দূরবীক্ষণ যন্ত্রের ইতিহাস
এই নিবন্ধ বা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই নিবন্ধ বা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। ৩ মাস আগে InternetArchiveBot (আলাপ | অবদান) এই নিবন্ধটি সর্বশেষ সম্পাদনা করেছেন। (হালনাগাদ) |

দূরবীক্ষণ যন্ত্রের ইতিহাস প্রাচীনতম জ্ঞাত দূরবীক্ষণ যন্ত্র বা দুরবিনের চেয়েও পুরনো। ১৬০৮ সালে নেদারল্যান্ডসের একজন চশমা কারিগর হান্স লিপারশি দূরবীক্ষণ যন্ত্রের একটি পেটেন্ট জমা দিয়েছিলেন। যদিও হান্স লিপারশি নিজের পেটেন্ট পাননি, তা সত্ত্বেও ইউরোপ জুড়ে তার উদ্ভাবনের খবর ছড়িয়ে পড়েছিল। প্রথম যুগের প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র একটি উত্তল অবজেক্টিভ লেন্স ও একটি অবতল আইপিস নিয়ে গঠিত। গ্যালিলিও গ্যালিলেই পরবর্তী বছরে দূরবীক্ষণের নকশাকে আরও উন্নত করেছিলেন আর জ্যোতির্বিজ্ঞানে এর ব্যবহার করেছিলেন। ১৬১১ সালে ইয়োহানেস কেপলার একটি উত্তল অবজেক্টিভ লেন্স ও একটি উত্তল আইপিস দিয়ে আরও কার্যকর দূরবীক্ষণ তৈরির বিবরণ দিয়েছিলেন। ১৬৫৫ সালে ক্রিস্টিয়ান হাইগেনস ও অন্যান্য জ্যোর্তির্বিজ্ঞানীরা যৌগিক আইপিস দিয়ে আরও ক্ষমতাশালী কিন্তু ব্যবহারে অসুবিধাজনক দূরবীক্ষণ তৈরি করেছিলেন।[১]
১৬৬৮ সালে আইজাক নিউটন প্রথম প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের উদ্ভাবন করেছিলেন। তার উদ্ভাবিত যন্ত্রে একটি ছোট চ্যাপ্টা তির্যক আয়না রয়েছে যা আলোকে দূরবীক্ষণের ধারে বসানো একটি আইপিসের দিকে প্রতিফলিত করে। ১৬৭২ সালে লোরঁ কাসগ্রাঁ একটি প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের নকশার বিবরণ দিয়েছিলেন যেখানে একটি ছোট উত্তল গৌণ আয়না আলোকে প্রধান আয়নার কেন্দ্রীয় গর্তের দিকে প্রতিফলিত করে।
বর্ণনিরপেক্ষ লেন্স রঙের দরুন অপেরণকে অনেকাংশে কমাতে সক্ষম। ১৭৩৩ সালে চেস্টার মুর হল এর সাহায্যে আরও ছোট ও আরও কার্যকর দূরবীক্ষণ তৈরি করেছিলেন, তবে তিনি একে জনগোচরের আনেননি। জন ডলন্ড হলের এই উদ্ভাবনের কথা জেনে[২][৩] তার সাহায্যে ১৭৫৮ সাল থেকে বাণিজ্যিক পরিমাণে দূরবীক্ষণ নির্মাণ করেছিলেন।
প্রতিফলক দূরবীক্ষণে কিছু গুরুত্বপূর্ণ বিকাশের মধ্যে ১৭২১ সালে জন হ্যাডলির বৃহত্তর প্যারাবলোইড আয়নার উৎপাদন, ১৮৫৭ সালে প্রবর্তিত লেওঁ ফুকোর কাচের আয়নাকে সিলভারিং করার প্রণালী[৪] এবং ১৯৩২ সালে প্রতিফলক আয়নার উপর দীর্ঘস্থায়ী অ্যালুমিনিয়ামের আস্তরণের প্রবর্তন উল্লেখযোগ্য।[৫] ১৯১০ সালে নাগাদ কাসগ্রাঁ প্রতিফলকের রিচি-ক্রেতিয়াঁ রূপভেদের উদ্ভাবন হয়েছিল, তবে ১৯৫০ সালের পরে এটি ব্যাপক হারে প্রবর্তিত হয়েছিল। হাবলের মতো আধুনিক দূরবীক্ষণ যন্ত্র এরকম নকশা ব্যবহার করে, যা কাসগ্রাঁ প্রতিফলকের চেয়ে আরও প্রশস্ত দৃষ্টিক্ষেত্র প্রদান করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ The history of the telescope Henry C. King, Harold Spencer Jones Publisher Courier Dover Publications আইএসবিএন ০-৪৮৬-৪৩২৬৫-৩, আইএসবিএন ৯৭৮-০-৪৮৬-৪৩২৬৫-৬
- ↑ Lovell, D. J.; 'Optical anecdotes', pp.40-41
- ↑ Wilson, Ray N.; 'Reflecting Telescope Optics: Basic design theory and its historical development', p.14
- ↑ "Inventor Biographies – Jean-Bernard-Léon Foucault Biography (1819–1868)"। madehow.com। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৩।
- ↑ "Bakich sample pages Chapter 2" (পিডিএফ)। পৃ. ৩। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৩।
John Donavan Strong, a young physicist at the California Institute of Technology, was one of the first to coat a mirror with aluminum. He did it by thermal vacuum evaporation. The first mirror he aluminized, in 1932, is the earliest known example of a telescope mirror coated by this technique.
