বিষয়বস্তুতে চলুন

দুর্গাপুর জংশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দুর্গাপুর জংশন
প্রচারণা পোস্টার
পরিচালকঅরিন্দম ভট্টাচার্য
প্রযোজকঅরিন্দম ভট্টাচার্য
চিত্রনাট্যকারঅরিন্দম ভট্টাচার্য
কাহিনিকারঅরিন্দম ভট্টাচার্য
শ্রেষ্ঠাংশে
সুরকারসৌম, শ্রী এবং তিরু
চিত্রগ্রাহকপ্রসেনজিৎ চৌধুরী
সম্পাদকসুজয় দত্ত রায়
প্রযোজনা
কোম্পানি
ড্রিমলাইনার এন্টারটেইনমেন্ট
মুক্তি
  • ২৫ এপ্রিল ২০২৫ (2025-04-25)
স্থিতিকাল১০০ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

দুর্গাপুর জংশন ২০২৫ সালের একটি বাংলা ভাষার ভারতীয় অপরাধমূলক রহস্য থ্রিলার চলচ্চিত্র। ড্রিমলাইনার এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অরিন্দম ভট্টাচার্য।[] প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, একাবলী খান্না, রাজদীপ সরকার ও প্রদীপ ধর।[] ওষুধের বিষক্রিয়ায় ধারাবাহিক মৃত্যুকে কেন্দ্র করে চলচ্চিত্রটির গল্প এগিয়ে চলে।[]

চলচ্চিত্রের বেশিভাগ চিত্রগ্রহণ দুর্গাপুরে ও অল্পকিছু অংশ কলকাতায় অনুষ্ঠিত হয়।[] ২০২৩ সালের জুনে চিত্রগ্রহণ শুরু[] এবং ৯ ডিসেম্বরে শেষ হয়।[] প্রসেনজিৎ চৌধুরীর চিত্রগ্রহণে সম্পাদনার দায়িত্বে ছিলেন সুজয় দত্ত রায় এবং সিজিআই ও ভিএফএক্স সামলেছেন শুভায়ণ চন্দ্র।[][] সঙ্গীত পরিচালনা করেছেন সৌম, শ্রী এবং তিরু। এই চলচ্চিত্রের মাধ্যমে ২০১৬ সালে সাহেব বিবি গোলাম এর আট বছর পর স্বস্তিকাবিক্রম জুটি বড় পর্দায় ফিরেন।[][]

পটভূমি

[সম্পাদনা]

দুর্গাপুর শহরে এক প্রভাবশালী ব্যবসায়ী ও ব্যাংকের মালিককে ভিটামিন ক্যাপসুলে বিষ মিশিয়ে হত্যা করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই রহস্যজনক হত্যাকাণ্ডের পর তার স্ত্রী ঊষসীকে প্রধান সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেপ্তার করে। তবে, তার বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় শেষ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়।

অভিনয়শিল্পী

[সম্পাদনা]
  • ঊষসী চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়
  • পুলিশ অফিসার সৌম্য চরিত্রে বিক্রম চট্টোপাধ্যায়
  • গৌরী চরিত্রে একাবলী খান্না
  • রাজদীপ চরিত্রে রাজদীপ সরকার
  • প্রদীপ ধর
  • অশিম রায় চৌধুরী
  • শ্রীময়ী মুখোপাধ্যায়
  • অক্ষয় কাপুর
  • বিশ্বজিৎ সরকার
  • সৌম্য সেনগুপ্ত

নির্মাণ

[সম্পাদনা]

২০২৩ সালের জুনে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত শিবপুর চলচ্চিত্র মুক্তির আগেই দুর্গাপুর জংশন চলচ্চিত্রের ঘোষণা করা হয়।[] দুর্গাপুরে ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হয় । এছাড়া কিছু অংশ বোলপুর ও কলকাতায় ধারণ করা হয়। প্রধান চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায় এবং বলিউডের একাবলী খান্না কে যুক্ত করা হয়।[১০][১১] ২০২৩ সালের ডিসেম্বরে চিত্রগ্রহণ শেষ হয়।[১২] পরিচালকের তথ্যানুযায়ী চলচ্চিত্রের মূল গল্প মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়।[১৩]

সঙ্গীত

[সম্পাদনা]

চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন সৌম, শ্রী এবং তিরু। গানের কথা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সৈকত চট্টোপাধ্যায়, কৌস্তভ এবং সিজি। গায়ক হিসেবে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম, ইমন চক্রবর্তী, সিজি, উজ্জয়িনী মুখার্জি এবং শ্রুতি গুপ্তা।

