনা]

চলচ্চিত্রায়ন

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]
দৃশ্যম
অনিল জনসন, বিনু থোমাস
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২৫ নভেম্বর ২০১৩ (2013-11-25)
শব্দধারণের সময়২০১৩
স্টুডিওসাউন্ড ফ্যাক্টরি, কোচি
ঘরানাচলচ্চিত্র সঙ্গীত
দৈর্ঘ্য১০:২০
ভাষামালয়ালম
সঙ্গীত প্রকাশনীমিউজিক ২৪৭

দৃশ্যম চলচ্চিত্রের প্রাতিষ্ঠানিক সাউন্ডট্র্যাকে সুরারোপ করেছিলেন অনিল জনসন ও বিনু থোমাস। এটিতে মোট দুটি ট্র্যাক ছিল।গানগুলোর কথা লিখেছেন সন্তোষ ভার্মা। এছাড়াও ছবির থিম সংগীত তৈরি করেছিলেন অনিল জনসন। ২০১৩ সালের ২৫ নভেম্বর অ্যালবামটি মিউজিক ২৪৭'র পরিবেশনায় প্রকাশিত হয়। [৯]

নাওরানিং-এর সমালোচক ভিয়েন তার রিভিউতে মন্তব্য করেন যে, গানগুলোর "একটি সতেজ ও আনন্দদায়ক সুরময়তা রয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।"[১০] ইন্ডিয়াগ্লিট্‌জ-এর সমালোচক সঙ্গীতকে "সতেজ" বলে আখ্যায়িত করেন এবং মন্তব্য করেন যে এটি "চলচ্চিত্রের গতি ও উত্তেজনা তৈরি করে।"[১১]

ট্র্যাক তালিকা
নং.শিরোনামসুরকারগায়ক/গায়িকাদৈর্ঘ্য
১."মারিভিল"বিনু থোমাসনজিম আর্শাদ০৪:১৩
২."নিঝালে"অনিল জনসনবিজয় ইয়েসুদাস০৬:০৭
মোট দৈর্ঘ্য:১০:২০

মুক্তি

[সম্পাদনা]

প্রেক্ষাগৃহে মুক্তি

[সম্পাদনা]

দৃশ্যম চলচ্চিত্রটি ২০১৩ সালের ১৯ ডিসেম্বর ভারতে মুক্তি পায়।[১২] পরবর্তী বছর ২০১৪ সালের ৩রা জানুয়ারি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়।[১৩] চলচ্চিত্রটি ভারতের আয়োজিত ৪৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে "ইন্ডিয়ান প্যানোরামা" বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়। [১৪]এছাড়াও, ২০১৫ সালে জেদ্দায় অনুষ্ঠিত ৮ম এশীয় চলচ্চিত্র উৎসবে ভারতকে প্রতিনিধিত্ব করে এটি প্রদর্শিত হয়।[১৫]

হোম মিডিয়া

[সম্পাদনা]

২০১৪ সালের ৯ মে দৃশ্যমের ডিভিডি, ভিসিডি এবং ব্লু-রে সংস্করণ মুক্তি দেয়া হয়। মুক্তির প্রথম দিনেই চলচ্চিত্রটি ডিভিডি ও ভিসিডি বিক্রিতে নতুন একটি রেকর্ড গড়ে। [১৬]

কুম্ভীলকবৃত্তি অভিযোগ

[সম্পাদনা]

