বিষয়বস্তুতে চলুন

দুমাত আল-জান্দাল

দুমাত আল-জান্দাল
دُومَة ٱلْجَنْدَل
প্রাচীন শহর আদুম্মাতু-এর ধ্বংসাবশেষ
দুমাত আল-জান্দাল সৌদি আরব-এ অবস্থিত
দুমাত আল-জান্দাল
সৌদি আরবে অবস্থান
অবস্থানআল জাওফ প্রদেশ, সৌদি আরব
স্থানাঙ্ক২৯°৪৮′৪১″ উত্তর ৩৯°৫২′০৬″ পূর্ব / ২৯.৮১১৩৯° উত্তর ৩৯.৮৬৮৩৩° পূর্ব / 29.81139; 39.86833
ধরনবসতি
যার অংশ সৌদি আরব
স্থান নোটসমূহ
অবস্থাধ্বংসপ্রাপ্ত
জনসাধারণের প্রবেশাধিকারহ্যাঁ

দুমাত আল-জান্দাল (আরবি: دُومَة ٱلْجَنْدَل), আল-জাওফ বা আল-জউফ নামেও পরিচিত (আরবি: ٱلْجَوْف),[১][স্পষ্টীকরণ প্রয়োজন] এটি ওয়াদি সিরহান অঞ্চলের উল্লেখ করে। এই প্রাচীন ধ্বংসপ্রাপ্ত শহরটি বর্তমানে উত্তর-পশ্চিম সৌদি আরবের আল জাওফ প্রদেশ-এর ঐতিহাসিক রাজধানী হিসেবে পরিচিত। এটি সাকাকা শহর থেকে ৩৭ কিমি দূরে অবস্থিত।

শহরটি নাফুদ মরুভূমির উত্তরে এবং ওয়াদি সিরহানের এক প্রান্তে অবস্থিত ছিল। এটি প্রাচীন বাণিজ্যপথের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে অবস্থিত ছিল, যা সুগন্ধি বাণিজ্য পথের অংশ। এর একটি শাখা ভারত ও দক্ষিণ আরবের মূল্যবান সামগ্রীর উৎসকে ব্যাবিলন-এর সঙ্গে সংযুক্ত করত, এবং অপর একটি শাখা পারস্য উপসাগর থেকে ওয়াদি সিরহানের মাধ্যমে দক্ষিণ সিরিয়ার সঙ্গে সংযোগ করত।[২] শহরটির চারপাশে একটি প্রাচীন সীমানা প্রাচীর ছিল[সন্দেহপূর্ণ ], এবং এটি একটি মরূদ্যানের মধ্যে অবস্থিত ছিল।[৩][ভালো উৎস প্রয়োজন]

প্রাচীন শহর দুমাকে নব-আসিরীয় রাজা এসারহাদ্দন-এর প্রিজমে (খ্রিস্টপূর্ব ৬৭৩-৬৭২ সালের মাটির তৈরি লিপিতে) "আরবদের দুর্গ" হিসেবে বর্ণনা করা হয়েছে।[৪]

কিছু গবেষক মনে করেন, এই স্থানটি দুমা-র অঞ্চল ছিল, যিনি ইসমায়েলের বারো পুত্রের একজন হিসেবে আগতগ্রন্থে উল্লিখিত আছেন।[৫]

শব্দউৎপত্তি

[সম্পাদনা]

“দুমাত আল-জান্দাল” নামটির আক্ষরিক অর্থ "পাথরের দুমা"; আর "আল-জাওফ" অর্থ "অববাহিকা", যা ওয়াদি সিরহান অঞ্চলের প্রতি ইঙ্গিত করে। শহরটির প্রাচীন আক্কাদীয় নাম ছিল আদুম্মাতু।[তথ্যসূত্র প্রয়োজন]

ইতিহাস ও প্রত্নতত্ত্ব

[সম্পাদনা]

প্রাক-ইতিহাস

[সম্পাদনা]

