বিষয়বস্তুতে চলুন

দুর্গাদাস ভট্টাচার্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
দুর্গাদাস ভট্টাচার্য
উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২১ অক্টোবর ২০০০  ৯ সেপ্টেম্বর ২০০১
পূর্বসূরীআমিনুল ইসলাম
উত্তরসূরীআবদুল মমিন চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1941-11-01) ১ নভেম্বর ১৯৪১ (বয়স ৮৪)
যশোদল, সদর উপজেলা, কিশোরগঞ্জ জেলা
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীজগন্নাথ কলেজ
মস্কো স্টেট টেক্সটাইল ইনস্টিটিউট, রাশিয়া
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

দুর্গাদাস ভট্টাচার্য (জন্ম: ১ নভেম্বর ১৯৪১) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।[]

প্রাথমিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

দুর্গাদাস ভট্টাচার্য ১৯৪১ সালের ১ নভেম্বর কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার যশোদলে জন্মগ্রহণ করেন। তিনি আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৮ সালে মাধ্যমিক ও গুরুদয়াল কলেজ থেকে ১৯৬০ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি জগন্নাথ কলেজ থেকে ১৯৬২ সালে বাণিজ্যে স্নাতক ও ১৯৬৪ সালে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সাবেক সোভিয়েত রাশিয়ার মস্কো স্টেট টেক্সটাইল ইনস্টিটিউট থেকে ১৯৭৭ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

দুর্গাদাস ভট্টাচার্য ১৯৬৫ সালে জগন্নাথ কলেজে শিক্ষকতা জীবন শুরু করেন এবং ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি মুজিবনগর সরকারের শরণার্থী প্রত্যাবর্তন ও পুনর্বাসন প্রকল্পের প্রশাসক ও হিসাব কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

দুর্গাদাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সম্পাদক ও ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ছিলেন।[] ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[] ২০১২ সালে তার উদ্যোগে কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্ল্যানের সভা অনুষ্ঠিত"যায়যায়দিন। ৩১ জানুয়ারি ২০২৩। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  2. 1 2 হাসিব, নিয়াজ আহমেদ। "অধ্যাপক ড. দুর্গাদাস ভট্টাচার্য"আমাদের কিশোরগঞ্জ। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  3. "বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদরগণের তালিকা ও কার্যকাল"জাতীয় বিশ্ববিদ্যালয়। ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  4. "অনুমোদন পেল আরো ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৩ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  5. "আইআইইউবি সম্পর্কে"ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৬
  6. "কিশোরগঞ্জে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি'র বিদায় সংবর্ধনা"মানবজমিন। ৬ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