২০১৪ সালের আগস্টে দিকে চলচ্চিত্র পরিচালক সত্যীশ পল দৃশ্যম চলচ্চিত্রের নির্মাতাদের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করেন। তার দাবি ছিল, ছবিটির কাহিনি তাঁর ২০১৩ সালে রচিত ওরু মঝাক্কালাথু নামক চিত্রনাট্যের সঙ্গে উল্লেখযোগ্য সাদৃশ্যপূর্ণ। প্রাথমিক শুনানিতে আদালত ছবিটির সঙ্গে সত্যীশের চিত্রনাট্যের আপাতগ্রাহ্য লক্ষ্য করলেও, তামিল পাপানাসম–এর পুনর্নির্মাণ অব্যাহত রাখার অনুমতি দেন এই শর্তে যে নির্মাতাদের ₹১০ লক্ষ টাকার একটি ব্যাংক গ্যারান্টি আদালতে জমা রাখতে হবে, যেনো অভিযোগ প্রমাণিত হলে ক্ষতিপূরণ নিশ্চিত করা যায়।[১৭] পরবর্তী সময়ে প্রমাণিত হয় যে ২০১১ সালেই জিতু যোসেফ দৃশ্যম–এর চিত্রনাট্য রচনা করেছিলেন। এর ভিত্তিতে ২০১৫ সালের মার্চ মাসে মামলাটি খারিজ করে দেওয়া হয়।[১৮]

অভ্যর্থনা

[সম্পাদনা]

বক্স অফিস

[সম্পাদনা]

সিফি-এর প্রতিবেদনে বলা হয়, ছবিটি “ধীরগতিতে শুরু করেছিল” তবে মুক্তির দ্বিতীয় দিন থেকেই “বক্স অফিস দাপিয়ে বেড়াতে শুরু করে।”[১৯] মুক্তির পর প্রথম আট দিনে ছবিটি ৬.৭ কোটি রুপি আয় করে।[২০] মুক্তির ৩১ দিনের মধ্যে দৃশ্য্যম মালয়ালম চলচ্চিত্র ইতিহাসে সর্বাধিক আয়কারী ছবির রেকর্ড গড়ে, ২০০৮ সালের টোয়েন্টি:২০ ছবিকে পেছনে ফেলে।[৩][২১] ছবিটি কেরালায় টানা ১৫০ দিনের বেশি প্রেক্ষাগৃহে চলেছিল,[২২] এবং তখন পর্যন্ত সেখানে এর মোট সংগ্রহ দাঁড়ায় ৪২.৫ কোটি রুপিরও বেশি।[২৩]

ভারতের অন্যান্য অঞ্চল থেকে ছবিটি প্রায় ১০ কোটি রুপি আয় করে।[২৪] তামিলনাড়ুতে এটি টানা ১০০ দিন প্রেক্ষাগৃহে চলেছিল।[২৫] মুম্বই, বেঙ্গালুরু, আহমেদাবাদ ও হায়দরাবাদের মাল্টিপ্লেক্সগুলোতেও ছবিটি ১০০ দিন ধরে প্রদর্শিত হয়েছিল।[২৬] বিদেশি বাজার থেকেও ছবিটি ৪ কোটির বেশি রুপি আয় করে, যার মধ্যে শুধু ইংল্যান্ড থেকেই এসেছে প্রায় ১ কোটি রুপি।[২৪] দৃশ্য্যম সংযুক্ত আরব আমিরাতে টাইটানিক (১৯৯৭) ছবির পর দ্বিতীয় ছবি হিসেবে ১০০ দিন প্রেক্ষাগৃহে চলার রেকর্ড গড়ে।[২৭] পরবর্তীতে ছবিটি ১২৫ দিন ধরে চলার মাধ্যমে টাইটানিক-এর ১১০ দিনের রেকর্ড ভেঙে সংযুক্ত আরব আমিরাতে সর্বাধিক দিন প্রেক্ষাগৃহে চলা চলচ্চিত্রে পরিণত হয়।[২৮][২৯] কেরালা ও ভারতের অন্যান্য অঞ্চলে ছবিটি মোট ৬০টি প্রেক্ষাগৃহে ১০০ দিনের বেশি চলেছিল।[২৪]