২০২৫ সালের ১৯ মার্চ ছবির প্রথম গান 'সায়ানাইড' ইউটিউবে প্রকাশ করা হয়।[১৪] এতে কণ্ঠ প্রদান করেন রূপম ইসলাম[১৫] 'আমি অপরাধী' গানটি ২ এপ্রিল প্রকাশ করা হয় গানটি লিখেছেন মনিদীপা সিংহ এবং গেয়েছেন ইমন চক্রবর্তী[১৬][১৭] ২২ এপ্রিল "রেপ ও বেনাছিটি"[১৮] এবং 'আজি ঝড়ের রাতে' শিরোনামে গানটি ৫ মে প্রকাশ করা হয়।[১৯]

নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."সায়ানাইড"সৈকত চট্টপাধ্যায়, কৌস্তভ কেসি এবং সিজি (রৌনক চক্রবর্তী)রূপম ইসলাম৪:২৯
২."আমি অপরাধী"মণিদীপা সিংহইমন চক্রবর্তী৩:৪৮
৩."রেপ ও বেনাছিটি"সিজি (রৌনক চক্রবর্তী)সিজি (রৌনক চক্রবর্তী)২:২৭
৪."আজি ঝড়ের রাতে"রবীন্দ্রনাথ ঠাকুরউজ্জয়িনী মুখোপাধ্যায় ও শ্রুতি গুপ্তা৪:৪৬
মোট দৈর্ঘ্য:১৫:৩০

মুক্তি

[সম্পাদনা]

চলচ্চিত্রটি ২০২৫ সালের ২৫ এপ্রিল ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[২০][২১]

মূল্যায়ণ

[সম্পাদনা]

আনন্দবাজার পত্রিকার অদিতি বসু রায় ১০ এর মধ্যে ৭ রেটিং দিয়ে লিখেছেন যে, "স্বস্তিকা দত্ত অসাধারণ অভিনয় দক্ষতায় মুগ্ধ করেন—রাগ, অসহায়তা, লাস্য সব অনুভবেই নিখুঁত। বিক্রম চট্টোপাধ্যায় পুলিশ চরিত্রে রাগত ভঙ্গিতে একমাত্রিক মনে হয়েছে, কিছুটা আড়ষ্টও। একাবলী খান্নার চরিত্রে সুযোগ সীমিত হলেও তিনি তা ভালোভাবে ব্যবহার করেছেন। সাউন্ড ডিজ়াইন ও গান বিশেষ করে রূপম ইসলাম ও ইমনের গান, ছবির মেজাজে দারুণ মানিয়েছে। পরিচালক অরিন্দম ভট্টাচার্যের ছবি প্রচলিত ধারার বাইরে গিয়েছে, যা প্রশংসনীয়।"[২২]

সংবাদ প্রতিদিন পত্রিকার বিদিশা চট্টোপাধ্যায় লিখেছেন, অরিন্দম ভট্টাচার্যের পরিচালনায় ‘দুর্গাপুর জংশন’ শুধুমাত্র একটি মার্ডার মিস্ট্রি নয়, বরং তা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও প্রতিবাদের ঝুঁকি নিয়ে জরুরি প্রশ্ন তোলে। বিক্রম চট্টোপাধ্যায় ‘সৌম্য’ চরিত্রে স্টাইলিশ হলেও তার রাগের পেছনের কারণ চিত্রনাট্যে স্পষ্ট নয়। স্বস্তিকা মুখোপাধ্যায় ‘উষসী’ চরিত্রে অসাধারণ—মেল্টিং পয়েন্টের মতো, রহস্যময় এবং পালটাতে থাকা নারী হিসেবে নজর কাড়েন। একাবলী খান্না সিনিয়র অফিসারের ভূমিকায় মানানসই হলেও চরিত্রটি আরও গভীরতা দাবি করত। কনট্রাস্টের খেলা ছবিতে আছে, তবে তা আরও তীব্র করা যেত। ইনভেস্টিগেশনের অংশগুলো আরও টানটান ও বিস্তারিত হতে পারত, তবু দ্বিতীয়ার্ধ রুদ্ধশ্বাস এবং অনেক ঘাটতি পুষিয়ে দেয়।[২৩]