২০২০ সালের জুন মাসে প্রকাশিত অ্যান্টিকুইটি জার্নালে একটি ৩৫ মিটার দীর্ঘ ত্রিভুজাকৃতির মেগালিথিক পাথরের মঞ্চ আবিষ্কারের কথা জানানো হয়, যা বিভিন্ন কবরস্থলে ঘেরা এবং খ্রিস্টপূর্ব ষষ্ঠ সহস্রাব্দে নির্মিত। এটি সম্ভবত ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। ফ্রান্স, সৌদি আরব ও ইতালির প্রত্নতাত্ত্বিক গবেষকরা, ওলিভিয়া মুনোজ-এর নেতৃত্বে, মনে করেন এই আবিষ্কারগুলি প্রাগৈতিহাসিক আরবের পশুপালনভিত্তিক যাযাবর জীবনধারা ও ধর্মীয় আচার সম্পর্কে আলোকপাত করে।[৬][৭]

প্রাচীন নিকটপ্রাচ্য

[সম্পাদনা]

এই শহরের ইতিহাস খ্রিস্টপূর্ব ১০ম শতাব্দী পর্যন্ত বিস্তৃত এবং এটি নব-আসিরীয় শিলালিপিতে উল্লেখ রয়েছে (খ্রিস্টপূর্ব ৮৪৫), যেখানে একে আদুম্মাতু নামে অভিহিত করা হয়েছে এবং একটি আরব রাজ্যের রাজধানী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাকে কখনও কিদর (কিদ্রি) বলা হয়েছে। শহরটি শাসনকারী পাঁচজন আরব রাণীর নাম জানা যায়, যাদের মধ্যে আছেন জাবিবে, শামসি, তাবুয়া, এবং তেউলখুনু। শেষোক্ত রাণী ছিলেন দেবী আতারসামাইন-এর প্রধান পুরোহিতাও, যিনি উর্বরতা, প্রেম ও যুদ্ধের দেবী এবং ইশতার-এর সঙ্গে সংশ্লিষ্ট। দুমা শহরে ইশতার-এর একটি গুরুত্বপূর্ণ মন্দির ছিল।[৮]

এ শহরটিই সম্ভবত ইসাইয়া গ্রন্থের এক অংশে নির্দেশ করা হয়েছে:

“দুমা”-র বাণী।

সেয়ির থেকে আমার কাছে একটি আহ্বান এসেছে:
“রাত্রি কতদূর গিয়েছে, প্রহরী?
প্রহরী, রাত্রি কতদূর?”

প্রহরী উত্তর দিল,
“সকাল এসেছে, আবার রাতও।
যদি জানতে চাও, জানো;
আবার ফিরে এসো।”

নাবাতীয় রাজ্য

[সম্পাদনা]

পশুবলির প্রথা ছিল প্রচলিত, এবং দার্শনিক পোর্ফিরি তাঁর De Abstinentia (তৃতীয় শতক খ্রিস্টাব্দ) গ্রন্থে উল্লেখ করেন যে, দুমা-তে প্রতি বছর একজন বালককে বলি দিয়ে একটি বেদির নিচে কবর দেওয়া হতো। কিছু গবেষক মনে করেন, এই প্রথা সম্ভবত অন্যান্য নাবাতীয়দের মধ্যেও প্রচলিত ছিল।[৯]

১৯৮৬ সালে খালিল ইব্রাহিম আল-মুয়াইকেল পরিচালিত খননকাজে ১৯৭৬ সালের পর্যবেক্ষণের সঙ্গে মিল পাওয়া যায় যে, এখানে রোমান-নাবাতীয় মৃৎপাত্রের একটি অভিন্ন স্তর রয়েছে, যা নির্দেশ করে যে নাবাতীয়দের শাসনকালে এ অঞ্চলে একটি সমৃদ্ধিশালী জনপদ ছিল।[১০]

রোমান যুগ

[সম্পাদনা]

খ্রিস্টাব্দ ১০৬ সালে সম্রাট ত্রাজান নাবাতীয় রাজ্য দখলের পর দুমাতা-কে রোমান সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন।[১১]