দৃশ্য্যম ছিল প্রথম মালয়ালম চলচ্চিত্র, যা ৫০ কোটি রুপির বেশি আয় করে।[৩০] বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ছবিটির মোট আয় ছিল ৬২ কোটি রুপি।[৩১] ছবিটি বক্স অফিসে রেকর্ড ধরে রেখেছিল ২০১৬ সাল পর্যন্ত, যখন পুলিমুরুগন তার আয় ছাপিয়ে যায়।[৩২]

সমালোচকদের প্রতিক্রিয়া

[সম্পাদনা]

পুরস্কার এবং মনোনয়ন

[সম্পাদনা]
সংগঠন বিভাগ প্রাপক এবং মনোনীত ফলাফল তথ্যসূত্র
৪৪ তম কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্র দৃশ্যম বিজয়ী [৩৩]
বিশেষ জুরি পুরস্কার Kalabhavan Shajon বিজয়ী
৬১ তম ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ শ্রেষ্ঠ চলচ্চিত্র দৃশ্যম বিজয়ী [৩৪]
শ্রেষ্ঠ পরিচালক জিতু যোসেফ মনোনীত [৩৫]
শ্রেষ্ঠ অভিনেতা মোহনলাল মনোনীত
শ্রেষ্ঠ অভিনেত্রী মীনা মনোনীত
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা সিদ্দিক মনোনীত
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী আশা শরৎ বিজয়ী [৩৪]
৩য় দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র দৃশ্যম বিজয়ী [৩৬]
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক জিতু যোসেফ বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেতা মোহনলাল মনোনীত [৩৭]
শ্রেষ্ঠ অভিনেত্রী মীনা মনোনীত
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা আশা শরৎ মনোনীত
শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী Kalabhavan Shajon বিজয়ী [৩৬]
শ্রেষ্ঠ শিশু শিল্পী এস্তার অনিল মনোনীত [৩৭]
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী নাজিম আরশাদ মনোনীত
অমৃতা চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র দৃশ্যম বিজয়ী [৩৮]
শ্রেষ্ঠ পরিচালক জিতু যোসেফ বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেতা মোহনলাল বিজয়ী
শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক আন্তোনি পেরুম্বাভুর বিজয়ী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী আশা শরৎ বিজয়ী
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী নাজিম আরশাদ বিজয়ী
এশিয়ানেট চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র দৃশ্যম বিজয়ী [৩৯]
শ্রেষ্ঠ সহস্রাব্দ অভিনেতা মোহনলাল বিজয়ী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা সিদ্দিক বিজয়ী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী আশা শরৎ বিজয়ী
শ্রেষ্ঠ চরিত্র অভিনেত্রী মীনা বিজয়ী
শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী Kalabhavan Shajon বিজয়ী
এশিয়াভিশন পুরস্কার শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্র দৃশ্যম বিজয়ী [৪০]
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা সিদ্দিক বিজয়ী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী আশা শরৎ বিজয়ী
কেরালা চলচ্চিত্র সমালোচক সমিতি পুরষ্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র দৃশ্যম বিজয়ী [৪১]
শ্রেষ্ঠ পরিচালক জিতু যোসেফ বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেতা মোহনলাল বিজয়ী
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা Sabu Ram বিজয়ী
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী নাজিম আরশাদ বিজয়ী
বনিতা চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র দৃশ্যম বিজয়ী [৪২]
শ্রেষ্ঠ পরিচালক জিতু যোসেফ বিজয়ী
Vayalar Film Awards শ্রেষ্ঠ চিত্রনাট্য জিতু যোসেফ বিজয়ী [৪৩]
শ্রেষ্ঠ অভিনেত্রী মীনা বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ Sujith Vaassudev বিজয়ী
জয় হিন্দ চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র দৃশ্যম বিজয়ী
শ্রেষ্ঠ পরিচালক জিতু যোসেফ বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেতা মোহনলাল বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেত্রী মীনা বিজয়ী
শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী আশা শরৎ বিজয়ী