দ্য ওয়াল ছবিটিকে ১০ এর মধ্যে ৭.৫ রেকিং প্রদান করেন।[২৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Bharat, E. T. V. (২০ জুন ২০২৩)। "New Film Durgapur Junction: সত্য ঘটনা অবলম্বনে আসছে অরিন্দমের 'দুর্গাপুর জংশন', সাংবাদিকের ভূমিকায় স্বস্তিকা"ETV Bharat News। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৫
  2. Ananda, A. B. P. (২৭ ফেব্রুয়ারি ২০২৫)। "কলকাতা নয়, এবার দুর্গাপুরে খুনের রহস্য সমাধান করবেন বিক্রম-স্বস্তিকা"bengali.abplive.com। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৫
  3. 1 2 "'দুর্গাপুর জংশন'-এ খুনের ঘটনায় কেন তলব স্বস্তিকা? - a-new-thriller-film-titled-durgapur-junction-is-set-to-be-released-soon-featuring-swastika-mukherjee-"TheWall (ইংরেজি ভাষায়)। ২২ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৫
  4. Ananda, A. B. P. (২২ ডিসেম্বর ২০২৩)। "শেষ হল দুর্গাপুর জংশন ছবির শ্যুটিং, কবে মুক্তি স্বস্তিকা-বিক্রম অভিনীত থ্রিলারের?"bengali.abplive.com। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৫
  5. "New Bengali Movie: শেষ হল 'দুর্গাপুর জংশন' ছবির শ্যুটিং, কবে মুক্তি পাবে ছবি? জানুন"bengali.news18.com। ২৩ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৫
  6. Bharat, E. T. V. (২৪ ফেব্রুয়ারি ২০২৫)। "আসছে স্বস্তিকা ও বিক্রম অভিনীত 'দুর্গাপুর জংশন', প্রকাশ্যে ছবির মোশন পোস্টার"ETV Bharat News। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৫
  7. "ওষুধের বিষক্রিয়ায় মৃত্যু, দুর্গাপুর জংশন-এর ঘটনায় জড়িয়ে পড়লেন বিক্রম-স্বস্তিকা"Hindustantimes Bangla। ২২ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৫
  8. "স্বস্তি নেই স্বস্তিকার, খুনের ঘটনায় তলব অভিনেত্রীকে! রহস্যে মোড়া 'দুর্গাপুর জংশন'-এর টিজার"sangbadpratidin (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৫
  9. Ananda, A. B. P. (২০ জুন ২০২৩)। "'শিবপুর' মুক্তির আগেই নতুন ছবির ঘোষণা, সত্য ঘটনা অবলম্বনে আসছে 'দুর্গাপুর জংশন'"bengali.abplive.com। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৫
  10. "'দুর্গাপুর জংশন'-এ কী করছেন স্বস্তিকা-বিক্রম? ঘণীভূত রহস্য"sangbadpratidin.in। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৫
  11. "বিতর্ক ভুলে নতুন ছবি শুরু করছেন 'শিবপুর'-এর পরিচালক, মুখ্য চরিত্রে স্বস্তিকা এবং বিক্রম"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৫
  12. "'দুর্গাপুর জংশন'-এ কী করছেন স্বস্তিকা-বিক্রম? ঘণীভূত রহস্য"sangbadpratidin.in। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৫
  13. "Swastika- Vikram's Movie: সত্য ঘটনা অবলম্বনে আসছে স্বস্তিকা- বিক্রমের 'দুর্গাপুর জংশন'! শ্যুটিং PHOTOS"Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৫
  14. Zee Music Bangla (১৯ মার্চ ২০২৫)। "Cyanide - Durgapur Junction | Rupam Islam | Vikram C | Swastika M | Arindam B | Soum - Sree - Tiru" {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  15. "দুর্গাপুর জংশন আসার আগেই রুপমকে ট্রিবিউট বিক্রমের!ফসিলসের কোন গান গাইলেন অভিনেতা"Hindustantimes Bangla। ২১ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৫
  16. "রহস্যের গন্ধ ইমনের গানের পরতে পরতে! প্রকাশ্যে দুর্গাপুর জংশনের 'আমি অপরাধী'"Hindustantimes Bangla। ৩ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৫
  17. Zee Music Bangla (২ এপ্রিল ২০২৫)। "Ami Oporadhi | Durgapur Junction | Vikram C, Swastika M | Iman C | Soum, Sree, Tiru | Arindam B" {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  18. Zee Music Bangla (২২ এপ্রিল ২০২৫)। "Rap O Benachiti | Durgapur Junction | Vikram Chatterjee & Swastika M | Cizzy | Soum, Sree, Tiru" {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  19. Zee Music Bangla (৫ মে ২০২৫)। "Aaji Jhorer Ratey | Durgapur Junction | Vikram C, Swastika M | Ujjaini & Shruti | Soum-Sree-Tiru" {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  20. "Durgapur Junction (2025) - Movie | Reviews, Cast & Release Date in durgapur"BookMyShow (ভারতীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৫
  21. "যে নারীর অনেক গুণ, তার সঙ্গী পাওয়া মুশকিল : স্বস্তিকা"ঢাকা পোস্ট। ৪ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৫
  22. "স্বস্তিকার দুরন্ত অভিনয়ে কি জমল হত্যারহস্যের কাহিনি 'দুর্গাপুর জংশন'?"আনন্দবাজার পত্রিকা। ২৬ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৫
  23. "বিষণ্ণ দুর্গাপুরে দুর্ভেদ্য থ্রিলার, পড়ুন 'দুর্গাপুর জংশন'-এর রিভিউ"sangbadpratidin (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৫
  24. "'দুর্গাপুর জংশন' যেন পাপের আঁতুড়, স্বস্তিকা-বিক্রমের দুরন্ত রসায়ন - durgapur-junction-swastika-mukherjee-vikram-chatterjee-new-film-review"TheWall (ইংরেজি ভাষায়)। ২৪ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]