দুমাতা পরবর্তী চার শতাব্দীরও বেশি সময় ধরে লাইমেস আরাবিকুস-এর একটি গুরুত্বপূর্ণ পূর্বতম বসতি হিসেবে রয়ে যায়। খ্রিস্টাব্দ ২৬৯ সালে পালমিরার রাণী জেনোবিয়া এ স্থানকে একটি দুর্গবেষ্টিত শহর হিসেবে উল্লেখ করেন। তাঁর বাহিনী শহরটি দখল করার পর মারিদ দুর্গ রোমানদের বিরুদ্ধে বিদ্রোহের সময় প্রতিরোধ করে।[১১] পরে পঞ্চম শতকে এই শহর কিন্দা রাজ্যের রাজধানী হয়ে ওঠে।[তথ্যসূত্র প্রয়োজন]

বাইজেন্টাইন ও সাসানীয় অধীন আরবরা

[সম্পাদনা]

প্রাচীন এই মরূদ্যান শহরটি ছিল প্রাক-ইসলামিক আরবদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্ষিক বাণিজ্য মেলার গন্তব্য। অন্যান্য বাজারনগরের তুলনায়, দুমা রাজনৈতিকভাবে একটি বিতর্কিত এলাকা ছিল, যাকে বাইজেন্টাইন ও সাসানীয়দের আরব অনুগতরা নিজেদের কর্তৃত্বাধীন বলে দাবি করত। দুমার বাজারগুলো দাসব্যবসা ও পতিতাবৃত্তির জন্য পরিচিত ছিল এবং ওই অঞ্চলের প্রভাবশালী গোত্র বানু কালব অন্যদের তুলনায় অধিক হারে দাসপ্রথা চর্চা করত।[১২]

২০১৭ সালে আল-জাওফের কাছে একটি প্রাক-ইসলামিক আরবি খ্রিস্টান লেখনী আবিষ্কৃত হয়, যেটি খ্রিস্টাব্দ ৫৪৮/৫৪৯ সালের এবং দুমাত আল-জান্দাল শিলালিপি নামে পরিচিত। এতে লেখা আছে: “স্মরণীয় হোক। ঈশ্বর স্মরণ করুন হজʿ{ব/ন}উ, সালামা/সালামাহ/সালিমার পুত্রকে {এই} মাসে (ফাঁকা) বছর ৪৪৩ [খ্রিস্টাব্দ ৫৪৮/৫৪৯]।"[১৩]

মুহাম্মদের সময়

[সম্পাদনা]

কৌশলগত অবস্থানের কারণে শহরটি অন্তত তিনবার আক্রমণের লক্ষ্য হয়েছিল। এটি মদিনা থেকে প্রায় পনেরো দিনের পথ এবং দামেস্কের অর্ধেক দূরত্বে অবস্থিত ছিল।[১৪]

খ্রিস্টাব্দ ৬২৬ সালের জুলাই মাসে নবী মুহাম্মদ দুমাত আল-জান্দাল অভিযান পরিচালনার নির্দেশ দেন।[১৫] তাঁর কাছে খবর আসে যে, কিছু গোত্র সড়ক ডাকাতিতে লিপ্ত এবং মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।[১৬] কোনও সংঘর্ষ ছাড়াই ঘাতফান গোত্র পালিয়ে যায়।[১৬]

পরবর্তীতে, খ্রিস্টাব্দ ৬৩০ সালের অক্টোবর মাসে মুহাম্মদ খালিদ ইবন আল-ওয়ালিদকে দুমার খ্রিস্টান শাসকের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন।[১৭][১৮] এরপর খ্রিস্টাব্দ ৬৩১ সালের এপ্রিল মাসে দ্বিতীয় অভিযান পরিচালিত হয় ওয়াদ্দ নামক একটি দেবতার মূর্তি ধ্বংস করার জন্য, যা বানু কালব গোত্র পূজা করত।[১৯][২০] খ্রিস্টাব্দ ৬৩০ সালে খালিদ ইবন আল-ওয়ালিদ শহরটি দখল করেন এবং এটি সদ্য প্রতিষ্ঠিত ইসলামী খিলাফতের অন্তর্ভুক্ত হয়।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

মারিদ দুর্গ

[সম্পাদনা]
দুর্গের অভ্যন্তরের দৃশ্য

উমর মসজিদ

[সম্পাদনা]