পুননির্মাণ

[সম্পাদনা]

কিস্তি

[সম্পাদনা]

পাদটীকা

[সম্পাদনা]
  1. ↑ হিন্দুস্তান টাইমস পত্রিকার গৌতমান ভাস্করন দাবি করেছেন বাজেট ছিল ৩.৫ কোটি রুপি,[১] সিফি অনুযায়ী বাজেট ছিল ৪.৫ কোটি,[২] এবং ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস দাবি করেছে বাজেট ছিল ৫ কোটি।[৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Bhaskaran, Gautaman (৯ জানুয়ারি ২০১৪)। "Mohanlal's aam aadmi is a surprise hit in Drishyam"। হিন্দুস্তান টাইমস। ১০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৪।
  2. ↑ "'Drishyam' celebrates 50 days, strikes gold at box-office"। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস। ৩ ফেব্রুয়ারি ২০১৪। ৯ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৪।
  3. 1 2 "Balachander lauds Drishyam, salutes Mohanlal"। হিন্দুস্তান টাইমস। ২০ জানুয়ারি ২০১৪। ৬ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৪।
  4. 1 2 "Top highest grossing Mollywood films worldwide; 2018 tops with 143 crores in 20 days"। পিঙ্কভিলা (ইংরেজি ভাষায়)। ২৫ মে ২০২৩। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
  5. ↑ "Wu Sha: The Chinese remake of Mohanlal starrer Drishyam is minting moolah"। The Indian Express। ২২ জানুয়ারি ২০২০।
  6. ↑ "Mohanlal's 'Drishyam' to be remade in Indonesian"। The Times of India।
  7. ↑ "Wu Sha: The Chinese remake of Mohanlal starrer Drishyam is minting moolah"। The Indian Express। ২২ জানুয়ারি ২০২০। ১২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০।
  8. ↑ Ramachandran, Naman (২১ মে ২০২৩)। "Korean Remake of India's 'Drishyam' Franchise Set at Panorama, Anthology"। Variety (মার্কিন ইংরেজি ভাষায়)। ২১ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৩।
  9. ↑ "Drishyam (Original Motion Picture Soundtrack)"। আইটিউনস স্টোর। ২০ জুন ২০১৪। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
  10. ↑ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "NRRW" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  11. ↑ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "IGRW" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  12. ↑ "Drishyam releases today (Dec 19)"। সিফি। ১৯ ডিসেম্বর ২০১৩। ২২ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  13. ↑ "Drishyam 2013"। ব্লু-রে.কম। ১ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  14. ↑ "45th International Film Festival of India, 2014" (পিডিএফ)। dff.nic.in। ৩০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)।
  15. ↑ ইরফান মোহাম্মদ (১০ মার্চ ২০১৫)। "Indian movie lauded at Asian Film Festival in Jeddah"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ১৯ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৫।
  16. ↑ "Mohanlal's Drishyam Creates New Record In DVD-VCD Sales"। ওয়ানইন্ডিয়া.কম। ১২ মে ২০১৪। ১৩ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৪।
  17. ↑ "Kerala Court Halts 'Drishyam' Tamil Remake Starring Kamal Haasan over Copyright Issue"। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ২৩ আগস্ট ২০১৪। ২৬ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  18. ↑ "Plagiarism case against 'Drishyam' dismissed"। সিফি। ১৭ মার্চ ২০১৫। ২৪ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  19. ↑ "Kerala Box-Office – December/Christmas"। সিফি। ৩১ ডিসেম্বর ২০১৩। ১৯ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  20. ↑ "ദൃശ്യം തരംഗമാകുന്നു: കളക്ഷൻ ഏഴു കോടി കവിഞ്ഞു"। Mathrubhumi (মালয়ালম ভাষায়)। ২৭ ডিসেম্বর ২০১৩। ৩০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৩।
  21. ↑ "കളക്ഷൻ റെക്കോർഡിൽ ചരിത്രം കുറിച്ച് ദൃശ്യം" (মালয়ালম ভাষায়)। Mathrubhumi। ১৯ জানুয়ারি ২০১৪। ২৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৪।
