দুরেফিশান সেলিম
দুরেফিশাঁ সলীম | |
|---|---|
درفشاں سلیم | |
| জন্ম | ১৪ জানুয়ারি ১৯৯৬ |
| মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি কলেজ লন্ডন (এলএলবি) |
| পেশা |
|
| কর্মজীবন | ২০২০–বর্তমান |
| পরিচিতির কারণ | ক্যাসী তেরী খুদগর্জী (২০২২) ইশ্ক মুরশিদ (২০২৩) |
| পুরস্কার | পূর্ণতালিকা |
দুরেফিশাঁ সলীম (উর্দু: درفشاں سلیم, উচ্চারিত [d̪ʊrefɪʃãː səliːm]; জন্ম: ১৪ই জানুয়ারি ১৯৯৬)[ক][১] একজন পাকিস্তানি অভিনেত্রী ও মডেল যিনি মূলত উর্দু টেলিভিশনে অভিনয় করেন।[২] তিনি ২০২০ সালে দিল রুবা নাটকে একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।[৩][৪][৫] একই বছর তিনি ভড়াস নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন, যার জন্য তিনি এআরওয়াই পিপল্স চয়েস অ্যাওয়ার্ড অর্জন করেন।[৬] তিনি আরও অভিনয় করেছেন ক্যাসী তেরী খুদগর্জী (২০২২),[৭] ইশ্ক মুরশিদ (২০২৩)[৮] এবং খঈ (২০২৪) নাটকে।[৯]
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]দুরেফিশাঁ ১৯৯৬ সালের ১৪ই জানুয়ারি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোর শহরে জন্মগ্রহণ করেন।[১০] তাঁর বাবা সলিমুল হাসান ২০০০-এর দশকে পাকিস্তান টেলিভিশনে (পিটিভি) পরিচালক ও প্রযোজক হিসেবে কাজ করেছেন। তাঁর মায়ের নাম শুমাইলা সলিম। তাঁর তিন ভাইবোন রয়েছে — ভাই আবদুল্লাহ ও রোহণ এবং বোন রমীন। তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ২০১৯ সালে তিনি অভিনয়জীবন শুরু করার উদ্দেশ্যে করাচিতে চলে আসেন।[১১][১২]
কর্মজীবন
[সম্পাদনা]দুরেফিশাঁ দিল রুবা নাটকে একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন, যার জন্য তিনি লাক্স স্টাইল পুরস্কারে “সেরা নবাগত অভিনেত্রী” বিভাগে মনোনীত হন।[১৩] পরে তিনি ভড়াস নাটকে জুবাব রানা ও ওমর শেহজাদের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেন।[১৪] এরপর তিনি আফফান ওয়াহীদের সঙ্গে পরদেস[১৫] এবং জুদা হুয়ে কুছ ইস তরহ[১৬] নাটকেও অভিনয় করেন।
২০২২ সালে তিনি দানিশ তৈমূরের বিপরীতে প্রণয়ধর্মী ক্যাসী তেরী খুদগর্জী নাটকে কাজ করেন, যা তাকে ব্যাপক জনপ্রিয়তা ও স্বীকৃতি এনে দেয়।[১৭] ২০২৩ সালে তিনি ওয়াহাজ আলীর সঙ্গে জুর্ম নাটকে অভিনয় করেন,[১৮] এরপর সিয়াহ নামের একটি সংকলন ধারাবাহিক এবং মিকাল জুলফিকারের বিপরীতে সামাজিক ধারাবাহিক জ্যাসে আপকী মর্জীতে কাজ করেন।[১৯] তাঁকে ঝোক সরকার নাটকে ফরহান সঈদের সঙ্গে অভিনয়ের প্রস্তাবও দেওয়া হয়েছিল।[২০]
পরবর্তীতে তিনি বিলাল আব্বাস খানের সঙ্গে ইশ্ক মুরশিদ নাটকে ‘শিব্রা শাহমীর’ চরিত্রে অভিনয় করেন।[২১] ২০২৪ সালে তিনি ফয়সল কুরেশীর বিপরীতে প্রতিশোধমূলক থ্রিলার খঈ নাটকে অভিনয় করেন।[২২][২৩] ২০২৫ সালে তিনি সাঁওল ইয়ার পিয়া নাটকে ফিরোজ খান ও আহমদ আলী আকবরের বিপরীতে অভিনয় করেছেন, যা উক্ত অভিনেতাদের সঙ্গে তাঁর প্রথম কাজ।[২৪][২৫]
অন্যান্য কাজ ও গণমাধ্যমে ভাবমূর্তি
[সম্পাদনা]ফিশাঁ বিভিন্ন টেলিভিশন শোতে অতিথি হিসেবেও উপস্থিত হয়েছেন। ২০২৩ সালে তিনি সিয়াহ ধারাবাহিকে ‘সারা’ চরিত্রে অভিনয় করেন।[২৬] ২০২০ সালে হ্যালো পাকিস্তান ম্যাগাজিন তাঁকে তাদের হট১০০ তালিকার “ট্রেইলব্লেজার” বিভাগে স্থান দেয়।[২৭]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]টেলিভিশন
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | সূত্র |
|---|---|---|---|---|
| ২০২০ | দিল রুবা | ইরুম | অভিষেক ধারাবাহিক | |
| ২০২০-২১ | ভরাস | জয়া | প্রধান অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ | [২৮] |
| ২০২১ | পরদেশ | আইমেন | [২৯] | |