উমর মসজিদ (ভুলভাবে খলিফা উমর-এর সঙ্গে সম্পৃক্ত) দুমাত আল-জান্দালে অবস্থিত। মসজিদটি খ্রিস্টাব্দ ৬৩৪–৬৪৪ সালের মধ্যে নির্মিত হয়। তবে, প্রকৃত নির্মাণকাল সম্ভবত আরও পুরাতন এবং এটি প্রাথমিকভাবে একটি গির্জা ছিল বলে মনে করা হয়। কিছু গবেষক মনে করেন, মসজিদটির নামকরণ বানু উমর নামে একটি গোত্রের নামানুসারে, যারা দুমাতে বসতি স্থাপন করেছিল।[তথ্যসূত্র প্রয়োজন]

দুমাত আল-জান্দালের উমর মসজিদ ও আল-দারি মহল্লা

মসজিদের উত্তর (কিবলা) প্রাচীর[স্পষ্টীকরণ প্রয়োজন] মারিদ দুর্গের দিকে একটি রাস্তা পেরিয়ে মুখোমুখি। বাকি তিন দিকে এটি ঘনবসতিপূর্ণ পুরনো নগর স্থাপনার মাঝে অবস্থিত। অন্যান্য প্রাচীন শহরের মসজিদের মতো, এটি পাথরের নির্মাণশৈলীতে গঠিত, যেখানে মূল নামাজঘরের আগে একটি খোলা উঠান এবং উত্তর দিকে আরও একটি প্রার্থনাকক্ষ রয়েছে। মিনারটি নামাজঘরের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত, যা রাস্তার ওপরে একটি সংযোগ সেতুর মাধ্যমে গঠিত। মসজিদে প্রবেশ করা হয় কিবলা প্রাচীরের একটি দরজা দিয়ে, যা মিনারের কাছাকাছি।[স্পষ্টীকরণ প্রয়োজন] মূল নামাজঘরটি কিবলা প্রাচাল-সামান্তরাল তিনটি পাথরের স্তম্ভের সারিতে গঠিত। এই স্তম্ভগুলো কাঠের লিন্টেল বহন করে[স্পষ্টীকরণ প্রয়োজন], যার ওপর কাদা প্লাস্টার করা অকেশিয়া ও খেজুর গাছের কাণ্ড দিয়ে ছাদ নির্মিত হয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

মিহরাবটি কিবলা প্রাচীরের মাঝখানে একটি সরু, ওপরে বাঁকানো খোপ এবং এর ডান পাশে তিনটি পাথরের ধাপবিশিষ্ট অনুরূপ আরেকটি খোপ রয়েছে। মিহরাব, মিনবার এবং কিবলা প্রাচীরের নিচের অংশ সাদা চুন দিয়ে লেপা। বাইরে থেকে দেখলে মিহরাব ও মিনবার সামান্য কিবলা প্রাচীর থেকে বাইরে বেরিয়ে আছে। এছাড়াও, রাস্তার দিক থেকে একটি খোলা পাথরের সিঁড়ি দেখা যায়, যা কিবলা প্রাচীর বরাবর উঠে ছাদে পৌঁছায়। মিনারটির কাণ্ড আয়তাকার, যা উপরে উঠে ধীরে ধীরে সংকীর্ণ হয়ে পিরামিড আকারে শেষ হয়েছে। এর অভ্যন্তরে চারটি তলা ছিল, যা একটি সর্পিল সিঁড়ি দিয়ে সংযুক্ত ছিল, তবে সেটি বর্তমানে ধসে পড়েছে। মিনারের প্রতিটি তলায় ও পাশে একটি করে আয়তাকার জানালা রয়েছে, যেগুলোর ওপরে পাথরের লিন্টেল বসানো আছে এবং সেগুলো অভ্যন্তরে আলো প্রবেশ করায়।[তথ্যসূত্র প্রয়োজন]