  22. ↑ "Drishyam' celebrates 150 days"। সিফি। ১৮ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৪।
  23. ↑ Nair, Sree Prasad (১৪ জানুয়ারি ২০১৭)। "100 days of Pulimurugan : 8 Kerala Box Office records set by Mohanlal's Rs. 150 crore blockbuster"। Catch News। ১৫ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৭।
  24. 1 2 3 "'Drishyam' celebrates 100 days"। সিফি। ২৮ মার্চ ২০১৪। ১ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  25. ↑ "The biggest sensation in recent times reaches its 100"। Behindwoods। ৩০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৪।
  26. ↑ "Stunning 'Drishyam' completes an emphatic hundred"। Metromatinee। ২৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৪।
  27. ↑ "Malayalam movie equals Titanic record in Abu Dhabi"। Gulf News। ১৬ এপ্রিল ২০১৪। ২০ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৪।
  28. ↑ "Mohanlal is the first Indian actor to achieve this feat"। দ্য নিউজ মিনিট। ১১ ফেব্রুয়ারি ২০১৭। ১১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৭।
  29. ↑ Sidhardhan, Sanjith (১২ ফেব্রুয়ারি ২০১৭)। "Mohanlal almost eclipses Leonardo DiCaprio's feat"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ১৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৭।
  30. ↑ "Drishyam enters ₹50 crore club"। Asianet। ১৯ জানুয়ারি ২০১৪। ৪ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৪।
  31. ↑ "Top highest grossing Mollywood films worldwide; 2018 tops with 143 crores in 20 days"। PINKVILLA (ইংরেজি ভাষায়)। ২৫ মে ২০২৩। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
  32. ↑ "Mohanlal's Pulimurugan becomes first Malayalam film to gross over 100 crore rupees"। ডেকান ক্রনিকল। ৭ নভেম্বর ২০১৬। ২২ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  33. ↑ "Kerala State Film Awards: Mohanlal's 'Drishyam', Fahadh, Lal and Suraj Bag Awards [Complete List of Winners]"। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ২০ এপ্রিল ২০১৪। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৪।
  34. 1 2 "Winners of 61st Idea Filmfare Awards South"। ফিল্মফেয়ার.কম। ১৩ জুলাই ২০১৪। ৬ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৪।
  35. ↑ "61st Idea Filmfare Awards (South) Nomination list"। ফিল্মফেয়ার.কম। ৮ জুলাই ২০১৪। ৬ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  36. 1 2 "SIIMA 2014 Malayalam: 'Drishyam' Gets Best Film Award; Dileep Bags Best Actor Award [Winners' List]"। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ১৫ সেপ্টেম্বর ২০১৪। ১৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  37. 1 2 "SIIMA 2014 Malayalam Nominations: Mohanlal, Mammootty, Fahadh, Prithviraj, Dileep Get the Nod"। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ২০ জুলাই ২০১৪। ২২ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  38. ↑ "Amrita Film Awards"। amritatv.com। ২১ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  39. ↑ "16th Ujala Asianet Film Awards 2014 – Winners List"। metromatinee.com। ১১ জানুয়ারি ২০১৪। ১৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৪।
  40. ↑ "Asiavision Movie Awards 2014 – Winners"। asiavisionawards.com। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  41. ↑ "'Drishyam' Bags Kerala Film Critics Association Awards"। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। ১৯ এপ্রিল ২০১৪। ২২ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  42. ↑ "TTK Prestige-Vanitha Awards: Prithviraj, Shobana Win!"। ওয়ানইন্ডিয়া.কম। ৭ জানুয়ারি ২০১৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  43. ↑ "Vayalar Film awards announced"। Jerin T Sam। metromatinee.com। ৭ মে ২০১৪। ৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]