| জুদা হুয়ে কুছ ইজ তারহা | মহা | |||
| ২০২২ | ক্যাসি তেরি খুদগারজি | মেহাক শমসের | ||
| ২০২৩ | জুরম | আয়লা নাদিম | ছোট ধারাবাহিক | [৩০] |
| সিয়াহ | সারা | পর্ব: "মাস্ক ম্যান" | [৩১] | |
| যেইসে আপকি মার্জি | আলিজায় | [৩২] | ||
| ২০২৩-২৪ | ইশক মুর্শিদ | শিবরা সুলাইমান | ||
| ২০২৪ | খেই | জামদা খান |
অন্যান্য উপস্থিতি
[সম্পাদনা]| বছর | শিরোনাম | মন্তব্য | সূত্র |
|---|---|---|---|
| ২০২১ | জিতো পাকিস্তান লীগ ২ | পর্ব ১১ | [৩৩] |
টেলিফিল্ম
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | সূত্র |
|---|---|---|---|
| ২০২১ | হাঙ্গর এস-১৩১ | সামিরা |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| বছর | কাজ | শ্রেণী | ফলাফল | সূত্র | |
|---|---|---|---|---|---|
| লাক্স স্টাইল পুরস্কার | |||||
| ২০২১ | টিভিতে সেরা উদীয়মান প্রতিভা | দিল রুবা | মনোনীত | [৩৪] | |
| ২০২২ | সেরা টিভি অভিনেত্রী (দর্শকদের পছন্দ) | পরদেশ | মনোনীত | [৩৫] | |
| এআরওয়াই পিপল'স চয়েজ পুরস্কার | |||||
| ২০২১ | নতুন উদীয়মান প্রতিভা (নারী) | ভরাস | বিজয়ী | [৩৬] | |
| বাহু চরিত্রে প্রিয় অভিনেত্রী | ভরাস | মনোনীত | |||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ এই উর্দু ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় উর্দু শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
- ↑ "Durefishan Saleem Celebrates Her 27th Birthday"। ১৪ জানুয়ারি ২০২৩।
- ↑ Staff, Images (২৬ আগস্ট ২০২১)। "Lux Style Awards announces nominations for its 20th edition"। Images (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ Karishma Soorthy (১২ জানুয়ারি ২০২১)। "How 'Bharaas' Succeeds at Keeping Us Involved"।
- ↑ Desk, Entertainment (২৭ আগস্ট ২০২১)। "LSA 2021: And the nominees are..."। The Express Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Durefishan Saleem receives peck of love at 'Ishq Murshid' finale screening"। Daily Jang (মার্কিন ইংরেজি ভাষায়)। ৫ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ Soorty, Karishma (১২ জানুয়ারি ২০২১)। "How 'Bharaas' Succeeds at Keeping Us Involved"। HIP (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ Staff, Images (২৯ জানুয়ারি ২০২৩)। "Dur-e-Fishan says she would not watch or do dramas like Kaisi Teri Khudgarzi again"। Images (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ Staff, Images (১ মে ২০২৪)। "Ishq Murshid's finale will be screened in cinemas across Pakistan"। Images (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Durefishan Saleem receives peck of love at 'Ishq Murshid' finale screening"। ৫ মে ২০২৪।
- ↑ "Dur-e-Fishan Saleem Celebrates Her Birthday With Her Co-Stars"। ১৩ জানুয়ারি ২০২১।
- ↑ Maliha Rehman (৩১ জুলাই ২০২০)। "For aspiring actors looking for stardom, Karachi is the city of opportunities"। images.dawn.com। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২।
- ↑ "Faysal Quraishi claims Khaie 'isn't about Pashtuns' but that doesn't mean it isn't perpetuating harmful stereotypes"। ২৩ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ Jawaid, Mohammad Kamran (১২ এপ্রিল ২০২০)। "PRIME TIME: BINGE WATCHING Dilruba, Tarap, Sabaat… BUT FOR HOW LONG?"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২০।