আল-দারি মহল্লা

[সম্পাদনা]
দুমাত আল-জান্দালের প্রাচীন আল-দারি মহল্লা

আল-দারি মহল্লা উমর ইবন আল-খাত্তাব মসজিদ ও মারিদ দুর্গের আশেপাশে অবস্থিত, যা দুমাত আল-জান্দালের পুরনো অংশকে প্রতিনিধিত্ব করে। আল-দারি মহল্লা দুমার প্রাচীন শহরের অন্যতম অবশিষ্ট ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত, যা ২৫ বছর আগে ঐতিহাসিক বাজার ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল।[কখন?] ড. খালিল আল-মুয়াইগিল জানান যে, এই মহল্লার অবকাঠামোগুলো মধ্য-ইসলামী যুগে নির্মিত হলেও, এগুলো মধ্য-প্রথম সহস্রাব্দ খ্রিস্টপূর্ব যুগের আরও পুরনো স্তরের ওপর প্রতিষ্ঠিত।[তথ্যসূত্র প্রয়োজন]

এ মহল্লাটি পাথরের ভবন ও বাগানের মাঝখানের সংকীর্ণ পথ এবং পানির উৎসের সন্নিকট বসবাসের উপযোগী পরিবেশ দ্বারা চিহ্নিত। এখানে বহু পুরাতন বাড়ি রয়েছে, যেগুলোর সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য প্রত্নতাত্ত্বিকরা আশাবাদী।[তথ্যসূত্র প্রয়োজন]

জলবায়ু

[সম্পাদনা]

দুমাত আল-জান্দালে একটি মরুভূমি জলবায়ু বিরাজ করে। অধিকাংশ বৃষ্টিপাত ঘটে শীতকালে। কোপেন-গেইগার জলবায়ু শ্রেণিবিন্যাস অনুযায়ী এটি BWh শ্রেণির অন্তর্গত। দুমাত আল-জান্দালে বার্ষিক গড় তাপমাত্রা প্রায় ২২.২ ডিগ্রি সেলসিয়াস (৭২.০ ডিগ্রি ফারেনহাইট) এবং গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় ৫৯ মিমি (২.৩২ ইঞ্চি)।

দুমাত আল-জান্দাল-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য
মাস জানু ফেব্রু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টে অক্টো নভে ডিসে বছর
সর্বোচ্চ গড় °সে (°ফা) ১৫.৩
(৫৯.৫)
১৮.৭
(৬৫.৭)
২৩.২
(৭৩.৮)
২৯.০
(৮৪.২)
৩৩.৭
(৯২.৭)
৩৭.৩
(৯৯.১)
৩৮.৮
(১০১.৮)
৩৮.৯
(১০২.০)
৩৭.৬
(৯৯.৭)
৩২.৩
(৯০.১)
২৩.০
(৭৩.৪)
১৭.২
(৬৩.০)
২৮.৮
(৮৩.৮)
সর্বনিম্ন গড় °সে (°ফা) ৩.৮
(৩৮.৮)
৬.৪
(৪৩.৫)
৯.৯
(৪৯.৮)
১৫.৭
(৬০.৩)
২০.৪
(৬৮.৭)
২৩.৮
(৭৪.৮)
২৫.৯
(৭৮.৬)
২৫.৯
(৭৮.৬)
২৩.৫
(৭৪.৩)
১৮.১
(৬৪.৬)
১০.৯
(৫১.৬)
৫.১
(৪১.২)
১৫.৮
(৬০.৪)
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) ১০
(০.৪)
৩
(০.১)
৮
(০.৩)
১৩
(০.৫)
০
(০)
১
(০.০)
০
(০)
০
(০)
০
(০)
১০
(০.৪)
৬
(০.২)
৮
(০.৩)
৫৯
(২.৩)
উৎস: Climate-Data.org, Climate data

