বিষয়বস্তুতে চলুন

দুশান ভ্লাহোভিচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দুশান ভ্লাহোভিচ
২০২৪ সালে সার্বিয়া জাতীয় দলের হয়ে ভ্লাহোভিচ
ব্যক্তিগত তথ্য
জন্ম (2000-01-28) ২৮ জানুয়ারি ২০০০ (বয়স ২৫)
জন্ম স্থান বেলগ্রেড, সার্বিয়া
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইয়ুভেন্তুস
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:০৫, ২৩ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

দুশান ভ্লাহোভিচ (সার্বীয়: Душан Влаховић, সার্বীয় উচ্চারণ: [dûʃan ˈʋlǎːhoʋitɕ]; জন্ম: ২৮ জানুয়ারি ২০০০) হলেন একজন সার্বীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ইয়ুভেন্তুস এবং সার্বিয়া জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][][]

২০১৫ সালে, ভ্লাহোভিচ সার্বিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে সার্বিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত সার্বিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে সার্বিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সার্বিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৬ ম্যাচে ১৪টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

দুশান ভ্লাহোভিচ ২০০০ সালের ২৮শে জানুয়ারি তারিখে সার্বিয়ার বেলগ্রেডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ভ্লাহোভিচ সার্বিয়া অনূর্ধ্ব-১৫, সার্বিয়া অনূর্ধ্ব-১৯ এবং সার্বিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে সার্বিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালের ১০ই ফেব্রুয়ারি তারিখে তিনি নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫ দলের বিরুদ্ধে ম্যাচে সার্বিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৩ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
সার্বিয়া২০২০
২০২১১০
২০২২
২০২৩
২০২৪
২০২৫
সর্বমোট৩৬১৪

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "First Team Men" [প্রথম দল পুরুষ]juventus.com (ইংরেজি ভাষায়)। ইয়ুভেন্তুস ফুটবল ক্লাব। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  2. "JUVENTUS" [ইয়ুভেন্তুস]legaseriea.it (ইংরেজি ভাষায়)। সেরিয়ে আ। ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  3. "Juventus » Squad 2024/2025" [ইয়ুভেন্তুস  » দল ২০২৪/২০২৫]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ২২ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  4. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/2539238

বহিঃসংযোগ

[সম্পাদনা]