- ↑ "Bharaas:The story of love and obsession"।
- ↑ "Shaista Lodhi to pair up with ace actor Sarmad Khoosat for 'Pardes"। Mag The Weekly।
- ↑ "4 onscreen couples that have sent Pakistani drama fans into a frenzy"। The Express Tribune। ৩০ এপ্রিল ২০২৪।
- ↑ "Dur-e-Fishan says she would not watch or do dramas like Kaisi Teri Khudgarzi again"। images.dawn.com। ২৯ জানুয়ারি ২০২৩।
- ↑ Mohammad Nasir (৬ মে ২০২৩)। "Last episode of drama serial 'Jurm' on Geo TV today"। The News International (newspaper)।
- ↑ "'I cry every time…': Dur-e-Fishan Saleem reacts to 'Jaisay Aapki Marzi' reviews"। ARY News। ১৪ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Hiba Bukhari to replace Durefishan Saleem in new drama 'Jhok Sial'"। www.bolnews.com। ১৭ মার্চ ২০২৩।
- ↑ Shailaja Rao (৪ মার্চ ২০২৪)। "Cute and Choppy Pakistani Romantic Drama 'Ishq Murshid' Wins Hearts and Viral Fame in India and Beyond"। American Kahani (মার্কিন ইংরেজি ভাষায়)।
- ↑ "Durefishan Saleem filmed without consent"। The Express Tribune। ১৬ জুলাই ২০২৪।
- ↑ Moeeza Arshad (৯ ফেব্রুয়ারি ২০২৪)। "Ishq Murshid: The Epitome of Television Triumph"। Hum TV। ১৩ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৪।
- ↑ "Ahmed Ali Akbar gears for exciting new project 'Sanwal Yaar Piya'"। ১২ ডিসেম্বর ২০২৪।
- ↑ "2 Reported upcoming Pakistani dramas of Durefishan Saleem"। ২১ অক্টোবর ২০২৪।
- ↑ "Green Entertainment Dramas Schedule And Timings Revealed"। reviewit.pk। ৩০ জুন ২০২৩।
- ↑ "Headliners, trailblazers, trendsetters – Celebs who made it to Hello Pakistan's #HOT100 list"। Hello Magazine Pakistan। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০।
- ↑ Haq, Irfan Ul (১০ ডিসেম্বর ২০২০)। "Tuba Aamir makes her television debut with Bharaas"। Images (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Pardes – The untold story | Shehr | thenews.com.pk"। www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Wahaj Ali, Durefishan Saleem to star in crime thriller "Jurm," latest short series"। Samaa English। ১৪ এপ্রিল ২০২৩। ৬ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩।
- ↑ Staff, Images (৩ মে ২০২৩)। "All the stars set to star in upcoming anthology TV series Siyaah"। Images (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ Desk, Web (২৩ আগস্ট ২০২৩)। "Talk about marzi, consent: Dur-e-Fishan Saleem on her new serial"। ARY NEWS (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Jeeto Pakistan Super League Season 2 is Coming Soon"। Research Snipers (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৭ এপ্রিল ২০২০। ২৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২০।
- ↑ Desk, BR Web (২৮ আগস্ট ২০২১)। "Here are the nominations for the 20th Lux Style Awards"। Brecorder (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ Desk, Entertainment (২৩ নভেম্বর ২০২২)। "LSA 2022: And the nominees are..."। The Express Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ NewsDesk (৪ মার্চ ২০২১)। "ARY People's Choice Awards Announced"। Oyeyeah (মার্কিন ইংরেজি ভাষায়)। ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪।