বিষয়বস্তুতে চলুন

দুই পবিত্র মসজিদের স্থাপত্য প্রদর্শনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দুই পবিত্র মসজিদের স্থাপত্য প্রদর্শনী
জাদুঘরের প্রবেশদ্বার
মানচিত্র
অবস্থানউম আল-জৌদ, মক্কা, সৌদি আরব
স্থানাঙ্ক২১°২৬′০৫″ উত্তর ৩৯°৪৫′১৭″ পূর্ব / ২১.৪৩৪৫৮৭° উত্তর ৩৯.৭৫৪৬৫২° পূর্ব / 21.434587; 39.754652
যাদুঘরের একটি প্রদর্শনীর চারপাশে দর্শনার্থীরা

দুই পবিত্র মসজিদের স্থাপত্য প্রদর্শনী কিসওয়া কারখানার কাছে উম আল-জৌদ এলাকায় অবস্থিত।[] প্রতিষ্ঠার পর থেকে এটি সৌদি আরবের মক্কার অন্যতম জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত হয়েছে। এটি ২০০০ সালের ফেব্রুয়ারিতে প্রয়াত বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের শাসনামলে প্রতিষ্ঠিত হয়েছিল।[]

বিষয়বস্তু

[সম্পাদনা]

প্রদর্শনীর প্রধান উদ্দেশ্য হলো মুসলিম সম্প্রদায়কে দুই পবিত্র মসজিদের অনন্য স্থাপত্যশৈলীর ইতিহাস সম্পর্কে সামগ্রিক ধারণা দেওয়া।[]

প্রদর্শনী

[সম্পাদনা]
প্রদর্শনী হলগুলোর একটি

এই প্রদর্শনীতে বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন: অভ্যর্থনা কক্ষ, মসজিদুল হারাম কক্ষ, কাবা শরিফ কক্ষ, আলোকচিত্র কক্ষ, পান্ডুলিপি কক্ষ, মসজিদে নববি কক্ষ এবং জামজাম কক্ষ, যেখানে ১৪শ হিজরির শুরুতে তৈরি জামজাম কূপের লোহার ফ্রেম প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীতে আরও কিছু দুর্লভ সংগ্রহ রয়েছে, তার মধ্যে অন্যতম হলো কাঠের ভিত্তিসহ কাবার মূল স্তম্ভ ও তাজ যা আব্দুল্লাহ ইবনে জুবায়ের-এর সময় ৬৫ হিজরিতে তৈরি হয়েছিল, সেই স্তম্ভের নিচে থাকা একটি পাথরের ভিত্তি, একটি পিতলের চাঁদ যা ১২৯৯ হিজরি সালের, মসজিদে নববির প্রধান মিনারের চাঁদ যা ১৪শ হিজরির শুরুতে তৈরি এবং একটি পিতলের ব্যারিকেড যা মসজিদে নববির একটি জানালায় ব্যবহৃত হত এবং এটি সৌদি আমলের।[][]

জাদুঘরে সংরক্ষিত শিলালিপি

[সম্পাদনা]
  • نقش دار السلامي والهمداني مؤرخ بسنة 614هـ

এই শিলালিপিটি ৬১৪ হিজরিতে লেখা হয়েছে। এটি একটি ঘরের ওয়াক্‌ফ সম্পর্কিত দলিল, যেটি রামশতের রিবাতে (ধর্মীয় আবাস) দান করা হয়েছিল। এই ঘরটি মক্কার "জুকাক বাজার" নামক স্থানে ছিল। দলিলটির লেখায় দশটি লাইন রয়েছে—আটটি গোল ফ্রেমের ভিতরে এবং বাকি দুটি পাশে। এটি ৩৪ সেন্টিমিটার ব্যাসের একটি গোলাকার কালো পাথরের (বেজল্ট) ফলকে খোদাই করা হয়েছে এবং এতে উঁচু নাসখ লিপি ব্যবহৃত হয়েছে। লেখাটি ৬১৪ হিজরির (১২১৭ খ্রিস্টাব্দ)। পাঠ্যাংশটি এইরকম:

অনু.পরম করুণাময় আল্লাহর নামে শুরু। এই ঘরটি ওয়াক্‌ফ ও দান করেছেন হুজ্জতুল ইসলাম আবু বকর ইবনে আলভি ইবনে রসন আল-সালামি, তার মক্কেলের পক্ষ থেকে — ইসমাইল ইবনে আবদুর রহমান ইবনে মুবারক আল-সালামি এবং শেখ শামসুদ্দিন আবু বকর ইবনে উমর ইবনে শিহাব আল-হামাদানি নিজ পক্ষ থেকে — সম্পূর্ণ ঘরটি রামশতের রিবাতে দান করা হয়েছে যা হারাম শরীফের পাশে অবস্থিত। উভয়ে অর্ধেক করে ভাগে এই ওয়াক্‌ফ করেছেন — যা শরিয়াহ অনুযায়ী বৈধ ও স্থায়ী। কেউ এটি ভঙ্গ করলে তার ওপর আল্লাহ, ফেরেশতা ও সমস্ত মানুষের অভিশাপ। এই দলিলটি লেখা হয়েছিল ৬১৪ হিজরির জ্বিলহজ্জ মাসের শেষে। এই লিখনটি করেছে আবদুর রহমান ইবনে আবু হারমি — আল্লাহ তাকে ও সব মুসলিমকে ক্ষমা করুন। নবী মোহাম্মদ (সা.) ও তাঁর পরিবারবর্গের প্রতি শান্তি বর্ষিত হোক।

