বিষয়বস্তুতে চলুন

দীবা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দীবা
دِیبا
জন্ম
রাহিলা বেগম

(1947-08-01) ১ আগস্ট ১৯৪৭ (বয়স ৭৮)
পেশাচলচ্চিত্র অভিনেত্রী
টেলিভিশন অভিনেত্রী
কর্মজীবন১৯৫৯–বর্তমান
দাম্পত্য সঙ্গীনাইম রিজভি
সন্তানমাদিহা রিজভি (কন্যা)
পুরস্কারনিগার পুরস্কার:
পাঞ্জাবি চলচ্চিত্র সজনা দোর দিয়ার (১৯৭০) জন্য বিশেষ পুরস্কার

দীবা ( উর্দু: دِیبا ) হচ্ছেন একজন পাকিস্তানি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ১৯৬০ এবং ১৯৭০ এর দশকে অন্যতম শীর্ষস্থানীয় চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন। তিনি উর্দুপাঞ্জাবি চলচ্চিত্রে রোমান্টিক এবং করুণ ভূমিকায় অভিনয়ের জন্য সুপরিচিত। [][] তাঁর প্রকৃত নাম রাহিলা।

ব্যক্তি ও কর্মজীবন

[সম্পাদনা]

রাহিলা ১৯৪৭ সালের ১ আগস্ট ব্রিটিশ ভারতের বিহারের রাঁচিতে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৫০-এর দশকে তিনি নিজের বিবাহিত বোনের সাথে করাচি ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে একটি বস্তি এলাকায় বসবাস করেছিলেন।[] তিনি ফয়সলা (১৯৫৯) চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন এবং তিনি তখনও ছোট মেয়ে হওয়ায় তাঁকে "চুটাঙ্কি" ডাকনাম দেওয়া হয়েছিল।[] তিনি ১৯৮০ এবং ১৯৯০ এর দশকের বেশিরভাগ সময় জুড়ে বেশ কয়েকটি ছবিতে মা কিংবা সহযোগী চরিত্রে অভিনয় করেছেন। [][]

২০০০ এর দশকের গোড়ার দিকে তিনি বেশ কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন।[][][]

পুরস্কার এবং স্বীকৃতি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 Profile of Deeba on Cineplot.com website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ জানুয়ারি ২০১০ তারিখে Published 27 September 2009, Retrieved 24 June 2020
  2. 1 2 3 4 "Profile of Deeba"Pakistan Film Magazine website। ১৭ আগস্ট ২০০৪। ৫ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২০
  3. 1 2 Omair Alavi (১ আগস্ট ২০১৭)। "Happy Birthday Deeba - Samaa TV"Samaa TV News website (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২০
  4. Nigar Award for Deeba in 1970 on Cineplot.com website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ জুলাই ২০২১ তারিখে Published 13 May 2010, Retrieved 24 June 2020
  5. "Fame and fidelity"Dawn (newspaper)। ২ আগস্ট ২০০৭। ১৫ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২০