উৎস
[সম্পাদনা]
এই নিবন্ধটি একটি প্রকাশন থেকে অন্তর্ভুক্ত পাঠ্য যা বর্তমানে পাবলিক ডোমেইনে: Taylor, Harold Dennis; Gill, David (১৯১১)। "Telescope"। চিসাম, হিউ (সম্পাদক)। ব্রিটিশ বিশ্বকোষ। খণ্ড ২৬ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃ. ৫৫৭–৫৭৩। {{বিশ্বকোষ উদ্ধৃতি}}: অবৈধ|ref=harv(সাহায্য)- Crawford, David Livingstone, সম্পাদক (১৯৬৬)। The Construction of Large Telescopes। International Astronomical Union. Symposium no. 27। London, New York: Academic Press। পৃ. ২৩৪।
- Elliott, Robert S. (১৯৬৬)। Electromagnetics। McGraw-Hill।
- Fizeau, H. 1868 C. R. Hebd. Seanc. Acad. Sci. Paris 66, 932[পূর্ণ তথ্যসূত্র প্রয়োজন]
- King, Henry C., সম্পাদক (১৯৫৫)। The History of the Telescope। London: Charles Griffin & Co.।
- Lindberg, D. C. (১৯৭৬)। Theories of Vision from al-Kindi to Kepler। Chicago: University of Chicago Press।
- Michelson, A. A. 1891 Publ. Astron. Soc. Pac. 3, 274[পূর্ণ তথ্যসূত্র প্রয়োজন]
- Michelson, A. A. & Pease, F. G. 1921 Astrophys. J. 53, 249[পূর্ণ তথ্যসূত্র প্রয়োজন]
- Rashed, Roshdi; Morelon, Régis (১৯৯৬)। Encyclopedia of the History of Arabic Science। খণ্ড ১ & ৩। Routledge। আইএসবিএন ০-৪১৫-১২৪১০-৭।
- Ryle, M.; Vonberg, D. (১৯৪৬)। "Solar radiation on 175Mc/s"। Nature। ১৫৮ (4010): ৩৩৯। বিবকোড:1946Natur.158..339R। ডিওআই:10.1038/158339b0।
- Wade, Nicholas J.; Finger, Stanley (২০০১)। "The eye as an optical instrument: from camera obscura to Helmholtz's perspective"। Perception। ৩০ (10): ১১৫৭–১১৭৭। ডিওআই:10.1068/p3210। পিএমআইডি 11721819। এস২সিআইডি 8185797।
- Van Helden, Albert (১৯৭৭)। "The Invention of the Telescope"। Transactions of the American Philosophical Society। ৬৭ (4)। – reprinted with corrections in 2008
- Van Helden, Albert; Dupré, Sven; van Gent, Rob; Zuidervaart, Huib, সম্পাদকগণ (২০১০)। The Origins of the Telescope (পিডিএফ)। History of Science and Scholarship in the Netherlands। খণ্ড ১২। Amsterdam: KNAW Press। ২৩ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৫।
- Watson, Fred, সম্পাদক (২০০৪)। Star Gazer: The Life and History of the Telescope। Sydney: Allen & Unwin।