  • نقش تعمير باب الحزورة

এই শিলালিপিটি হারাম শরীফের পশ্চিম দিকের “বাব আল-হাজুরা” নামক দরজার পুনর্নির্মাণ সম্পর্কে, যা ৮০২ হিজরি (১৩৯৯ খ্রিস্টাব্দ) হয়। এতে তিনটি লাইন রয়েছে, হিজাজি লিপিতে লেখা। এটি আয়তাকার এক ফলকে খোদাই করা হয়েছে যার মাপ ৮৫×৪০ সেন্টিমিটার। এটি সুলতান ফারাজ ইবনে বারকুক-এর সময়ে খোদাই করা হয়েছে এবং ৮০৪ হিজরি / ১৪০১ খ্রিস্টাব্দে তারিখযুক্ত। লেখাটি হলো:

অনু.পরম করুণাময় আল্লাহর নামে শুরু। এই দরজা এবং হারাম শরীফে আগুনে পুড়ে যাওয়া অংশ পুনর্নির্মাণের আদেশ দিয়েছিলেন আমাদের সুলতান আল-নাসির ফারাজ ইবনে সুলতান শহীদ আবু সাঈদ বারকুক (আল্লাহ তার বিজয় সুদৃঢ় করুন)। এটি বাস্তবায়ন করেন আল্লাহর ক্ষমার আশায় থাকা বেইসাক আমীর আখুর, ৮০৪ হিজরিতে।

  • نقش تجديد مقام إبراهيم عليه السلام

এই শিলালিপিটি হযরত ইব্রাহিম (আ.)-এর মাকাম পুনর্নির্মাণের দলিল, যা সুলতান আশরাফ আবু নাসর আইনালের (৮৫৭-৮৬৫ হিজরি) সময়ে করা হয়। এটি ৮৫৮ হিজরির (১৪৫৪ খ্রিস্টাব্দ)। এটি একটি আয়তাকার মার্বেল পাথরের ফলকে খোদাই করা হয়েছে, যার মাপ ২১×২০ সেন্টিমিটার। এতে হিজাজি 'সুলুস' লিপিতে ১২টি লাইন লেখা হয়েছে। এতে এই নির্মাণের তত্ত্বাবধায়কের নামও উল্লেখ আছে — আমীর তোগান শাইখ মুহাম্মাদি। পাঠ্যাংশ হলো:

অনু.হে পরম দয়ালু আল্লাহ! মহত্ত্বপূর্ণ এই স্থানটির কাজ যেন কল্যাণের মধ্য দিয়ে শেষ হয়। এই পবিত্র ও মহিমান্বিত মাকাম পুনর্নির্মাণের আদেশ দিয়েছিলেন আমাদের সুলতান আশরাফ আবু নাসর আইনাল (আল্লাহ তার বিজয় সুদৃঢ় করুন)। এটি বাস্তবায়ন করেন আল্লাহর করুণার প্রার্থনাকারী তোগান শাইখ মুহাম্মাদি, যিনি হারাম শরীফ ও হিসবা বিভাগের তত্ত্বাবধায়ক ছিলেন। আল্লাহ তাকে ও সকল মুসলিমের প্রতি দয়া করুন এবং যারা আমিন বলে, তাদের প্রতিও।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Exhibition of the Two Holy Mosques' Architecture"Madain Project। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  2. "Islamic Heritage: The development of the Two Holy Mosques Architecture Exhibition"Arab News (ইংরেজি ভাষায়)। ২৯ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯
  3. "The King's Guests Visit the Two Holy Mosques Exhibition, Laud its Collections"www.kingguests.gov.sa। ৩০ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯
  4. "مكاوي : متحف مكة المكرمة للآثار والتراث" [পুরাকীর্তি ও ঐতিহ্যের মক্কা জাদুঘর] (আরবি ভাষায়)। ২৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। {{ওয়েব উদ্ধৃতি}}: |শিরোনাম= এর 6 নং অবস্থানে no-break space character রয়েছে (সাহায্য)
  5. "متحف الحرمين الشريفين" [দুই পবিত্র মসজিদের যাদুঘর] (আরবি ভাষায়)। ৮ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।