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Sources for the History of Arabia: Proceedings of the First International Symposium on Studies in the History of Arabia, 23rd.-28th of April, 1977। University of Riyadh Press। ১৯৭৯। পৃ. ২৬০।
  2. ↑ Wenning, Robert (২০১৩)। "Towards "Early Petra": an overview of the early history of the Nabataeans in its context"। Mouton, Michel; Schmid, Stephan Gerhard (সম্পাদকগণ)। Men on the Rocks: The Formation of Nabataean Petra। Bulletin of Nabataean Studies: Supplement Volume 1। Berlin: Logos। পৃ. ৭-২২ [ ৯ ]। আইএসবিএন ৯৭৮-৩৮৩২৫৩৩১৩৭। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৪। Proceedings of a conference held in Berlin in 2011.
  3. ↑ "ThePlace: Dummat Al-Jandal, city of ruins in northwest Saudi Arabia"। Arab News। ৪ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৪।
  4. ↑ "The Esarhaddon Prism"। The British Museum। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২১। Column 4: "Adumutu (is) the strong city of the Arabians, which Sennacherib, king of Assyria, the father, my begetter, had conquered"
  5. ↑ Dever, William G. (২০০১)। What Did the Biblical Writers Know and When Did They Know It?: What Archeology Can Tell Us About the Reality of Ancient Israel। Wm. B. Eerdmans Publishing। আইএসবিএন ৯৭৮-০-৮০২৮-২১২৬-৩।
  6. ↑ "6th millennium BC structure discovered in Saudi Arabia"। phys.org। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২০।
  7. ↑ Munoz, Olivia; Cotty, Marianne; Charloux, Guillaume; Bouchaud, Charlène (২০২০)। "Marking the sacral landscape of a north Arabian oasis: a sixth-millennium BC monumental stone platform and surrounding burials"। Antiquity। ৯৪ (375): ৬০১–৬২১। ডিওআই:10.15184/aqy.2020.81। এস২সিআইডি 225721042।
  8. ↑ Healey, John F. (২০০১)। "Images and Rituals"। The Religion of the Nabataeans: A Conspectus। Religions in the Graeco-Roman World (136) (print সংস্করণ)। BRILL। পৃ. ১৬৯–১৭৫। আইএসবিএন ৯৭৮-৯০-০৪-১০৭৫৪-০। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৪।
  9. ↑ Healey (2001). "Ritual Actions: Offerings", pp. 161–163 [ 162 ]
  10. ↑ Amir 'Abd al-Rahman bin Ahmad al-Sudairi, The Desert Frontier of Arabia, Al-Jawf through the Ages, 1995, আইএসবিএন ০-৯০৫৭৪৩-৭৫-X, p49
  11. 1 2 "Ancient Locations"। Ancient Locations (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৫।
  12. ↑ Ahmed, Asad (২০১১)। The Islamic Scholarly Tradition - Studies in History, Law, and Thought in Honor of Professor Michael Allan Cook। Brill। পৃ. ২৩–২৪। আইএসবিএন ৯৭৮-৯০-০৪-১৯৪৩৫-৯।
  13. ↑ Nehmé, Laila (২০১৭)। "New dated inscriptions (Nabataean and pre-Islamic Arabic) from a site near al-Jawf, ancient Dūmah, Saudi Arabia"। Arabian Epigraphic Notes। ৩: ১২১–১৬৪।
  14. ↑ Robinson, Chase (২০১১)। Robinson, Chase F (সম্পাদক)। The New Cambridge History of Islam। Cambridge University Press। পৃ. ১৯২। ডিওআই:10.1017/CHOL9780521838238। আইএসবিএন ৯৭৮১১৩৯০৫৫৯৩২।
  15. ↑ Muir, William (১৮৬১)। The life of Mahomet। Smith, Elder & Co। পৃ. ২২৫–২২৬।
  16. 1 2 Mubarakpuri, The Sealed Nectar, pp. 193-194. (online)
  17. ↑ Abu Khalil, Shawqi (১ মার্চ ২০০৪)। Atlas of the Prophet's biography: places, nations, landmarks। Dar-us-Salam। পৃ. ২৩৯। আইএসবিএন ৯৭৮-৯৯৬০৮৯৭৭১৪।
  18. ↑ Mubarakpuri, The Sealed Nectar, p. 277.
  19. ↑ ibn al Kalbi, Hisham (১৯৫২)। The book of idols: being a translation from the Arabic of the Kitāb al-asnām। Princeton University Press। পৃ. ৪৮। এএসআইএন B002G9N1NQ।
  20. ↑ William Pickthall, Marmaduke (১৯৬৭)। Islamic culture, Volume 9। Islamic Culture Board। পৃ. ১৯১। আইএসবিএন ৯৭৮-১১৪২৪৯১৭৪১।